শিরোনাম
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে' আখাউড়ায় এমপি মুশফিক গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ আল মুজাহিদ মল্লিক সোনারগাঁওয়ে বাড়ছে জনপ্রিয়তার জোয়ার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকাআদায়,অভিযোগের পর টাকা ফেরত! কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি ছাড়তে বাধ্য! জানিপুর ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে থানায় অভিযোগ অষ্টগ্রামে ১৯১তম ২২ মৌজার পাঁচ গায়েলা সভা অনুষ্ঠিত চন্দনাইশে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শনে এমপি জসিম: ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে চালু হলো বিশেষায়িত ওয়ার্ড

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: দেশে প্রথমবারের মতো শুধু সাপে কাটা রোগীদের জন্য বিশেষায়িত একটি ওয়ার্ড চালু করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। সাপে কেটে মৃত্যুর হার কমিয়ে আনতে এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এই বিশেষায়িত ওয়ার্ডের উদ্বোধন করেন। হাসপাতালের পুরোনো ক্যান্টিনের জায়গায় ১২ শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) মানের এই ওয়ার্ডটি তৈরি করা হয়েছে। এখানে সাপে কাটা রোগীদের শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের ব্যর্থতা ও অন্যান্য জটিলতারও চিকিৎসা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ার্ডে আটজন পুরুষ ও চারজন নারী রোগীর জন্য শয্যা রাখা হয়েছে। তবে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ওয়ার্ডের বাইরেও সেবা দেওয়া হবে। ওয়ার্ডের ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আবু শাহীন মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বর্তমানে রাসেলস ভাইপার সাপের বিষ নিয়ে পিএইচডি করছেন, যা শেষ পর্যায়ে রয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ১ হাজার ২০৫ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৬০ জন বিষধর সাপের কামড়ে আক্রান্ত ছিলেন, বাকিরা নির্বিষ সাপের কামড়ে এসেছিলেন। হাসপাতালে আসা রোগীদের মধ্যে ৩০ জন মারা গেছেন—এর মধ্যে ১০ জন রাসেলস ভাইপারের কামড়ে, বাকিরা কালাচ, কেউটে ও গোখরার কামড়ে মারা যান।

মৃত্যুহার কমাতে ডেঙ্গু, করোনা ও নিপাহ ভাইরাসের মতোই সাপে কাটা রোগীদের জন্যও বিশেষায়িত ওয়ার্ড করার সিদ্ধান্ত নেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহাম্মদ। এ জন্য আগেই চিকিৎসক ও নার্সদের বাছাই করে ‘স্নেকবাইট ন্যাশনাল গাইডলাইন’ অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর এইচডিইউ-মানের ওয়ার্ডটি প্রস্তুত করা হয়।

ওয়ার্ডের ফোকাল পারসন ডা. আবু শাহীন মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুহার ছিল ২৭ শতাংশ। এখন চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে তা অনেক কমে এসেছে। নতুন বিশেষায়িত ওয়ার্ডে সমন্বিত চিকিৎসা (ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট) দেওয়া যাবে। এখানে সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স থাকবেন, পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত থাকবে, ফলে মৃত্যুহার আরও কমবে।

তিনি জানান, সাপে কাটা রোগীদের প্রতিটি অ্যান্টিভেনম ডোজের মূল্য প্রায় ১৩ হাজার টাকা। এক ডোজে ১০ ভায়াল অ্যান্টিভেনম লাগে, আবার অনেক রোগীর ক্ষেত্রে একাধিক ডোজও প্রয়োজন হয়। তবে রোগীরা হাসপাতাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে এসব ওষুধ পাবেন। রোগী ওয়ার্ডে আসার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হবে, এক মিনিটও দেরি করা হবে না।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, ‘সাপে কাটা রোগীরা অনেক সময় দেরি করে হাসপাতালে আসেন। আবার আগেও দেখা যেত, বড় ওয়ার্ডের এক কোনায় তাদের চিকিৎসা হতো। এখন আলাদা ওয়ার্ড থাকায় তা হবে না। এটি একেবারেই মেডিকেল ইমার্জেন্সি ইউনিট-এইচডিইউ সুবিধাসহ ২৪ ঘণ্টা চিকিৎসক ও নার্সদের উপস্থিতি থাকবে।



আরও খবর




চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে' আখাউড়ায় এমপি মুশফিক

গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ আল মুজাহিদ মল্লিক সোনারগাঁওয়ে বাড়ছে জনপ্রিয়তার জোয়ার

মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকাআদায়,অভিযোগের পর টাকা ফেরত!

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি ছাড়তে বাধ্য! জানিপুর ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে থানায় অভিযোগ

অষ্টগ্রামে ১৯১তম ২২ মৌজার পাঁচ গায়েলা সভা অনুষ্ঠিত

চন্দনাইশে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শনে এমপি জসিম: ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি

নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত

রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য সংগ্রহে বাধা ও হুমকির অভিযোগ, থানায় জিডি

মনপুরার চতুর পার্শ্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও কার্পেটিং রাস্তা বহাল চায় মনপুরাবাসী

পরিবেশ দিবসে ডুয়েটে র‍্যালি, বৃক্ষরোপণ ও আম বিতরণ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে' আখাউড়ায় এমপি মুশফিক

গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ আল মুজাহিদ মল্লিক সোনারগাঁওয়ে বাড়ছে জনপ্রিয়তার জোয়ার

মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকাআদায়,অভিযোগের পর টাকা ফেরত!

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি ছাড়তে বাধ্য! জানিপুর ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে থানায় অভিযোগ

অষ্টগ্রামে ১৯১তম ২২ মৌজার পাঁচ গায়েলা সভা অনুষ্ঠিত

চন্দনাইশে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শনে এমপি জসিম: ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি