শিরোনাম
চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে সকল প্রস্ততি শেষে গভীর সাগরে ইলিশ শিকারের উদ্দেশে যাবে জেলেরা

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎ মাসুম বিল্লাহ রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি ‎ ‎পটুয়াখালীর রাঙ্গাবালী উপ‌জেলার ক‌য়েক হাজার জে‌লে সকল প্রস্ততি শেষে টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে গভীর সমুদ্রে রূপালি ইলিশ ধরার জন্য যাবেন। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে গভীর সাগরে ইলিশ শিকারের উদ্দেশে যাত্রা করবেন তারা। ‎ ‎দীর্ঘদিন অপেক্ষায় ছিল জেলেরা, অবরোধ শেষ হবে কবে। জেলেদের প্রত্যাশা নিষেধাজ্ঞার ফলে আগের চেয়ে বেশি ইলিশ ধরা পড়বে। এর আগে ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ‎ ‎উপজেলার রাঙ্গাবালী, বড়বাইশদিয়া, মৌডুবী, চালিতাবুনিয়া, চরমোন্তাজসহ এ উপজেলার কয়েক হাজার জেলে ট্রলার নিয়ে গভীর সাগরে যাত্রা করবেন। অবরোধকালীন দীর্ঘ প্রস্তুতি নিয়ে জেলেদের সমুদ্রযাত্রার ফলে রাঙ্গাবালীর আড়তসহ বরফকল এবং সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ফিরতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য। ‎ ‎মৌডুবী ইউনিয়নের জাহাজমারা স্লুইচগেট এলাকার জেলে হাফিজুর রহমান বলেন, ‘সরকার মৌসুমের শুরুতেই যে ৫৮ দিনের অবরোধ দিয়েছে আমরা অবরোধে মাছ শিকারের জন্য সাগরে যায়নি। সরকার আমাদের খাবারের জন্য চাল দিয়েছে। সরকারের দেওয়া চাল দিয়ে কিছুটা হলেও পরিবার নিয়ে অবরোধের মধ্যে চলতে পেরেছি। এই ৫৮ দিন মাছ ধরা থেকে বিরত থাকার পরে বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে সাগরে মাছ শিকারে যাব আমরা। ইলিশ মাছ ধরা একমাত্র পেশা হওয়ায় এত দিন অলস সময় পার করতে হয়েছে আমাদের। বিকল্প কর্মসংস্থান না থাকায় ধার-দেনা করে সংসার চালিয়েছি। এখন সমুদ্রে ইলিশ ধরা পড়লে সামনের দিনগুলো ধার-দেনা পরিশোধ করতে পারব। ‎ ‎উপজেলার মৌডুবী ইউনিয়নের জাহাজমারা স্লুইসগেট সমিতির সভাপতি মাহাতাব হাওলাদার বলেন, আমাদের জেলে পল্লীতে ৫৮ দিনের অবরোধে জেলেদের যে জমানো টাকা ছিল সেগুলো বসে বসে খেতে হয়েছে। কারণ জেলেরা সাগরের মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না। তাই আমি মনে করি এবার সাগরে ইলিশ মাছ ধরা পরলে জেলেরা আগের ধার-দেনা পরিশোধ করতে পারবে। ‎ ‎মৎস্য ব্যবসায়ী মাহমুদ হাসান বলেন, সরকার ১ মাস ২৮ দিন অবরোধ দিয়েছে এতে আমাদের চলতে কিছুটা কষ্ট হয়েছে। তবুও আমি মনে করি আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আমি মনে করি এখন আগের চেয়ে জেলেরা মাছ বেশি পাবে। আমরাও বেশি মাছ বিক্রি করে হব লাভবান। তবে আমি মনে করি সরকার যে অবরোধ দিয়েছে তা আমাদের জেলে ও ব্যবসায়ীদের জন্য অনেক ভালো হয়েছে। ‎ ‎মৌডুবী ইউনিয়ন পরিষদের প্রশাসক আসাদুজ্জামান আসাদ বলেন, সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণের জন্য সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে, জেলেদের মাঝে নিষেধাজ্ঞার সময় খাদ্য সহায়তা হিসেবে নিবন্ধিত জেলেদের মধ্যে চাল বিতরণ করেছি। আমি আশা করছি নিষেধাজ্ঞা কাটিয়ে জেলেরা সাগরে মাছ শিকারে গেলে তারা বেশি করে মাছ নিয়ে ঘাটে ফিরবে। ‎ ‎উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ জহিরুন্নবী বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্ট গার্ড রাঙ্গাবালী যৌথ অভিযান পরিচালনা করেন। সবসময়ের জন্য বাংলাদেশ, পুলিশ, নৌ পুলিশ,নৌ বাহিনী এ অভিযানে সহযোগিতা করেন। আমি আশা করছি ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে এখন সাগরে জাল ফেললে জেলেরা পাবেন ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ। তারা পেছনের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এবং আর্থিকভাবে লাভবান হবেন জেলেরা এমনটা আশা করেন তিনি।


আরও খবর




চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন