শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

টাঙ্গুয়ার হাওরে পারমিটধারী জেলেদের উপর হামলা

প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ২০ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের মা মাছের অভয়ারণ্য খ্যাত দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে বাফারজোন চিহ্নিত সোনাডুবি বিলের পারমিটধারী জেলেদের উপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে,জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সোনাডুবি বিল সংলগ্ন রংচি গ্রামের শুকুর আলীর ছেলে দাঙ্গাবাজ আজিম উদ্দিন (৪০)গংদের উপর। এ ঘটনায় রবিবার (১৯জানুয়ারি)সোনাডুবি বিলের পারমিট গ্রহণকারী জেলে রংচি গ্রামের হাজী নবী হোসেনের ছেলে সোহেলী মিয়া বাদী হয়ে দাঙ্গাবাজ আজিম উদ্দিনসহ ১৪,জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে মধ্যনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। জানাযায় সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওর পাড়ের গ্রাম উন্নয়ন সমবায় সমিতির দরিদ্র জেলেদের জীবিকা নির্বাহ করতে সরকার হাওরের বাফারজোন চিহ্নিত বিলে প্রতি বছর পারমিট পদ্ধতিতে,নির্ধারিত মাছ ধরার সরঞ্জাম দিয়ে,তিন মাসের জন্য মৎস্য আহরণের অনুমতি দেয়।এরই প্রেক্ষিতে ৬জানুয়ারি থেকে ৮জানুয়ারির মধ্যে হাওর পাড়ের গ্রাম উন্নয়ন সমবায় সমিতিগুলোকে পারমিট ক্রয়ের জন্য আহবান করে নোটিশ প্রদান করে তাহিরপুর উপজেলা প্রশাসন।পারমিট বিজ্ঞপ্তি আলোকে নির্ধারিত সময়ে পারমিট ক্রয়ের জন্য আবেদন করে রংচি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি।আবেদনটি গ্রহণযোগ্য হলে কর্তৃপক্ষের নির্দেশে নির্ধারিত পারমিট মূল্য পরিশোধ করে সোনাডুবি বিলে দেখবাল করার জন্য পাহাড়াদার পাঠালে পাহাড়াদারসহ সমিতির সদস্যদের উপর ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১টার সময় অতর্কিত হামলা করে বিলের মাছসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়,আজিম উদ্দিনসহ অভিযুক্ত ব্যক্তিরা।স্থানীয়দের তথ্যমতে জানাযায় টাঙ্গুয়ার হাওর সংরক্ষণের দায়িত্বে থাকা আনসার ও টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির দায়িত্বশীল লোকজনদের আঁতাত করে আজিম উদ্দিন ও তার সহযোগীরা গত দুই মাস ধরে সোনাডুবি বিলে অবৈধভাবে মৎস্য আহরণ করে আসছিল।সম্প্রতি পারমিট ক্রয়ের মাধ্যমে রংচি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যরা সোনাডুবি বিলে মাছ ধরার অনুমতি পেয়ে বিলে অবস্থান করতে গেলে তাদের পাহাড়াদারসহ সমিতির সদস্যদের উপর হামলা চালায়।এ ব্যাপারে মধ্যনগর থানা অফিসার ইনচার্জ ওসি মো. সজীব রহমান জানান এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা