শিরোনাম
শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬
২৪তম দিনে এসেছে ১৩৮টি নতুন বই শেষ শনিবারেও জমজমাট শিশুপ্রহর

শেষ সময়ে বেড়েছে বিক্রি

সাহিত্য সকাল ডেস্ক
প্রকাশিত:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাঙালির ভাষার মাসজুড়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে চলমান অমর একুশে বইমেলার শেষ সপ্তাহে এসে বই বিক্রি বেড়েছে। শনিবার সকাল ১১টায় মেলার দুয়ার খোলার পরপরই বইপ্রেমীদের ভিড় বাড়তে থাকে। এদিন ছিল শিশুপ্রহর। শিশুরা তাদের বাবা-মায়ের সঙ্গে বইমেলায় এসে শিশুপ্রহর উপভোগ করে। সিসিমপুরের অনুষ্ঠান দেখার পাশাপাশি অনুষ্ঠানের মঞ্চে ছবি আঁকায় ব্যস্ত সময় পার করে তারা। এরপর বাবা-মায়ের হাত ধরে স্টলে স্টলে ঘুরে কেনে নতুন নতুন বই।


এদিকে বিকাল নামতেই বদলে যায় বইমেলার চিত্র। মাসব্যাপী বইমেলার শেষ শনিবার হওয়ায় এদিন দর্শনার্থীদের ঢল নামে মেলা প্রাঙ্গণে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে অনেকেই অভিভাবকসহ যোগ দেন বইমেলায়। এতে বইমেলার প্রতিটি প্রবেশপথেই লাইন তৈরি হয়। মেলার প্রায় প্রতিটি প্রকাশনীর স্টল-প্যাভিলিয়নে ছিল পাঠকের উপস্থিতি। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যদিনের চেয়ে বেশি বই বিক্রি হয়েছে। মেলায় যারা এসেছেন তারা কমবেশি বই কিনেছেন। দর্শনার্থী-বইপ্রেমীদের এমন উপস্থিতি এবং বিক্রি বাড়ায় হাসিমুখ ছিল বিক্রেতাদেরও।


সকালে রাজধানীর আরামবাগ থেকে বাবা-মায়ের সঙ্গে শিশুপ্রহরে আসা নাসরিন জানায়, শিশুপ্রহরে এসে তার খুবই ভালো লেগেছে। সিসিমপুরের হালুম, টুকটুকিকে দেখেছে সে। এরপর কার্টুনের বই কিনেছে তিনটি।


শিক্ষার্থী হাসনাত মিশু জানায়, আম্মুর সঙ্গে বইমেলায় এসে আজ সে অনেক মজা করেছে। হাসনাত রাজধানীর মহম্মদপুরে থাকে। সে দ্বিতীয় শেণির শিক্ষার্থী।


আলমগীর হোসাইন নামের এক অভিভাবক বলেন, 'শিশুদের জন্য এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিশুরা এখানে এসে অনেক আনন্দ পায়। শিশুদের মানসিক বিকাশের জন্য বা বাড়তি আনন্দ দিতে এখানে শিশুদের নিয়ে আসা উচিত। সেই সঙ্গে শিশুরা বইমেলায় এলে বইপড়ার প্রতি আগ্রহ বাড়বে।'


শিশুপ্রহরে ভিড়ের পাশাপাশি এখানে থাকা স্টলগুলোতেও ভিড় দেখা গেছে। শিশুরা পছন্দ করে বিভিন্ন ধরনের বই কিনছে। চিলড্রেন হ্যাভেন পাবলিকেশন্সের বিক্রয় প্রতিনিধি মো. মঞ্জুরুল হক বলেন, 'শুক্র ও শনিবারে ভিড় বেশি থাকে। বই বিক্রিও বেশি হয়। এই দুইদিন প্রায় দশ হাজার টাকা করে বা তার বেশিও বই বিক্রি হয় আর অন্য দিন তিন থেকে চার হাজার টাকার বই বিক্রি হয়।


মেলায় নিজের তৈরি তালিকা দেখে বই কিনছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাঈম হাসান। তিনি বলেন, 'মেলা শুরুর পর থেকে ঘরে বসে তালিকা করেছি। নতুন বই সাধারণত মেলার মাঝামাঝিতে বের হয় বেশি। এ জন্য শেষ সপ্তাহে গিয়েই বই কেনার জন্য অপেক্ষা করি। এই সপ্তাহে বই কেনা শুরু করেছি।'


সপরিবারে মুন্সীগঞ্জ থেকে বই কিনতে এসেছিলেন জাহিদ হোসেন। তিনি বলেন, 'ছুটির দিন অফিস বন্ধ তাই মেলায় আসা হলো। মেলার পরিবেশ বেশ ভালো লাগছে। বই কেনার পাশাপাশি বইমেলার যে একটা পরিবেশ সেটা উপভোগ করতেই প্রতিবার মেলায় আসি।'


মেলায় পাঠকের ভিড়ে বেশিরভাগ বিক্রেতার মুখেই ছিল সন্তুষ্টির হাসি। তবে উপস্থিতি অনুসারে বিক্রি হচ্ছে না এমন অভিযোগও করছিলেন কেউ কেউ। পান্ডুলিপি প্রকাশনীর বিক্রয়কর্মী বলেন, 'বিক্রি মোটামুটি। ছুটির দিনে হওয়ায় পাঠক-ক্রেতার উপস্থিতিও বেশি। কিন্তু উপস্থিতি অনুপাতে বিক্রি কম।'


এদিকে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ বিজ্ঞপ্তিতে জানায়, ২৪তম দিনে নতুন বই এসেছে ১৩৮টি। এদিন ছিল শিশুপ্রহর। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় 'মোহাম্মদ রফিক' এবং 'খালেক বিন জয়েনউদদীন' শীর্ষক স্মরণ


অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে আলতাফ শাহনেওয়াজ এবং সুজন বড়ুয়া। আলোচনায় অংশ নেন শামীম রেজা, শোয়াইব জিবরান এবং আসলাম সানী। সভাপতিত্ব করেন আবুল মোমেন।


শনিবার লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি ও গবেষক শাহনাজ পারভীন, কবি ও অনুবাদক সাইফুল ভূঁইয়া, কথাসাহিত্যিক শাহনাজ পারভীন স্মৃতি এবং গবেষক মনিরুজ্জামান শাহীন।


বই-সংলাপ ও রিকশাচিত্র প্রদর্শন মঞ্চের আয়োজন: এই মঞ্চে বিকালে বাংলা একাডেমি প্রকাশিত, মুহম্মদ মোজাম্মেল হক রচিত মুক্তিযুদ্ধ ও আলোকচিত্র বই নিয়ে লেখকের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।


সাংস্কৃতিক অনুষ্ঠান: সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মাকিদ হায়দার, আশিক আকবর, মাহবুব আজীজ, বীরেন মুখার্জী, আরেফিন রব, কাফি শেখ, সালেহ মুজাহিদ এবং তিথি বালা। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী নূরুল হাসনাত জিলান, লুৎফুন নাহার লতা, নিমাই মন্ডল, সাহিত্য ভঞ্জ চৌধুরী। এছাড়াও ছিল আসাদুজ্জামান মান্নার পরিচালনায় আবৃত্তি সংগঠন 'কুষ্টিয়া আবৃত্তি পরিষদ', মাসুম হুসাইনের পরিচালনায় নৃত্য সংগঠন 'পরম্পরা নৃত্যালয়', মাহবুব রিয়াজের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন 'বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী' এবং হাসান আবদুলস্নাহ বিপস্নবের পরিচালনায় 'ঘাসফুল'-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী ইয়াকুব আলী খান, সালাউদ্দিন আহমদ, সুজিত মোস্তফা, নফিসা মাহজাবিন, বিজন চন্দ্র মিস্ত্রী, তাপসী ঘোষ, বর্ণালী সরকার, ফারহানা আক্তার এবং ঝর্ণা রায় ভাবনা। যন্ত্রাণুষঙ্গে ছিলেন কাজী মো. ইমতিয়াজ সুলতান (তবলা), রবিন্‌স চৌধুরী (কী-বোর্ড), মো. হাসান আলী (বাঁশি), ফিরোজ খান (সেতার), বিশ্বজিৎ সেন (মন্দিরা)।


আজকের অনুষ্ঠান: আজ রোববার অমর একুশে বইমেলার ২৫তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে 'স্থপতি মোবাশ্বের হোসেন' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন কাজী নূরুল করিম দিলু। আলোচনায় অংশ নেবেন তানভীর নেওয়াজ এবং মাহমুদুল আনোয়ার রিয়াদ। সভাপতিত্ব করবেন জেবুন নাসরীন আহমেদ।



আরও খবর
গল্প: দত্তর

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬

কংক্রিটের শহর

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬





বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

বইমেলায় আসছে নাহিদ আহসানের 'মায়ের নীল শাড়ি'

রাজশাহীতে গুণিজন সম্মাননা পেলেন কবি শামীমা নাইস