শিরোনাম
চান্দ্রা ইয়াকুব আলী স্মরক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সোলায়মান পাটওয়ারী নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু শেরপুরে ইয়াবাসহ আটক ১ ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার শেরপুরে একাধিকবার ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা ; গর্ভপাত ঘটানোর অভিযোগ এক সন্তানের জনকের বিরুদ্ধে দুটি আমের জন্য মানসিক ভারসাম্যহীন শিশুকে অমানবিক নির্যাতন দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগ নোয়াখালীতে গ্রাম আদালতের সমন্বয় সভা অনুষ্ঠিত জমিরীগঞ্জ থানা-র উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল,সাধারণ মানুষের স্বস্তি পত্নীতলায় পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
রবিবার ২৪ মে ২০২৬
রবিবার ২৪ মে ২০২৬

সহিংসতা-আচরণবিধি লঙ্ঘনে উত্তপ্ত নির্বাচনি মাঠ, নির্বিকার ইসি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৯ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় প্রায় প্রতিদিনই বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের নেতাকর্মী ও সমর্থকদের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সবশেষ বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরে নির্বাচনি সহিংসতায় নিহত হয়েছেন জামায়াতে ইসলামীর এক নেতা।


আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ নিয়ে প্রায় প্রতিদিনই সংশ্লিষ্টরা নির্বাচন কমিশনের (ইসি) দ্বারস্থ হচ্ছেন। এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারাদেশে অর্ধশতাধিক প্রার্থী ও সমর্থককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনি মাঠে এমন উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



খোঁজ নিয়ে জানা গেছে, শেরপুরে নির্বাচনি ইশতেহার অনুষ্ঠানে বিএনপির সঙ্গে সংঘর্ষে নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। বুধবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।


এর আগের দিন মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার লোকজনের ওপর হামলা করা হয়। 




সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপরও হামলা চালানো হয়। স্থানীয় ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার মোল্লার নেতৃত্বে এ হামলা করা হয় বলে এনসিপি অভিযোগ করেছে। ওই সময় আদীব ওই এলাকায় গণসংযোগ করছিলেন।


তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিএনপি।


এছাড়া বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) এম এ এইচ সেলিমের এক কর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে।



একই সঙ্গে ঢাকা-১৬ আসনে জামায়াতের প্রার্থী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী ও দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি অভিযোগ করে বলেন, ‘জামায়াত প্রার্থী ও তার সহযোগীরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন এবং বিএনপির নাম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছেন।’


অভিযোগ অস্বীকার করে ঢাকা-১৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন বলেন, ‘এই আসনের মানুষ পরিবর্তন চান—চাঁদাবাজি ও দখলদারিমুক্ত দেশ চান। আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। টাকা দিয়ে ভোট কেনার প্রশ্নই ওঠে না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’



একই দিন নাটোর ও নড়াইলে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের নির্বাচনি সরঞ্জাম পোড়ানোর অভিযোগ পাওয়া যায়। ভোলা, লালমনিরহাট ও চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।


ইসি সূত্রে জানা গেছে, প্রতিদিনই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে। এসব অভিযোগে শোকজ ও জরিমানার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। প্লাস্টিক লেমিনেটেড রঙিন পোস্টার ব্যবহার, দুপুর ২টার আগে ও রাত ৮টার পর উচ্চশব্দে মাইক বাজানো, মোটর শোভাযাত্রা ও ট্রাক মিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শনের মতো ঘটনা ঘটছে, যা সরাসরি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। তফসিল ঘোষণার পর প্রচার শুরুর আগেও একই চিত্র দেখা গেছে।


এসব বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ  বলেন, ‘আমরা মোটেই নির্ভার নই। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে।’


তিনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটিতে অভিযোগ করার পরামর্শ দেন।


ইসি সচিব আরও বলেন, ‘আপনারা সেখানে অভিযোগ জানান, আমাদের কপি দিন—ফলো করবো। কিন্তু আমাকে যদি বলা হয় ঘুরে ঘুরে গিয়ে দেখার জন্য, তাহলে সেটি আমার প্রতি মিসক্যারেজ অব জাস্টিস হবে।’


বিএনপি জানায়, পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ভয় পেয়ে কিছু দল আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই প্রোপাগান্ডা ও অপপ্রচারের মাধ্যমে আমাদের দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে।’



সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘গত কয়েক দিনে বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘন ও হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এগুলো নিয়ন্ত্রণ করা না গেলে নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’ তিনি নারী কর্মীদের হেনস্তা ও হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।


এদিকে দলের নেতাকর্মীদের ওপর হামলার দায় বিএনপির ওপর চাপিয়ে এনসিপির কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ঢাকা-১৮ আসনে যেভাবে আমাদের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের ওপর হামলা হয়েছে, তাতে মনে হচ্ছে আজই প্র্যাকটিস ম্যাচ শুরু হলো। বিএনপি যদি শুরুতেই এভাবে বিরোধী প্রার্থীদের ওপর হামলা করে, তাহলে পুরো নির্বাচনের জন্যই এটি নেতিবাচক বার্তা।’



ইসির হিসাব অনুযায়ী, ৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ১২৮টি নির্বাচনি এলাকায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় অভিযান চালানো হয়। এসময় ৯৪টি মামলায় মোট ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকটি ঘটনায় কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। এসময়ে মোট আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ছিল ১৪৪টি।



নির্বাচন বিশ্লেষক ড. আব্দুল আলীম বলেছেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এখনো সন্তোষজনক নয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে ভোটারদের আস্থা ফেরানো কঠিন হবে।


নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের মাঠ পর্যায়ে প্রত্যেক আসনে ভ্রাম্যমাণ আদালত এবং ইলেক্টোরাল ইনকোয়ারি ও বিচারক কমিটি আছে। আমাদের যুগ্ম জেলা জজ পর্যায়ের বিচারক আছেন। তারা তাৎক্ষণিকভাবে সেগুলো আমলে নিচ্ছেন। তারা বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। মোবাইল কোর্ট প্রতিদিনই তারা পরিচালনা করছেন এবং প্রতিদিনই আমরা রিপোর্ট পাচ্ছি যে মিনিমাম ৫০–৬০টি কেস রুজু হচ্ছে। কোথাও জরিমানা হচ্ছে, কোথাও সাজা হচ্ছে। মানে কার্যক্রম জোরেশোরে চলছে।’


আরও খবর




চান্দ্রা ইয়াকুব আলী স্মরক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সোলায়মান পাটওয়ারী

পূর্বাচল ভূমি অফিসে কানুন‌গোর বিরু‌দ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, তদন্তের দা‌বি

নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে প্রাথমিক শিক্ষা পদকে সেরাদের তালিকায় শিক্ষক-কর্মকর্তারা

শেরপুরে ইয়াবাসহ আটক ১

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

রামপালে ফ্যাসিবাদী অপশক্তির উত্থান আর হতে দেওয়া হবে না: কাজী জাহিদুল ইসলাম

ঈদকে ঘিরে গাইবান্ধায় র‍্যাব-১৩’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মনপুরার ফকিরহাট বাজারে ৮ পিছ ইয়াবাসহ ১ যুবক আটক!ক্ষোভ এলাকাবাসীর

কাশিমপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে নিহত বৃদ্ধ বাবা, পরিবারের আচরণে বিতর্ক

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও ইউপি প্রশাসক আশরাফ হোসেন

শেরপুরে একাধিকবার ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা ; গর্ভপাত ঘটানোর অভিযোগ এক সন্তানের জনকের বিরুদ্ধে

মুক্তাগাছায় কলা ব্যবসায়ীকে গলাটিপে হত্যা

আধুনিক গাজীপুর গড়ার প্রত্যয়: ১৮তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

দুটি আমের জন্য মানসিক ভারসাম্যহীন শিশুকে অমানবিক নির্যাতন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

মন্ত্রিসভার আকার বাড়ছে! আলোচনায় ৮ নেতা

সংস্কারবিরোধী তকমা প্রতিরোধে ‘ন্যারেটিভ’ যুদ্ধে বিএনপি

আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ চাঁদাবাজি করে না: জামায়াত আমির

সিন্ডিকেট চাঁদাবাজির কারণে বাজারে অস্থিরতা: জামায়াত আমির

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

চাঁদপুর জেলা ছাত্রদলের আহবায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ

১৬ মে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই : ডিএসসিসি প্রশাসক

শুক্রবার ঢাকায় শ্রমিক সমাবেশ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি কলুষিত করেছে: নাহিদ ইসলাম