
।
সোহাগ রানা রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলা রামকান্তপুর ইউনিয়নের মাটি পাড়া এলাকায় মোল্লাবাড়িতে ভাঙচুর হামলা ও লুটপাটের ঘটনা সহ মা মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ।
১৩ ই নভেম্বর দিবাগত রাত ২টার দিকে বাহারাইন প্রবাসী মোঃ জুলহাস মোল্লার বাড়িতে গভীর রাতে প্রবেশ করে প্রবাসীর স্ত্রী মোছাম্মৎ রুবি বেগম ও মেয়ে ঝুমুর আক্তার কে ধারালো দেশীয় অস্ত্র চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে স্বর্ণ অলংকার সহ নগদ টাকা লুটে নিয়ে যায় সন্ত্রাসীরা ।
এ সময় আহতদের চিৎকারে সন্ত্রাসীরা স্বর্ণ অলংকার ও নগদ টাকা নিয়ে দরজা খুলে পালিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা ,এ সময় প্রতিবেশী ও বাড়ির অন্য সদস্যদের সহায়তায় আহত মা ও মেয়েকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয় ।
এ বিষয়ে প্রবাসী জুলহাস মোল্লার ভাই মোঃ সবুজ মোল্লা বাদী হয়ে একজনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগে উল্লেখ করা হয়,একই এলাকার মোঃ রফিক মোল্লার ছেলে মোঃ সিপন মোল্লা ১৩ নভেম্বর আনুমানিক রাত ২টার দিকে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে দেশীয় অস্ত্র চাপাটি দিয়ে এলোপাথারী কুপিয়ে প্রবাসীর স্ত্রী মোছাঃ রুবি বেগম ও মেয়ে ঝুমুর আক্তার কে আহত করে নগদ ৫ লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণ অলংকার নিয়ে জায়- যার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা ।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ রফিক মোল্লার ছেলে সিপন মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তথা সময় তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।
এ বিষয়ে রামকান্তপুর ইউপি চেয়ারম্যান রাজিব মোল্লা বাবু ঘটনা স্থলসহ হাসপাতালে পরিদর্শন করেন বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি ।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন অভিযোগের প্রেক্ষিতে আসামিদেরকে গ্রেফতার করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।




























