শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

রায়গঞ্জে খালের ওপর সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মো: একরামুল হক, রায়গঞ্জ:


সিরাজগঞ্জের রায়গঞ্জে অবহেলিত মাদারতলা খালের ওপর সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ ৫ গ্রামের মানুষ।


খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ধানগড়া ইউনিয়নের অবহেলিত রৌহা উত্তর পাড়া মাদার তলা খালের পাড় গ্রাম। উপজেলা সদর থেকে রৌহা উত্তর পাড়া পর্যন্ত রাস্তার মাঝে একটি খাল রয়েছে। এই খালটি এখন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে ৫ টি গ্রামের  প্রায় ১০ হাজার মানুষের জন্যে।


স্বাধীনতার ৫৩ বছর পার হলেও এই খালের ওপর একটি সেতু নির্মাণ করা সম্ভব হয় নি। বিলেরপাড়ের পূর্ব পাশের মানুষ গুলোকে বাজার ঘাটে যেতে হলে এই খাল পার হয়ে যেতে হয়। চলাচল, স্কুল, কলেজ, ফসলের বাজারজাত করা সহ গুরুত্বপূর্ণ জায়গায় যেতে এই গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।


বর্ষার সময় নৌকা অথবা গ্রাম বাসির তৈরি সাঁকো দিয়ে পারাপার হতে হয় বিলের পাড়ের বাসিন্দাসহ আশপাশের হাজারো মানুষের। বিলের পাড়ে বসবাস করা মানুষের  এই খালটির কারণে দুভাগ করে দিয়েছে রৌহা উত্তর পাড়া গ্রামের মানুষকে। 


খালের পূর্ব পাশে অবস্থিত গ্রামের অটোরিকশাচালক আবদুল মজিদ জানান, আমাদের গ্রামের খালের ওপর সেতু না থাকায় উপজেলা শহরে যেতে নানা সমস্যায় পড়তে হয়। একই গ্রামের কৃষক আব্দুল জলিল জানান, আমাদের উৎপাদিত ফসল হাটে বিক্রি করতে হলে ডাবল ভাড়া ও অনেক রাস্তা ঘুরে নিয়ে যেতে হয়। একটি সেতু নির্মিত হলে সেই দুর্ভোগ আর পোহাতে হবে না।


দশম শ্রেণীর শিক্ষার্থী খাদিজা খাতুন  জানান, জন্মের পর থেকে দেখে আসছি এই গ্রামে তেমন কোন উন্নয়ন ঘটেনি। তার ওপর এই খালে সেতু না থাকায় আমরা বিভক্ত হয়ে পড়েছি। তাই অবিলম্বে এই খালের ওপর একটি সেতু নির্মাণ করা হোক।


রৌহা এইচজিবিএল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম  জানান, মাদার তলা খালের ওপর কোনো সেতু না থাকায় ছেলেমেয়েদের স্কুলে আসতে অনেক অসুবিধা হয়। বর্ষা কালে বাঁশের সাঁকোর ওপর দিয়ে প্রতিদিন শিক্ষার্থীরা  যাতায়াত করে। যেকোনো মুহূর্তে ঘটতে পার বড় দুর্ঘটনা। আর দুর্ঘটনার আশঙ্কায় এ সাঁকো দিয়ে পারাপার হতে চায় না অনেক শিক্ষার্থী। তিনি এই খালের ওপর দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।


ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছামিদ হাসান সরকার  জানান, এই গ্রামটি অন্যান্য গ্রাম থেকে অনেক পিছিয়ে রয়েছে। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে এই খালের ওপর সেতু নির্মাণ করা প্রয়োজন।গ্রামে বসবাসরত সাধারণ মানুষের কথা চিন্তা করে খালের পাড়ে একটি সেতু নির্মাণের দাবি জানান সচেতন মহল।


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী তামান্না রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে মাদার তলা বিলের পাড় গ্রামের খালের ওপর সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা