শিরোনাম
বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

প্রকাশিত:বুধবার ১১ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ১১ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের মধ্যনগরে একটি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ও সংরক্ষিত মহিলা সদস্যের স্বাক্ষর জাল,সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ এবং বিদ্যালয়ের বিভিন্ন খাতে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে লায়েছ ভূঁইয়া কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি ও জামায়াত নেতা আলী হোসেনের বিরুদ্ধে। এসব অভিযোগের তদন্তে গিয়ে অভিযুক্ত আলী হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে পাননি তদন্ত কর্মকর্তা।এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার(১১ নভেম্বর)উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের নির্দেশে উপজেলার লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে তদন্তে যান উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। তবে অভিযুক্ত ব্যক্তি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে আগে জানানো হলেও তদন্তে গিয়ে তাদের পাননি তিনি।

এদিকে অভিযুক্ত আলী হোসেন দাবি করেছেন যিনি তদন্ত করতে গিয়েছেন,বিধি অনুযায়ী তাঁর এ তদন্ত করার এখতিয়ার নেই।ব্যক্তিগত কাজে বর্তমানে সিলেটে অবস্থান করছেন বলেও জানান তিনি।

এর আগে গত ৫ অক্টোবর অর্থ আত্মসাৎ ও পুরোনো রশিদ গোপন করাসহ একাধিক অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো.শাহীন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার আগেও অধ্যক্ষ শাহীন উদ্দিন লায়েছ ভূঁইয়া কল্যাণ ট্রাস্ট ও উপজেলা জামায়াত সেক্রেটারি আলী হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন।

সাময়িক বরখাস্তর পরে গত ৭ নভেম্বর আলী হোসেনের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি,সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ ও বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন অধ্যক্ষ মো.শাহীন উদ্দিন।

লিখিত অভিযোগে অধ্যক্ষ উল্লেখ করেন, তিনি ২০২৪ সালের ৩১ অক্টোবর বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও সংরক্ষিত মহিলা সদস্য জবেদা খাতুনকে বিদ্যালয়ে আসতে কিংবা পরিচালনা পর্ষদের কোনো সভায় অংশ নিতে দেখেননি। অথচ তাঁদের অনুপস্থিতিতেই স্বাক্ষর জাল করে বিভিন্ন সভার কার্যবিবরণীতে উপস্থিতি দেখানো হয়েছে। এসব কার্যবিবরণী আলী হোসেন নিজ হাতে লিখেছেন বলেও অভিযোগে দাবি করা হয়। অভিযোগে আরও বলা হয়,সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া আলী হোসেনের আপন মামা এবং সংরক্ষিত মহিলা সদস্য জবেদা খাতুন তাঁর আপন বোন।

অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের রেজুলেশন বই ও সংশ্লিষ্ট কাগজপত্র আগে অফিস সহকারী সুমন মিয়ার কাছে সংরক্ষিত থাকত।পরে অধ্যক্ষ নিজের কক্ষের আলমারিতে রেজুলেশন বইগুলো দেখতে পান। সেখানে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সভাপতি ও সংরক্ষিত মহিলা সদস্যের স্বাক্ষর পাওয়া যায়। অধ্যক্ষের দাবি,জবেদা খাতুনের স্বাক্ষর তাঁর সামনে উপস্থাপন করা হলে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি যাচাই করা সম্ভব হবে।

এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বৈজ্ঞানিক যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ পাওয়া ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগও করেছেন অধ্যক্ষ। তাঁর অভিযোগ,স্বাক্ষর জাল করে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রত্যয়ন নেওয়া হয়।পরে ধর্মপাশা হিসাবরক্ষণ কার্যালয়ের মাধ্যমে বরাদ্দের টাকা উত্তোলনের ব্যবস্থা করা হয়। অফিস সহকারী সুমন মিয়াকে দিয়ে পুরো টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ-সংক্রান্ত কাগজপত্র ধর্মপাশা হিসাবরক্ষণ কার্যালয় ও মধ্যনগর ইউএনও কার্যালয়ে রয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বিদ্যালয়ের অফিস সহকারী সুমন মিয়া। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহীন উদ্দিন স্যারের নির্দেশে ধর্মপাশা উপজেলা শিক্ষা অফিস থেকে ৫০ হাজার টাকার বিপরীতে ভ্যাট বাদ দিয়ে ৪৫ হাজার টাকা উত্তোলন করেছিলাম। ওই টাকা থেকে শাহীন স্যারের নির্দেশে আলী হোসেন স্যারকে ১০ হাজার টাকা দিই। বাকি টাকা আমার সামনেই স্কয়ার সায়েন্টিফিক কোম্পানির প্রতিনিধির কাছে হস্তান্তর করেন বিদ্যালয়টির অধ্যক্ষ ।স্কয়ার সায়েন্টিফিক কোম্পানী থেকে ক্রয় করা সরঞ্জামগুলো এখনো প্রতিষ্ঠানে সংরক্ষিত রয়েছে।’

এ দিকে বিদ্যালয়ের সভাপতি প্রায় দুই বছর ধরে বিদ্যালয়ে আসেন না এবং পরিচালনা পর্ষদের সভায়ও অংশ নেন না বলে অভিযোগ করেছেন অধ্যক্ষ। সরাসরি সভায় উপস্থিত না থেকে কোনো শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের মতো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

অন্যদিকে,বিদ্যালয়ের অফিসকক্ষের আলমারির চাবি নিজের কাছে থাকার কথা উল্লেখ করে অধ্যক্ষ অভিযোগ করেন,নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে আলী হোসেন অবৈধভাবে আলমারির তালা ভেঙে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও কাগজপত্র সরিয়ে ফেলেছেন।

অধ্যক্ষ মো.শাহীন উদ্দিন বলেন,বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও আর্থিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই তিনি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

অভিযুক্ত আলী হোসেন বলেন, যিনি তদন্ত করতে এসেছেন, বিধি অনুযায়ী তাঁর এ তদন্ত করার এখতিয়ার নেই। ব্যক্তিগত কাজে তিনি বর্তমানে সিলেটে অবস্থান করছেন।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়ার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে কলটি কেটে দেন।

তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি অভিযোগের তদন্ত করতে বিদ্যালয়ে গিয়েছিলেন। তবে সেখানে অভিযুক্ত আলী হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে পাওয়া যায়নি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে খুব শীঘ্রই প্রতিবেদন জমা দেওয়া হবে।


আরও খবর




স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী