শিরোনাম
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

সহিংসতা আতঙ্কে ভুগছে আওয়ামী লীগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ২১ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সহিংসতার ঘটনা বাড়তে পারে এমন আতঙ্কে ভুগছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় সূত্র বলছে, বিএনপি নির্বাচন বর্জন করবে এটা আগে থেকেই আঁচ করতে পেরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নৌকা উঠিয়ে দিয়েছে আওয়ামী লীগ। এতে করে ক্ষমতাসীন দলটি কোনো প্রার্থীকে মনোনয়ন বা সমর্থন দেবে না। ফলে দল ও সহযোগী সংগঠনের যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এরই পরিপ্রেক্ষিতে দলের তৃণমূল পর্যায়ের একাধিক নেতা প্রার্থী হয়েছেন। টানা চতুর্থ দফায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নবীন-প্রবীণ কেউ কাউকে মানতে পারছেন না। ফলে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত লেগেই রয়েছে।


উপজেলা নির্বাচনে দলীয় এমপি-মন্ত্রীর সন্তান ও স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। শুধু তাই নয়, এমপি-মন্ত্রীদের স্বজনরা যদি উপজেলা নির্বাচন থেকে সরে না দাঁড়ান, তা হলে এমপি-মন্ত্রীদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। পাশাপাশি এমপি-মন্ত্রীদের সন্তান ও স্বজন যারা নির্বাচনে প্রার্থী হবেন, তারা প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদের দলীয় কোনো পদ-পদবী থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে উপজেলা নির্বাচনের সময় সহিংসতা এড়াতে আওয়ামী লীগের সব পর্যায়ের সম্মেলন ও কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকার ঘোষণা দিয়েছে দলটি। কারণ এ সময় সম্মেলন বা কমিটি ঘোষণা হলে তৃণমূল পর্যায়ে সহিংসতা বেড়ে যেতে পারে।


আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বলেন, দলের তৃণমূল পর্যায়ে দ্বন্দ্ব, সংঘাত ও সহিংসতা বাড়ার আশঙ্কা করছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী। তাই এমপি-মন্ত্রী ও তাদের স্বজনদের নিবৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


বিএনপি-জামায়াত ভোট বর্জন করেছে। তবে তাদের কেউ কেউ বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নেবেন। এ অবস্থায় এমপি-মন্ত্রীর স্বজনরা নির্বাচনে না থাকলে তারা প্রভাব খাটাতে পারবেন না। আর তারা প্রভাব খাটালে সংঘাতেরও আশঙ্কা রয়েছে। যা দেশে-বিদেশে সমালোচনার জন্ম দেবে। জাতীয় নির্বাচনের পরপরই এ ধরনের বদনাম নিতে চান না দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সুষ্ঠু নির্বাচন চান।


জানা গেছে, ইতিমধ্যে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের সন্তান ও স্বজনদের ভোটের মাঠে নামিয়েছেন। তাদের অনেকে বলেছেন, দল আসলে কতটা কঠোর হবে, সেটা তারা বোঝার চেষ্টা করছেন। সম্প্রতি নোয়াখালীর সুবর্ণচরে স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী তার ছেলেকে ভোট না দিলে উন্নয়নকাজ না করার হুমকি দিয়েছেন। নোয়াখালীর হাতিয়া উপজেলায় এমপি মোহাম্মদ আলী তার স্ত্রী ও ছেলে আশিক আলীকে উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন। নীলফামারীর ডিমলায় এমপি আফতাব উদ্দিন সরকারের চাচাতো ভাই আনোয়ারুল সরকার ও ভাতিজা ফেরদৌস পারভেজ উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। মাদারীপুর-২ আসনের এমপি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের বড় ছেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আসিবুর রহমান খান এবং এমপির চাচাত ভাই পাভেলুর রহমান (শফিক) খান নির্বাচনে প্রার্থী হয়েছেন।


এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক নাটোরে লুৎফুল হাবিবের বিরুদ্ধে প্রতিপক্ষ প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। তৃণমূল পর্যায় থেকে এমন আরও অনেক অভিযোগ নজরে এসেছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এতে তিনি ক্ষুব্ধ হন। এ পরিপ্রেক্ষিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ডেকে উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের সন্তান ও স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।


শনিবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এমপি-মন্ত্রীদের সন্তান ও স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। যারা প্রার্থী হতে চান তাদের নির্বাচনি প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। যারা প্রার্থী হয়েছেন, তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে। তবে এখনও প্রথম দফায় নির্বাচনে প্রার্থী হয়েছেন। কিন্তু প্রার্থিতা প্রত্যাহার করেননি। যদিও প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল, তার আগে কীভাবে ব্যবস্থা নেব। আওয়ামী লীগের এই সিদ্ধান্তে তৃণমূল পর্যায়ের মানুষ খুশি হয়েছে। একটা দলে আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, ছেলে এরাও পদ নিয়ে যাবে সব, তা হলে তৃণমূলের কর্মীরা কী করবে? তাদের পদে যাওয়ার কোনো অধিকার নেই? সে সুযোগ করে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, মূল কথা হলো, তৃণমূলের নেতাকর্মীরা যাতে বঞ্চিত না হন, তার জন্য দল সিদ্ধান্ত নিয়েছে এমপি-মন্ত্রীদের স্বজনরা অংশ নিতে পারবেন না। আর কেউ অংশ নিলে এমপি-মন্ত্রীসহ যারা প্রার্থী হবেন, তারাও দলীয় পদ-পদবী থাকলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী চান উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। যাতে কোনো এমপি-মন্ত্রী নির্বাচনে প্রভাব খাটাতে না পারেন। সে কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, কোনো মন্ত্রী-এমপির স্বজনরা ভোটে দাঁড়াতে পারবেন না। কারণ তাদের স্বজনরা প্রার্থী হলে তারা তাদের জিতিয়ে আনতে প্রভাব খাটাবেন। এতে দলের তৃণমূলে দ্বন্দ¦ যেমন বাড়বে তেমনই সংঘাত ও সহিংসতাও বাড়বে। আর যারা এই নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।


আরও খবর




লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব