শিরোনাম
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্টের এসএসসি-দাখিলে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা চন্দনাইশে ২টি বিদ্যালয়ের ২ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল চুরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অষ্টগ্রামের কাস্তুল মাঠে বিদ্যুতের খুঁটি,খেলাধুলায় মারাত্মক সমস্যার সৃষ্টি অভিযোগ ছাত্রছাত্রী ও এলাকাসীর সুন্দরবনে জেলেদের পাসে টাকার খেলা,৪ স্টেশনে সপ্তাহে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন শেরপুরে 'স্ববল' প্রকল্পের আওতায় গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফেনীর উদ্দেশ্যে গজারিয়া অতিক্রম করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,শুভেচ্ছা জানাতে জনতার ঢল
শুক্রবার ০২ অক্টোবর ২০২৬
শুক্রবার ০২ অক্টোবর ২০২৬

সাঘাটায় পথরোধ করে রামদা ঠেকানোর অভিযোগ, ৭৯ হাজার টাকা-মোটরসাইকেল ছিনতাই

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎


‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা :

‎
‎গাইবান্ধার সাঘাটায় পথরোধ করে গলায় ধারালো রামদা ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার পর এক ব্যক্তির কাছ থেকে ৭৯ হাজার টাকা ও একটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে সাঘাটা থানায় লিখিত এজাহার দিয়েছেন মো. আনিছুর রহমান চৌধুরী।
‎
‎এজাহারে অভিযুক্তরা হলেন মো. রাজিব হোসেন খান ওরফে সাগর, মো. ছামছুল আলম ওরফে মিল্টন, মো. তৌহিদুল ইসলাম, মো. আব্দুল হান্নান, মো. মিন্টু মিয়া ও মো. ফয়সাল।
‎
‎ এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে সাঘাটা বাজার থেকে ৭৯ হাজার টাকা ঋণ নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন আনিছুর রহমান। পথে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইড় গ্রামের চৌধুরীপাড়া গেটের সামনে পৌঁছালে কয়েকজন তার গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।
‎
‎এজাহারে আনিছুর রহমান অভিযোগ করেন, তার পথরোধ করে অভিযুক্তরা লাঠি, লোহার রড, ধারালো রামদা ও চাপাতি নিয়ে তাকে ঘিরে ফেলেন। একপর্যায়ে তার গলায় রামদা ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর তার পকেটে থাকা ৭৯ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
‎
‎শুধু টাকা নয়, তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে মোটরসাইকেলটিও নিয়ে যাওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা বলে দাবি করেছেন বাদী। এ হিসাবে নগদ টাকা ও মোটরসাইকেল মিলিয়ে অভিযোগে মোট ২ লাখ ৩৫ হাজার ৫০০ টাকার ক্ষতির কথা বলা হয়েছে।
‎
‎ঘটনার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ছয়জনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাদের বক্তব্য জানার চেষ্টা করা হয়। তবে মো. রাজিব হোসেন খান ওরফে সাগর, মো. ছামছুল আলম ওরফে মিল্টন, মো. তৌহিদুল ইসলাম, মো. আব্দুল হান্নান, মো. মিন্টু মিয়া ও মো. ফয়সাল কেউই এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
‎
‎এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, “অভিযোগটি থানায় এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা ও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিযোগে উল্লেখ করা টাকা ও মোটরসাইকেল উদ্ধারের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।”
‎


আরও খবর




লাঙ্গলবন্দে সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলের অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্টের এসএসসি-দাখিলে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

চন্দনাইশে ২টি বিদ্যালয়ের ২ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল চুরি

ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অষ্টগ্রামের কাস্তুল মাঠে বিদ্যুতের খুঁটি,খেলাধুলায় মারাত্মক সমস্যার সৃষ্টি অভিযোগ ছাত্রছাত্রী ও এলাকাসীর

সুন্দরবনে জেলেদের পাসে টাকার খেলা,৪ স্টেশনে সপ্তাহে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য

চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

শেরপুরে 'স্ববল' প্রকল্পের আওতায় গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নারীরা আজ আর পরিবার বা সমাজের বোঝা নয়: এমপি রেজাউল ইসলাম রেজু

আড়াইহাজারে প‌রি‌বেশ দূষ‌ণের দা‌য়ে তিন হাসপাতালকে লাখ টাকা জরিমানা

চিরিরবন্দরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

নন্দীগ্রামে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামাল হোসেন

বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দিনে জনসেবা, রাতে ‘গরিবের ডাক্তার’ চেয়ারম্যান লিয়াকত

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার


এই সম্পর্কিত আরও খবর

লাঙ্গলবন্দে সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলের অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্টের এসএসসি-দাখিলে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

চন্দনাইশে ২টি বিদ্যালয়ের ২ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল চুরি

ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অষ্টগ্রামের কাস্তুল মাঠে বিদ্যুতের খুঁটি,খেলাধুলায় মারাত্মক সমস্যার সৃষ্টি অভিযোগ ছাত্রছাত্রী ও এলাকাসীর

সুন্দরবনে জেলেদের পাসে টাকার খেলা,৪ স্টেশনে সপ্তাহে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য

চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

শেরপুরে 'স্ববল' প্রকল্পের আওতায় গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নারীরা আজ আর পরিবার বা সমাজের বোঝা নয়: এমপি রেজাউল ইসলাম রেজু