শিরোনাম
আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
জুলাই গণহত্যা মামলা

শেখ হাসিনাকে দেশে ফেরাতে রয়েছে আইনি জটিলতা

আদালত প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জুলাই গণহত্যা মামলার প্রথম রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর নতুন করে আলোচনায় তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া। রায়ের পরপরই দিল্লির কাছে প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে ঢাকা, তবে ভারত এ বিষয়ে এখনো নীরব। এমন অবস্থায়, আইনজীবীরা বলছেন, ভারতে বন্দী না থাকায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে জটিলতা আছে।


জুলাই গণহত্যা মামলার প্রথম রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর, এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি। অনেকরেই প্রশ্ন কিভাবে শেখ হাসিনাকে দেশ এনে শাস্তি নিশ্চিত করা হবে?


রায় প্রকাশের পর পরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জুলাই অভ্যুত্থান ঘিরে হত্যাযজ্ঞ চালানোর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।


আর রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি পাঠানো হবে বলে জানান আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা।


স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘তার প্রত্যর্পণের জন্য আমরা অলরেডি লিখেছি।’


আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আমরা শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখবো। ভারত যদি এ গণহত্যাকারীকে আশ্রয় দেয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ। এবং এটা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা নিন্দনীয় আচরণ।


রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতও। বিষয়টি তাদের নজরে এসেছে জানালেও, কিছুই বলেনি শেখ হাসিনাকে দেশে পাঠানো প্রসঙ্গে।


আইনজীবী শিশির মনিরের মতে, ভারতে সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনা ভারতে বন্দী অবস্থায় না থাকায় তাকে ফিরিয়া আনায় রয়েছে জটিলতা।


সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘যদি বিনিময় করতে হয় তাহলে তার প্রধান শর্ত হচ্ছে বন্দী হতে হবে। বাংলাদেশে অনুপ চেঠিয়া বন্দী ছিল। এজন্য এখানে বন্দী বিনিময় চুক্তি অ্যাপ্লাই করা গেছে। ভারতের সঙ্গে বাংলাদেশ এ চুক্তি ব্যবহার করতে চাইলে আগে বন্দী স্ট্যাটাস অর্জন করতে হবে। মাঠে ঘাটে বক্তৃতা দিয়ে তো আর বন্দী বিনিময় হবে না। বন্দী বিনিময় করতে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এর দুটো রাস্তা। একটা হলো হাইলি ইফিশিয়েন্ট ডিপলোম্যাটিক স্টেপ, আরেকটা হলো হায়ারড এফিশিয়েন্ট ল ফার্মকে এনগেজ করে আইনিফাইড।’


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম মনে করেন, ভারত যে কোন ব্যক্তি নয় বরং দেশের বন্ধু সেটি প্রমাণের এখনই সুযোগ।


তিনি বলেন, বাংলাদেশের বন্ধু ভারত কোনো ব্যক্তির বন্ধু হতে পারে না। আমি মনে করি শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত সে বন্ধুত্বের প্রমাণ দিবে। যদি চুক্তি ভঙ্গ করে ভারতে ওনাকে ফেরত না দেয় তাহলে দুটো কাজ হবে। এক চুক্তিও ভঙ্গ হলো আর ভারত বাংলাদেশের নয় শেখ হাসিনার বন্ধু সেটি প্রমাণিত হলো।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দু'দেশের পারস্পরিক সমঝোতার গুরুত্বও তুলে ধরেন আইনজীবীরা। 


আরও খবর




মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে