শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬
জেলায় জেলায় কমিটি

তবে কি ‘নতুন দল’ গঠন করছে অভ্যুত্থানের নেতারা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের তোপে শেখ হাসিনা সরকারের শাসনামলের ইতি ঘটেছে। এরপর থেকে রাজনৈতিক পট পরিবর্তন নিয়মিতই হচ্ছে। এবার ছাত্র-জনতার অভ্যুত্থানের সূত্রপাত ঘটানো নেতারা রাজনৈতিক দল গঠনের পথে এগোচ্ছেন। এর অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অক্টোবরে জেলায় জেলায় কমিটি গঠন করবে বলে জানা গেছে। 


এরই মধ্যে অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় নাগরিক কমিটি। তারা আগামীকাল মঙ্গলবার বিএনপির সঙ্গে বসবে, পরে হবে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক। 


উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি।



তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তরুণ ও ছাত্র অভ্যুত্থানের এ দুই শক্তিকে সংগঠিত রাখার কাজ চলছে। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে রাজনৈতিকগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য প্রতিষ্ঠা ধারাবাহিক বৈঠকের মূল উদ্দেশ্য। সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন করা প্রয়োজন– এ মতামত নেয়া হচ্ছে। পুনর্লিখন হলে, তা কীভাবে করা যেতে পারে– এই ভাবনাও জানতে চাওয়া হচ্ছে। 


এরইমধ্যে এবি পার্টি ও গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে নাগরিক কমিটি। মাহমুদুর রহমান মান্নার অসুস্থতার কারণে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক পিছিয়ে গেছে। বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। 


তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরিচিতিমূলক সভা হচ্ছে। পরে আনুষ্ঠানিক বৈঠক হবে। 


কী আলোচনা হচ্ছে– প্রশ্নে নাসীরুদ্দীন বলেন, আনুষ্ঠানিক আলোচনা শুরু হলে গণমাধ্যমকে জানানো হবে। 


তবে আগে যেসব বৈঠক হয়েছে সেগুলোর সূত্র জানিয়েছে, নাগরিক কমিটি আগামী নির্বাচন এবং তাতে জোটের সম্ভাবনা নিয়ে কথা বলেছে। শিল্প খাতে এবং পাহাড়ে সাম্প্রতিক অস্থিরতা নিরসনে তারা কী ভূমিকা রেখেছে, তা নিয়েও কথা হয়েছে। 




এই প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক দল গঠিত হলে নির্বাচনী জোট হতে পারে কিনা– এ প্রশ্নও বৈঠকে রাখেন কমিটির নেতারা।


কমিটির এক সদস্য বলেন, জাতীয় নাগরিক কমিটি কখনো রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না। তবে সব অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বা রাজনৈতিক দর্শনের জন্ম হয়। ২০২৪ সালের অভ্যুত্থান থেকেও তেমনটি হবে। এজন্য পরিস্থিতি যাচাই করা হচ্ছে। তবে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনী রাজনীতি সহজ নয়। ভোটের মাঠে সক্রিয় দলের মধ্যে বিশেষ করে বিএনপির সঙ্গে বৈরিতা সৃষ্টি হলে তা অভ্যুত্থানের লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করবে। 


আরেক সদস্য জানান, রাজনৈতিক দলগুলো কী কী করবে না, এমন প্রতিশ্রুতি চায় নাগরিক কমিটি। তা দলগুলোর সঙ্গে বৈঠকে বলা হচ্ছে। অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর বৈঠক থেকে বিরোধে না জড়ানো, মারামারি থেকে বিরত থাকার প্রতিশ্রুতি এসেছিল। তবে তা রক্ষা করা হয়নি। অভ্যুত্থানে কার কত বড় অবদান, তা নিয়ে বিরোধে না জড়ানোও বৈঠকের উদ্দেশ্য। 


ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। সরকারি হিসাবে ৭ শতাধিক মানুষ নিহত হয়েছেন জুলাই গণহত্যায়। বেসরকারি হিসাবে এই সংখ্যা ১ হাজার ৫৮১। আহত হয়েছেন ৩১ হাজার আন্দোলনকারী। 



শেখ হাসিনার পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলসহ নানা অপকর্ম হচ্ছে। তা ঠেকাতে বিভিন্ন জেলায় মতবিনিময় সভা করেছেন প্রকৃত সমন্বয়করা। একে স্থায়ী রূপ দিতে জেলা ও উপজেলায় কমিটি করা হবে বলে জানিয়েছেন তারা।


সরকারের কার্যক্রমকে ত্বরান্বিত করার ‘প্রেসার গ্রুপ’ হিসেবে কাজ করতে জাতীয়ভাবে প্রাথমিক পর্যায়ে ১০১ সদস্যের কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। একাধিক সমন্বয়ক এ তথ্য জানিয়েছেন। 


সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ৫ আগস্টের আগ পর্যন্ত দলমত নির্বিশেষে সবাই আন্দোলনে চলে আসছে, কোনো ঝামেলা হয়নি। আন্দোলন ইনক্লুসিভ ছিল, ছাত্রদল, শিবির আসছে; ছাত্রলীগ থেকেও অনেকে আসছে; সাধারণ জনতা আসছে। তবে ৫ আগস্টের পর থেকে স্বাভাবিকভাবেই পরিস্থিতি ভিন্ন হয়েছে। যার যার মতাদর্শ অনুযায়ী কাজ করা শুরু করেছে। এ কারণে আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে। ছাত্রদল, শিবির আলাদা গ্রুপ করেছে। অনেকে অপকর্মে জড়াচ্ছে; কিন্তু তারা সমন্বয়ক নামধারী। সাংগঠনিক পরিচয় থাকলেও নাম হয় অমুক সমন্বয়ক চাঁদাবাজি করছে, মারছে ইত্যাদি। সব কমিটি ভেঙে দিয়ে লাভ হচ্ছে না। আবার কমিটি না থাকায় সাংগঠনিক ব্যবস্থাও নেয়া যাচ্ছে না। তাই জেলাভিত্তিক বা উপজেলাভিত্তিক কমিটি দেওয়ার কথা ভাবছি।



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি হবে। অনেক ভুয়া সমন্বয়ক বের হচ্ছে। অনুমোদিত থাকলে, শৃঙ্খলার মধ্যে আসবে।


এই ছাত্রনেতা জানিয়েছেন, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কেউ কমিটিতে থাকতে পারবে না। ছাত্রদল বা শিবিরের কেউ কমিটিতে এলে, আগের ছাত্র সংগঠন ছেড়ে আসতে হবে।



সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, মতবিনিময় সভার উদ্দেশ্য ছিল মানুষের কথা শোনা এবং আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ। মানুষকে সংগঠিত করা এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করবে। জেলা ও উপজেলায় কমিটির ব্যাপারে এখনো আলোচনা চলছে।


আসছে ‘লংটাইম’ কর্মসূচি


রাষ্ট্র পুনর্গঠনে ‘লংটাইম’ কর্মসূচি নিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আবু বাকের মজুমদার বলেন, পুনর্গঠনের আলাপের জন্য রূপরেখা দেওয়া হবে। কর্মসূচি মাঠে থাকবে, পাশাপাশি সেমিনার হবে, মতবিনিময় সভা হবে। আমরা প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য কিছু প্রস্তাব দেব। সে জন্য কর্মসূচি হবে। এখনো ফ্যাসিবাদের দোসররা প্রশাসনিক ব্যবস্থায় আছে, তাদের রেখে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন সম্ভব নয়। 


মতবিনিময় সভার অর্থায়ন যেভাবে


আবু বাকের মজুমদার বলেন, মতবিনিময় সভায় যারা যাচ্ছে, সবাই শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বা স্থানীয় প্রতিনিধিদের বাসায় থাকে। ফলে খরচ খুব একটা নেই। যাতায়াতের জন্য ক্রাউড ফান্ডিং, আবার কিছু সহযোগিতা রয়েছে। 


সহযোগিতা কারা করছে– প্রশ্নে তিনি বলেন, নামটা জানি না। কয়েকটা গাড়ির খরচ বহন করছে; ওদের গাড়িটা দিছে। যেমন অভ্যুত্থানের সময় মানুষ মাইক দিয়ে, পানি দিয়ে সহযোগিতা করেছে, অনেকটা সেই রকম।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী