শিরোনাম
দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

তালতলীতে শিক্ষক-স্বেচ্ছাচারিতা,প্রধান শিক্ষকের নীরব সমর্থন!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ৩০ আগস্ট ২০২৫ | হালনাগাদ:শনিবার ৩০ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


 সোহেল রানা বিশেষ প্রতিনিধি বরগুনা:

 বরগুনার তালতলী উপজেলার ঝাড়াখালী এসইএস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফাতিমা আক্তারের বিরুদ্ধে মাসব্যাপী কর্মস্থলে অনুপস্থিত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর এই দায়িত্বজ্ঞানহীন আচরণে প্রধান শিক্ষকের নীরব সমর্থন এবং আর্থিক লেনদেনের অভিযোগ স্কুলটির অভ্যন্তরীণ অব্যবস্থাপনার চিত্র সামনে এসেছে ।


​সরেজমিনে গিয়ে দেখা গেছে বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা ফাতিমা আক্তার মাসের পর মাস ধরে ক্লাসে অনুপস্থিত। নবম শ্রেণির ছাত্র মোঃ ছিয়াম আকন সরাসরি জানায়, প্রায় তিন থেকে চার মাস ধরে ফাতিমা ম্যামকে ক্লাসে পাইনি। শুনেছি তিনি নাকি ঢাকায় পরীক্ষা দিতে গেছেন। তিনি আমাদের সমাজবিজ্ঞানের শিক্ষিকা, কিন্তু এখন আমাদের সেই ক্লাসগুলো হয় না। একজন শিক্ষকের এমন দীর্ঘ অনুপস্থিতি শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।


​শিক্ষিকা ফাতিমা আক্তার প্রধান শিক্ষক মো. আ. লতিফ-এর আপন বোন হওয়ায় এই অনিয়ম যেন আরও প্রশ্রয় পেয়েছে। সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর মোল্লা জানান, ফাতিমা আক্তার দুই মাস ধরে ঢাকায় পরীক্ষা দিচ্ছেন বলে তিনি শুনেছেন, কিন্তু লিখিত কোনো ছুটির আবেদন আছে কিনা, তা তার জানা নেই। প্রধান শিক্ষক প্রথমে গণমাধ্যমকে তথ্য দিতে অস্বীকার করলেও, পরে মৌখিক ছুটির কথা স্বীকার করেন। লিখিত আবেদন ছাড়া এমন দীর্ঘ ছুটি দেওয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং প্রধান শিক্ষকের ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত।


​এ বিষয়ে বক্তব্য জানতে শিক্ষিকা ফাতিমা আক্তারের মুঠোফোনে (01715***840) যোগাযোগ করা হয়। একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি, যার ফলে তাঁর আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া সম্ভব হয়নি।


​বিদ্যালয়ের সাবেক অফিস সহকারী মো. মাসুম বিল্লাহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেন, "প্রধান শিক্ষক আমার কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা নিয়ে আমার নিয়োগ বাতিল করে অন্য একজনকে চাকরি দিয়েছেন।" মাসুম বিল্লাহ তার ভিটেমাটি বিক্রি করে টাকা দিয়েছিলেন এবং এখন তিনি নিঃস্ব। তিনি তার চাকরি ফিরে পেতে চান।


​


​এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, আমি এর আগে অভিযোগ পাইনি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষের এই 'কঠোর ব্যবস্থা' শুধু মুখের কথায় সীমাবদ্ধ থাকে, নাকি সত্যি কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়।


আরও খবর




দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি