শিরোনাম
জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬

সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া, পরিবার কাছে পেয়ে খুশি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দীর্ঘ সাড়ে সাত বছরের বেশি সময় পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বড় ছেলে তারেক রহমানকে কাছে পেয়ে যেন মানসিক প্রশান্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঘটনাস্থলে থাকা একাধিক নেতা জানান, তখনই মনে হয়েছিল, দীর্ঘ সফরে একটুও ক্লান্ত নন সাবেক তিন বারের এই প্রধানমন্ত্রী।

দুই পুত্রবধূ ছাড়াও তিন নাতনিকে একসঙ্গে দেখতে পেয়ে বেশ প্রফুল্ল দেখাচ্ছিল প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে।  


দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন তিনি।


লন্ডনে আসা তার একাধিক সফরসঙ্গী জানান, এখানে আসার এক সপ্তাহেই খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে অনেক সুস্থবোধ করছেন।  


হিথ্রো বিমানবন্দরে পরিবারের সদস্যদের দেখতে পেয়ে মুহূর্তেই মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া পরিবারের সদস্যদের সান্নিধ্য পাচ্ছেন। নাতনিদের সঙ্গে মাঝেমধ্যেই গল্পও করছেন তিনি। পুত্রবধূ ডা. জোবায়দা রহমানের রান্না করা খাবার তারেক রহমান নিজেই প্রতিদিন বহন করে নিয়ে আসছেন। কার্যত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানই খালেদা জিয়ার সার্বিক বিষয় দেখভাল করছেন।  


যুক্তরাজ্যের বিখ্যাত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিক’ এ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। তিনি হাসপাতালের চিকিৎসক ডা. প্যাট্রিক ক্যানেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন। নেফরোলজি, হেপাটোলজি, গ্যাস্টোলজি ও লিভার ট্রান্সপ্রান্টসহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞরা প্রতিদিনই তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করছেন। কিছু কিছু পরীক্ষার বায়োকেমিক্যাল টেস্টও করানো হয়। বাংলাদেশে তার যে চিকিৎসা চলছিল সেটারও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ফিজিও থেরাপিস্টরা প্রতিদিনই কাজ করছেন।


এ দিকে প্রতিদিনই হাসপাতালের সামনে গণমাধ্যমের পাশাপাশি নেতা-কর্মীদের ভিড় বাড়ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা তার পরিবারের সদস্যরা আসার সঙ্গে সঙ্গেই গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন। যদিও তারেক রহমান তার অসুস্থ মা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া ছাড়া অন্য কিছুই গণমাধ্যমে কিছুই বলছেন না। ভিড় এড়াতে মাঝেমধ্যে তারেক রহমানকে হাসপাতালের পেছনের গেট দিয়েও প্রবেশ করতে দেখা যায়। বিএনপির পক্ষ থেকে মাঝেমধ্যে অধ্যাপক ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদকেও তার সঙ্গে দেখা যায়। যুক্তরাজ্য বিএনপি নেতা কামাল আহমেদকেও দেখা যায় তারেক রহমানের পরিবারের সঙ্গে।  


এদিকে সম্প্রতি যুক্তরাজ্যে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্র্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তারাও খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে এসে দেখা করে সাংবাদিকদের জানান, তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন।  


বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ প্রতিবেদককে জানান, লন্ডনের এই হাসপাতালে নতুন করে বেশ কিছু টেস্ট করানো হয়েছে। কিছু টেস্টের রেজাল্ট এসেছে। কিছু টেস্টের রেজাল্ট শুক্রবারের মধ্যে পাওয়া যেতে পারে। পরীক্ষার ফলাফলের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  


দেশবাসীর কাছে খালেদা জিয়া দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।


যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসিখুশি আছেন। তিনি হাঁটাচলা করছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।  


তিনি আরও জানান, সারা দিন তারেক রহমান হাসপাতালে ছিলেন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান, নাতনি ব্যারিস্টার জায়মা রহমানসহ পরিবারের সবাই হাসপাতালে আছেন। পরিবারের সঙ্গে খালেদা জিয়া খুবই ভালো সময় কাটছে।


এ দিকে যুক্তরাজ্য বিএনপির একটি সূত্র জানিয়েছে, লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়ার যেসব রোগের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, তার সবই এই হাসপাতালে চিকিৎসা করানো সম্ভব। তাকে যুক্তরাষ্ট্রে বা অন্য কোনো দেশে নেওয়ার সম্ভাবনা আপাতত নেই।  


উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি সকালে খালেদা জিয়া লন্ডনে আসেন। ওই দিনই তাকে লন্ডনের বিশেষায়িত লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়।  


আরও খবর




জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড

নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: সাতক্ষীরার রাজপথে ফেরার চেষ্টা, নাকি নাশকতার প্রস্তুতি?

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দরজা ভেঙে উদ্ধার

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

একটি মোবাইল ফোন কেড়ে নিল অপ্রতীমের স্বপ্ন।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি

রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

হালুয়াঘাটে মিনিটখানেকের ঝড়ে লণ্ডভণ্ড দুই গ্রাম, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি বিদ্যুৎ সভাপতি,নজরুল সম্পাদক

লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক