শিরোনাম
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

তারা কেন কখনও মন্ত্রী হন না?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৪ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৪ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। চতুর্থ মেয়াদে সরকার গঠন করার পর দুই দফায় ৪৪ জনকে মন্ত্রী করা হয়েছে। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। মোট পাঁচ মেয়াদে আওয়ামী লীগের গঠিত মন্ত্রিসভার দিকে তাকালে দেখা যায় যে, একাধিকবার মন্ত্রী হওয়া ব্যক্তির সংখ্যা খুবই কম। বরং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জেলার এবং প্রান্তিক পর্যায়ে নেতাদেরকে মন্ত্রিত্বের স্বাদ দিচ্ছেন এবং একাধিক ব্যক্তিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে তিনি একটি বৈচিত্র্য আনতে চাচ্ছেন। বিশেষ করে তৃণমূল এবং কেন্দ্রীয় নেতৃত্বের দূরত্ব ঘোচাতে মন্ত্রিসভা একটি বড় চমক হিসাবে কাজ করছে। 


এবারের যে মন্ত্রিসভা তার থেকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে, একজন জেলার নেতা জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। জ্যেষ্ঠ তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় পর্যায়ের নেতাকে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আবার প্রেসিডিয়াম সদস্যকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কিংবা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো দিয়েছেন। স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে তিনি নানা সময়ে চমক সৃষ্টি করেছেন। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ব্যক্তিকে মন্ত্রী করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বকে বিকশিত করারও একটি উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু এই সমস্ত উদ্যোগের পরও পাঁচ মেয়াদে আওয়ামী লীগের কোনো মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেননি এমন আলোচিত নেতার সংখ্যাও কম নয়। 


যারা দলের ভিতর জনপ্রিয়, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আছেন এবং তাদের যোগ্যতা নিয়ে কারও মধ্যে কোন সন্দেহ নেই কিন্তু তারপরও শেখ হাসিনার কোনো মন্ত্রিসভায় তারা কখনোই জায়গা পাননি। একাধিকবার এমপি হওয়ার পরও মন্ত্রিসভায় তারা জায়গা পাননি কেন—এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে এখন প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের এরকম বেশ কয়েকজন জনপ্রিয় নেতা আছেন যারা কোন দিনই মন্ত্রিত্বের স্বাদ পাননি। অথচ পঁচাত্তরের পরে আওয়ামী লীগ ২০ বছর ক্ষমতায় আছে এবং ক্ষমতার ২১ তম বছর শুরু করেছে। 


আওয়ামী লীগের যে সমস্ত নেতারা কোনদিনই মন্ত্রী হতে পারেননি, তাদের মধ্যে রয়েছেন;


মাহবুবউল আলম হানিফ: মাহবুবউল আলম হানিফ ২০০৮ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি এবং নির্বাচন না করার জন্য তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হয়েছিলেন। এরপর ২০১৪, ১৮ এবং সর্বশেষ ২০২৪ এ তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু কখনোই তিনি মন্ত্রী হতে পারেননি। 


বাহাউদ্দিন নাছিম: বাহাউদ্দিন নাছিম ২০০৮, ২০১৪ এবং ২০২৪ অর্থাৎ মোট তিনবার সংসদ সদস্য হয়েছেন। এবার অবশ্য তিনি ঢাকা থেকে সংসদ সদস্য হচ্ছেন। কিন্তু আওয়ামী লীগের অত্যন্ত জনপ্রিয় স্পষ্টবাদী, কর্মী বান্ধব এই নেতা কোনদিন মন্ত্রী হতে পারেনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের দায়িত্ব গ্রহণ করেছিলেন। 


শামীম ওসমান: শামীম ওসমানও আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। বিশেষ করে আওয়ামী লীগের ভিতর যারা সত্যিকারের আওয়ামী লীগ, ভেজালমুক্ত আওয়ামী লীগ হিসাবে পরিচিত তাদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় শামীম ওসমানকে। তিনি অত্যন্ত স্পষ্টবাদী এবং দলের স্বার্থে কোন কথা বলতে কার্পণ্য করেন না। কিন্তু সেই শামীম ওসমান কোনদিনই মন্ত্রী হতে পারেননি।


কাজী নাবিল আহমেদ: প্রয়াত কাজী শাহেদ আহমেদ ছিলেন দু:সময়ে আওয়ামী লীগের সাথী। যে সময় কেউ বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারতো না তখন কাজী শাহেদ আহমেদ খবরের কাগজ এবং আজকের কাগজের মাধ্যমে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেছিলেন। বঙ্গবন্ধুর স্মরণে তিনি প্রথম ম্যুরাল স্থাপনকারীও বটে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা যদি আলোচনা করতে হয় তাহলে কাজী শাহেদ আহমেদের নাম অবশ্যই আসবে। তিনি সংসদ সদস্য হতে না পারলেও ২০০৮ থেকে ধারাবাহিক ভাবে তার আসনে এমপি হচ্ছে তার জ্যেষ্ঠ পুত্র কাজী নাবিল আহমেদ। কাজী নাবিল আহমেদ একজন ব্যবসায়ী, তিনি বিচক্ষণ ব্যক্তি এবং তার একটি সুনাম রয়েছে। কিন্তু চারবার এমপি হওয়ার পরও কাজী নাবিল আহমেদ এখন পর্যন্ত মন্ত্রিসভায় জায়গা পাননি।


আওয়ামী লীগের অনেকেই প্রশ্ন করেন যে, মন্ত্রী হবার যোগ্যতা আসলে কি?


আরও খবর




লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব