শিরোনাম
পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা আব্দুল আলী নোচনাহার বাজারে জমজমাট আমের হাট,বিদেশেও রপ্তানি হচ্ছে পোরশার আম "ধলতা নিয়ে কৃষকদের অভিযোগ" চন্দনাইশে হাশিমপুর খুনিয়া পাড়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা
সোমবার ১৫ জুন ২০২৬
সোমবার ১৫ জুন ২০২৬

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় বিষটোপের ছোবল,পাখি নিধনের করুণ চিত্র

প্রকাশিত:মঙ্গলবার ২০ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২০ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার:বিশ্ব ঐতিহ্য ঘোষিত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে প্রতিরাতেই ভয়াবহভাবে পাখি শিকার চলছে। উগ্র শিকারিরা উচ্চ ক্ষমতার টর্চলাইট ব্যবহার করে রাতের আঁধারে পাখিকে বিভ্রান্ত করে কুচা দিয়ে আঘাত করে এবং বিষটোপ প্রয়োগ করে হত্যা করছে। হাওরের লেছুয়ামারা,রৌহা ও বেরবেরিয়া বিলে এই কার্যক্রম সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক মন্দিয়াতা গ্রামের এক যুবক জানান,প্রতিদিন শিকারিরা বিষটোপ দিয়ে একযোগে অসংখ্য পাখি হত্যা করে বস্তাবন্দি করে। এরপর এই শিকারকৃত পাখি স্থানীয় বিভিন্ন হাটবাজারে গোপনে বিক্রি করা হয় এবং পাখি ভক্ষণে আগ্রহী অর্থশালী মানুষের বাড়িতে সরবরাহ করা হয়। তার ভাষ্য অনুযায়ী,প্রতিরাতেই একই ধরনের শিকার অব্যাহত থাকে,যা হাওরের জীববৈচিত্র্যকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে।তিনি আরও জানান,প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে মন্দিয়াতা হাটখোলা বাজারে শিকারিরা প্রকাশ্যেই পাখি বিক্রি করে থাকে। এছাড়াও শিকারকৃত পাখি মোটরসাইকেল ও নৌকাযোগে উপজেলার বিভিন্ন গ্রামসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে পাঠানো হয়,যাতে সহজেই তা বিক্রি করা যায় এবং প্রশাসনের নজর এড়িয়ে চলা সম্ভব হয়।টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আল আমিন বলেন,এইভাবে বিষটোপ ব্যবহার করে সংরক্ষিত এলাকায় পাখি শিকার করা শুধু আইন লঙ্ঘন নয়, এটি সরাসরি পরিবেশ হত্যার শামিল। বিষক্রিয়ার ফলে শুধু পাখি নয়, হাওরের মাছ, ব্যাঙ ও অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে টাঙ্গুয়ার হাওরের পুরো পরিবেশ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।পরিবেশবিদরা বলছেন,টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি এবং হাজারো পরিযায়ী ও দেশি পাখির নিরাপদ আশ্রয়স্থল। শীতকালীন এই মৌসুমে পাখি শিকার অব্যাহত থাকলে হাওরের গুরুত্বপূর্ণ পরিযায়ী পাখির আগমন ক্রমেই কমে যাবে এবং প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ব্যাহত হবে।স্থানীয়দের অভিযোগ,গভীর রাতে শক্তিশালী টর্চলাইটের আলো ফেলে পাখিকে স্থির করে ফেলা হয়। এরপর কুচা দিয়ে আঘাত কিংবা বিষ মেশানো খাবার ছড়িয়ে একসঙ্গে অসংখ্য পাখি হত্যা করা হয়। ফলে হাওরের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নাজুক অবস্থায় পড়েছে।এ বিষয়ে তাহিরপুর উপজেলা প্রশাসন সম্প্রতি টাঙ্গুয়ার হাওর পাড়ের বাগলি ও মন্দিয়াতা হাটখোলা বাজারে স্থানীয়দের সঙ্গে সচেতনতামূলক সভা করেছেন। সভায় পাখি শিকার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এবং হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানানো হয়।তবে স্থানীয় সচেতন মহল মনে করছেন,শুধু সভা নয়—নিয়মিত রাতকালীন টহল,বাজারভিত্তিক নজরদারি ও অভিযানের মাধ্যমে শিকারি চক্রকে দমন না করলে টাঙ্গুয়ার হাওরের এই অবৈধ কার্যক্রম বন্ধ করা কঠিন হবে।



আরও খবর




পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা

বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার

পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে ১১ বছরের শিশুকে ধর্ষণ, আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ

পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ

প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

পঞ্চগড়ে চাঞ্চল্য ধর্ষণের ঘটনা অর্থের বিনিময় সমাধান করলেন চেয়ারম্যান

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান

নতুন উপাচার্যের নেতৃত্বে ডুয়েট এগিয়ে যাবে, আশাবাদ উপ-উপাচার্যের

প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ

উলিপুরে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান গ্রেফতার

বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা আব্দুল আলী

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা

বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার

পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে ১১ বছরের শিশুকে ধর্ষণ, আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ

পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ

প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

পঞ্চগড়ে চাঞ্চল্য ধর্ষণের ঘটনা অর্থের বিনিময় সমাধান করলেন চেয়ারম্যান