শিরোনাম
মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

শরীরের কাপড় ছাড়া আর কিছু নেই,মূহুর্তের মধ্যে অগ্নিকাণ্ডে ছাই বসতঘর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা): 

ঘরের কোনো কিছুই রক্ষা করতে পারিনি। যেন চোখের পলকেই সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃদ্ধ বাবা-মা মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে অজ্ঞান হয়ে গেছেন। কথাগুলো বলতে বলতে গগণবিদারী আর্তনাদ করছিলেন ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া এলাকার আব্দুল আজিজ মুন্সি বাড়ির বৃদ্ধ মো. হারুনের মেয়ে মোসা. নাহার। বৃহস্পতিবার সকালে ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে যায় তার বৃদ্ধ বাবা-মায়ের বসতঘরটি। 

মোসা. নাহার জানান, আমার বাবা ছোট একটি মুদি দোকান করে কোনো রকমে সংসার চালাচ্ছেন। তার ওই আয় থেকে গত তিন বছর আগে নতুন করে একটি টিনশেড ঘর নির্মাণ করেন। ওই ঘরটিই  বৃহস্পতিবার সকালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরোপুরিভাবে পুড়ে যায়। ঈদে আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি। অগ্নিকাণ্ডের সময় বাবা দোকানে ছিলেন, মা আর আমি ঘরের বাহিরে এক প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলাম। এর মধ্যে ঘরের ভেতর থেকে ধুঁয়া বের হতে দেখে গিয়ে দেখি আগুন জ্বলছে। তখন আমরা ডাকচিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন। তারা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে আসেন ফায়ারসার্ভিসের লোকজনও। তবে ৩০ মিনিট ধরে সবাই মিলে প্রাণপন চেষ্টা করেও ঘরটি আর রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে ঘরে থাকা আমার বোন জামাইয়ের জমি কেনার জন্য রাখা ৭ লাখ ৮২ হাজার টাকা, ঘরের চাল-ডাল ও জামা-কাপড়সহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এখন কেবল আমাদের শরীরের জামা-কাপড়গুলোই আছে।

তিনি আরও জানান, চোখের সামনে বসতঘরটি পুড়ে যেতে দেখে আমার বৃদ্ধ বাবা-মা অজ্ঞান হয়ে গেছেন। বিকেল ৩টায়ও বাবা-মায়ের জ্ঞান ফেরেনি। আমাদের কোনো ভাই নেই। আমরা কেবল ৪ বোন। সব বোনেরই বিয়ে হয়ে গেছে। বাবা অনেক কষ্টে মাকে নিয়ে সংসার চালাচ্ছেন। আগুনে পুড়ে যাওয়া ঘরটি এখন বাবার পক্ষে নতুন করে তোলা কোনোভাবেই সম্ভব না। তাই সরকারের কাছে ঘরটি পুন:র্নির্মাণেরজন্য আর্থিক সহযোগিতা কামনা করছি। 

প্রতিবেশী মো. কবির ও মো. মিরাজ বলেন, ডাকচিৎকার শুনে আমরা এসে আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ারসার্ভিসের লোকজনও আসেন। তবে সবাই মিলে চেষ্টা করেও ঘরটি আর রক্ষা করা যায়নি। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই ঘরসহ ভেতরের টাকা ও প্রয়োজনীয় মালামাল সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। বৃদ্ধ হারুন মুন্সি অনেক কষ্ট করে সংসার চালাচ্ছেন। এই বসতভিটা ছাড়া তার অন্য তেমন কোনো সম্পদ নেই। ছোট একটি মুদি দোকানই তার আয়ের একমাত্র উৎস। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করবো; দ্রুত সময়ের মধ্যে যেন অসহায় বৃদ্ধ হারুন মুন্সিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। 

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করবো।


আরও খবর




মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঘাটাইলে শিক্ষক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

পীরগাছায় চাঞ্চল্যকর নুপুর হত্যা: আপন ভাই-ভাবী গ্রেফতার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঘাটাইলে শিক্ষক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত