শিরোনাম
ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

রাজধানীর অলিগলি ফুটপাতে খোলা খাবারের হিড়িক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাজধানী ঢাকা আজ এক অদ্ভুত বৈপরীত্যের নগরী। একদিকে আধুনিকতা ও উন্নয়নের গল্প, অন্যদিকে অলিগলি, ফুটপাত ও ব্যস্ত সড়কের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা খাবার- বিশেষ করে তথাকথিত ‘হোমমেড’ কেক, পিঠা ও নানা বেকারি পণ্যের অবাধ বিক্রি। ধুলোবালি, যানবাহনের ধোঁয়া, মশা-মাছির অবাধ বিচরণ আর নোংরা পরিবেশের মধ্যেই এসব খাবার বিক্রি হচ্ছে প্রকাশ্যে।



রাস্তার চারপাশে জমে থাকা ধুলোবালি ও জীবাণু সহজেই এসব খোলা খাবারে মিশছে। নেই কোনো স্বাস্থ্যসম্মত মোড়ক, নেই খাদ্য সংরক্ষণের ন্যূনতম ব্যবস্থা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো- এসব দেখার যেন কেউ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব জনস্বাস্থ্যকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।


নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী, জনগণের জন্য উৎপাদিত, সংরক্ষিত ও বিক্রিত প্রতিটি খাদ্যপণ্য অবশ্যই নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত হতে হবে। এই আইনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয় দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত। একইভাবে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯- এ ভেজাল, ক্ষতিকর বা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্য বিক্রয়কে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। ভোক্তার নিরাপদ খাদ্য পাওয়ার অধিকার আইন দ্বারা সুরক্ষিত।



কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ফুটপাতের এসব খোলা খাবার বিক্রির ক্ষেত্রে নেই কোনো লাইসেন্স, নেই বিএসটিআই বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনুমোদন। অনেক সময় ‘হোমমেড’ শব্দটি ব্যবহার করে ভোক্তাদের আস্থা অর্জনের চেষ্টা করা হলেও বাস্তবে এর কোনো যাচাই-বাছাই নেই। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও তরুণরা নীরবে স্বাস্থ্যঝুঁকির শিকার হচ্ছে।


এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত ও নিয়মিত অভিযান জরুরি। একই সঙ্গে, লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।


অন্যদিকে, ভোক্তাদেরও সচেতন হতে হবে। সাময়িক আকর্ষণ বা কম দামের লোভে নিজের ও পরিবারের স্বাস্থ্যের সঙ্গে আপস করা কোনোভাবেই কাম্য নয়।


জনস্বাস্থ্য রক্ষা কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক অধিকার। আইন যখন আছে, তখন তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করাই এখন সময়ের দাবি। নইলে ঢাকার ফুটপাতের এই খোলা খাবারের হিড়িক একদিন নীরব জনস্বাস্থ্য সংকটে রূপ নেবে-যার দায় এড়ানোর সুযোগ কারও থাকবে না। 


আরও খবর




লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

গাজীপুরের কাশিমপুরে ঝুটের গুদামে আগুন, পৌনে ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সদরের ১১ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ওষুধ বিতরণ

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ!

মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ হত‌্যা মামলার আসামী রাজন গ্রেপ্তার

রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা

বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা