শিরোনাম
নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট
রবিবার ০৮ নভেম্বর ২০২৬
রবিবার ০৮ নভেম্বর ২০২৬

প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন এমবাপে, যা বলছেন আনচেলত্তি

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চলতি মৌসুমে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে থিতু হয়েছিলেন কিলিয়ান এমবাপে। তাকে ঘিরে রিয়াল সমর্থকদের প্রত্যাশার পারদ তুঙ্গে থাকলেও একের পর এক ম্যাচে কেবল হতাশাই উপহার দিচ্ছেন তিনি। তার নিষ্প্রভ পারফরম্যান্সের নেতিবাচক প্রভাব পড়ছে দলের ওপরও। অবশ্য দুঃসময়ে কোচ কার্লো আনচেলত্তিকে পাশেই পাচ্ছেন এমবাপে। 


দলের সাম্প্রতিক ব্যর্থতার দায় কেবল ফরাসি তারকাকে দিতে নারাজ কার্লো আনচেলত্তি। বলছেন, এমবাপের ফর্মহীনতা শুধু তারই সমস্যা নয়। এর পেছনে পুরো দলের ধারাবাহিকতার অভাবও অনেকাংশেই দায়ী।


গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে রিয়ালের পরাজয়ের ম্যাচটিতে পেনাল্টি মিস করেছেন ফরাসি ফরোয়ার্ড। এর মাধ্যমে পাঁচ ম্যাচে তৃতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদ। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গ্রীষ্মে মাদ্রিদে যোগ দেন এমবাপে। কিন্তু স্পেনে আসার পর থেকেই ফর্মহীনতার কারণে নানাভাবে সমালোচনার শিকার হচ্ছেন। রিয়ালের জার্সিতে সর্বশেষ ৯ ম্যাচে স্রেফ দুটি গোল করতে পেরেছেন এমবাপে।



আজ (রোববার) লা লিগায় গেতাফের মুখোমুখি হবে মাদ্রিদ। লিগের এই ম্যাচকে সামনে রেখে আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলছেন, ‘এমবাপের সমস্যা আমাদের সবার সমস্যা। আমাদের পরিকল্পনা হচ্ছে নিজেদের সেরাটা দেওয়া। শুধু তার জন্যই এটা নয়, অন্য সব খেলোয়াড়দের জন্যই প্রযোজ্য। এটা কোনো একজন খেলোয়াড়ের সমস্যা নয়।’




আরও বলছেন, ‘পুরো দলই ধারাবাহিকতার অভাবে ভুগছে। আমাদের উন্নতির চেষ্টা করতে হবে। এমবাপে এখানে নতুন এসেছে, তার মানিয়ে নিতেও সমস্যা হচ্ছে। সে ইতোমধ্যে আট গোল করেছে, আক্রমণে অংশ নিচ্ছে, অন্যদের এ্যাসিস্ট করছে। অবশ্যই সে একজন ভালো খেলোয়াড়। কিন্তু আমাদের সকলের আরো ভালো খেলার চেষ্টা করতে হবে।’


ফ্রান্সের সর্বশেষ দুটি ম্যাচে ইনজুরির কারণে দলে ছিলেন না এমবাপে। আনচেলত্তি আরও বলেছেন, ‘লিভারপুলের বিপক্ষে ম্যাচের পর এমবাপের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি সব ঠিক হয়ে যাবে।’


আনচেলত্তি জানিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, দানি কারভাহাল, এডার মিলিটাওয়ের মতো খেলোয়াড়দের ইনজুরির কারণে লিভারপুলের বিপক্ষে হার মেনে নিতে হয়েছে। তবে গেতাফের ম্যাচের আগে ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো ফিট হয়ে দলে ফিরছেন। এই মুহূর্তে লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মাদ্রিদ। 


আরও খবর




বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচ পরিবারের বসতঘর, ক্ষতি অর্ধকোটি টাকারও বেশি

দৌলতপুরে বসতভিটার বিরোধে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

মধ্যনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

বাঁশখালীতে হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের

ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন ঘটাতে,সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ

বিপ্লব ও সংহতি দিবসে লালপুরের রাজপথে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি

৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার

অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই