
রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্ৰাম) প্রতিনিধিঃ কুড়িগ্ৰামের রাজারহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে পিতা ও পুত্র।শনিবার (৬ জুন) সকাল ৮ টায় রাজারহাট-তিস্তা সড়কের আমের তল নামক স্থানে মাছবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরতর আহত অবস্থায় দুই জন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার পিতা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্ৰাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্ৰাম এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে।





























