শিরোনাম
সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

সাতক্ষীরার 'মাদক সম্রাট' খ্যাত ইসমাইল অবশেষে গ্রেপ্তার

প্রকাশিত:শনিবার ২৫ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৫ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরার 'মাদক সম্রাট' খ্যাত ইসমাইল অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। দীর্ঘদিন ধরে সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী ও এর আশেপাশের ইউনিয়নে মাদক ব্যবসার রাজত্ব কায়েম করে রেখেছিল।

ইসমাইল হোসেন (৪৫) সাতক্ষীরা সদর উপজেলার মিরগীডাঙ্গা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয়দের কাছে 'ইসমাইল সম্রাট' নামে পরিচিত। দীর্ঘদিন যাবৎ সে পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনগত রাতে সাতক্ষীরা সদর থানার এসআই সোহরাব হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চলাকালে ইসমাইলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং- ৪৪, তারিখ ২৩/০১/২০১৮; জি.আর নং- ৪৪/১৮, ধারা ১৯(১) এর ৯(খ) অনুযায়ী মামলার পরোওয়ানা ছিল।

জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসলেও সম্প্রতি গ্রেপ্তার এড়াতে ও নিজেকে নিরাপদ রাখতে ইসমাইল হোসেন রাজনৈতিক পরিচয় জোটানোর চেষ্টা শুরু করে। তিনি জেলা বিএনপির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে নিজেকে বিএনপি নেতা বা কর্মী হিসেবে প্রচার করতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, এই ছবিগুলো ব্যবহার করে তিনি এলাকায় প্রভাব বিস্তার ও প্রশাসনের চোখে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন। তার উদ্দেশ্য ছিল, মাদক মামলা থেকে নিজেকে রক্ষা করা এবং একইসঙ্গে মাদক ব্যবসা আরও নির্বিঘ্নে পরিচালনা করা।

স্থানীয় বিএনপি নেতারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইসমাইলের মতো চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এখন অর্থের জোরে বিএনপির বিভিন্ন কমিটিতে ঢোকার চেষ্টা করছে। সে নেতাদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজের 'রাজনৈতিক পরিচয়' বানাতে চাইছে। কিন্তু এরা দলের ভাবমূর্তির জন্য ভয়াবহ ক্ষতিকর।

বিএনপি পরিচয়ের আবরণে লুকিয়ে থেকেও শেষ পর্যন্ত ইসমাইলকে গ্রেফতারের হাত থেকে বাঁচতে পারেনি। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে সাতক্ষীরা সদরের মিরগীডাঙ্গা গ্রাম থেকে আটক করে।

এদিকে, ইসমাইল সম্রাটের গ্রেপ্তারের পর সাতক্ষীরার সীমান্ত ইউনিয়ন কুশখালী, বৈকারী ও আশপাশের ইউনিয়নেও স্বস্তি ফিরে এসেছে।

সাতক্ষীরা সদর থানার এসআই সোহরাব হোসেন বলেন, তার বিরুদ্ধে পুরনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান - ইসমাইল গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ছিল। আমরা তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরও খবর
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬





ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ


এই সম্পর্কিত আরও খবর

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত