শিরোনাম
সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

শাজাহানপুরে বেতগাড়ী বাইপাসে ফ্লাইওভারের দাবিতে লাশ রেখে অবরোধ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২০ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২০ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



মনোয়ার শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি 


বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বাইপাস এলাকায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে মহাসড়কে লাশ রেখে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। সড়ক দুর্ঘটনায় গৃহবধূ চামেলী বেগম (২৭) এর মৃত্যু এবং তার তিন বছরের শিশু সন্তানের পা হারানোর ঘটনার প্রতিবাদে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা এই অবরোধ চলে। পরে স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।


জানা গেছে, গত বুধবার বিকেলে রমজানের বাজার শেষে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন বেতগাড়ী উত্তরপাড়ার ট্রাকচালক জুয়েলের স্ত্রী চামেলী বেগম ও তার তিন বছরের সন্তান সোয়াদ। বেতগাড়ী বাইপাস মোড়ে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে মা ও সন্তান গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় চামেলী বেগম মারা যান। সংকটাপন্ন অবস্থায় থাকা শিশু সোয়াদের জীবন রক্ষায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ তার ডান পা কেটে ফেলতে হয়। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


শুক্রবার সকালে নিহতের মরদেহ নিয়ে কয়েকশ গ্রামবাসী বেতগাড়ী বাইপাস মোড়ে অবস্থান নেন। ফ্লাইওভার নির্মাণের দাবিতে তারা স্লোগান দিতে থাকেন এবং ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন।


 এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।


এ সময় ঢাকা থেকে বগুড়াগামী পথে অবরোধে আটকা পড়েন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এলাকাবাসী তার গাড়ি ছেড়ে দিতে চাইলে তিনি গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং দীর্ঘ সময় তাদের অভিযোগ শোনেন।


পরে তিনি মুঠোফোনে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। নিহতের পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তাও দেন তিনি। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত এই এলাকায় ফ্লাইওভার নির্মাণের যৌক্তিক দাবি তিনি সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে উত্থাপন করবেন। তার আশ্বাসের পর এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


অবরোধ চলাকালে বক্তব্য রাখেন খোরশেদ আলম, বিএনপি নেতা ফয়সাল হোসাইন লাবণ

 ও মাসুম সরকার প্রমুখ। 


বক্তারা বলেন, একটি ফ্লাইওভার না থাকায় বেতগাড়ী বাইপাস এখন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে ফ্লাইওভার নির্মাণে সরকারের কার্যকর উদ্যোগ দাবি করেন।


আরও খবর
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬





প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ


এই সম্পর্কিত আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন