
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: হাওর অঞ্চলের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘সূর্যমুখী থিয়েটার’। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কমরেড আবদুল বারী পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে আরিফুল ইসলাম পিয়াসকে সভাপতি, মোহাম্মদ শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং আকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি: মো: সেলিম, এনায়েত হোসেন অন্তর, খান মোবারক, ইতি শেখ, সাইফ আহমেদ সিয়াম, সৈকত জেরিন ও সাব্বির হোসেন মুন্না। সহ-সাধারণ সম্পাদক: নিশাদ খান নির্মাণ, লাভিত হাসান অনি, রায়হান আহমেদ প্রান্ত ও জয়ন্ত সরকার। সহ-সাংগঠনিক সম্পাদক: ইমন খান অভি। সাংস্কৃতিক সম্পাদক: লাদেন চৌধুরী বাঁধন। সাহিত্য সম্পাদক: মোহনা আক্তার পান্না। দপ্তর সম্পাদক: রামান্না খানম তৃপ্তি। কোষাধ্যক্ষ: ইসরাত জাহান রেসি। প্রচার সম্পাদক: জিহাদ হোসেন আরিফ। ক্রীড়া সম্পাদক: মাইশা নাজ রাফা । সম্মানিত সদস্যবৃন্দ: মোশাহিদুর রহমান আকাশ, শাহিদুল ইসলাম সাব্বির, মো: সাইফুল হাসান হিমেল, রাব্বুল ইসলাম, সাউদিয়া তারেক, আয়াতুল রহমান আয়াত ও শাহিদা সুলতানা বৃষ্টি
সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর সংগঠনের প্রয়াত সদস্য এবং এলাকার যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও শোক প্রকাশ করা হয়।
সংগঠনের বর্তমান সভাপতি শাহিদুল ইসলাম সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। এ সময় তিনি স্বাগত বক্তব্য দেন। পরে সংগঠনের বিগত দিনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রইস মনরম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নারী নেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাহমিনা ছাত্তার। এ ছাড়া সম্মেলনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন আবৃত্তিকার ও উপস্থাপক কার্নিজ ফাতেমা জুঁই।
উল্লেখ্য, ২০০৮ সালে হাওর অঞ্চলের সন্তান হাবিবুর রহমান হানিফের হাত ধরে সূর্যমুখী থিয়েটারের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সামাজিক সচেতনতা সৃষ্টি, সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা প্রায় ১২০ জন। তাঁদের অনেকেই দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। অন্যদিকে, এলাকার সদস্যরা স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
সম্মেলনে উপস্থিত সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণে একটি সুন্দর ও সুশৃঙ্খল সম্মেলন সম্পন্ন হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে সূর্যমুখী থিয়েটার তার সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং হাওর অঞ্চলের মানুষের কল্যাণে আগের চেয়ে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।



























