
বিশেষ প্রতিনিধি:
চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা নিজাম উদ্দিন পাড়ার বিশিষ্ট সমাজসেবক সাতকানিয়া মির্জাখিল দরবার শরীফের একনিষ্ঠ মুরিদ আলহাজ্ব মুহাম্মদ আসহাব মিয়া। গতকাল বিকাল ৪টা ৪০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে, তাঁহার বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী দেখে যান। ২ জুন (মঙ্গলবার) সকাল নয়টায় দক্ষিণ হারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।





























