শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

তীব্র গরম আর প্রচণ্ড রোদেও তারা সড়কে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সময় দুপুর সাড়ে ১২টা। সূর্য ঠিক মাথার ওপর। প্রচণ্ড রোদ আর তীব্র গরমের সঙ্গে যুক্ত হয়েছে গাড়ির তাপও। এছাড়া হর্নের কর্কশ আওয়াজ তো আছেই। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ছাতা হাতে রাজধানীর সড়কে নিবিড়ভাবে দায়িত্ব পালন করছেন ট্র্যাফিক পুলিশের সদস্যরা।



রাজধানীর সোনারগাঁও মোড়, বাংলামোটর মোড়, ইন্টারকন্টিনেল্টাল মোড়, বেইলি রোড মোড় ও মগবাজার মোড় ঘুরে এমন চিত্র দেখা গেছে।


সোনারগাঁও মোড়ে দায়িত্ব পালন করছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও ট্র্যাফিক বিভাগের কনস্টেবল সৈয়দ ফারুক হোসেন। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে আছেন ৩৮ বছর ধরে। তিনি বলেন, রোদ-বৃষ্টি বলে কোনো কথা নেই। বাংলাদেশ পুলিশে চাকরি করি, এটা আমার কর্তব্য। এখন যদি বলি, রোদে অসুবিধা হবে তাহলে তো আর দায়িত্ব পালন করা যাবে না। এখন রাস্তা ছেড়ে দিলেই ১০ মিনিটের মধ্যে গাড়ির জ্যাম লেগে যাবে। তখন তো শতশত মানুষের অসুবিধা হবে আমার জন্য। ফলে রোদ-বৃষ্টি যাই হোক না কেন, দায়িত্ব ছেড়ে যাওয়ার সুযোগ নেই।



তিনি আরও বলেন, আর ৮/১০টা মানুষের মতো আমারও কষ্ট হয়। তবে সেটা দায়িত্বের তুলনায় বেশি না। এটা আমরা হাসি মুখেই করে থাকি। এখন গরমের সময় আমাদের সাবধানে থেকে কাজ করতে বলা হয়েছে। স্যালাইন-পানি খাচ্ছি নিয়মিত। এভাবেই চলছে।


তেজগাঁও ট্র্যাফিক বিভাগের সার্জেন্ট মো. সারোয়ার হোসেন বলেন, আমরা যেভাবে সাধারণ ডিউটি করে থাকি, রোদের মধ্যেও সেই একইভাবে ডিউটি করছি। তবে অন্য সময়ের চেয়ে এখন কষ্টটা একটু বেশি রোদের কারণে। রোদ থেকে বাঁচার জন্য আমাদেরকে ছাতা দেওয়া হয়েছে, পানি খাওয়ানো হচ্ছে, স্যালাইন দেওয়া হচ্ছে। যখন রাস্তাঘাটে গাড়ির চাপ কম থাকে, তখন আমরা একটু ১০-১৫ মিনিট বসে বিশ্রাম করার সুযোগ পাই। তার মানে এই না যে রাস্তা একেবারে খালি থাকে। আমাদের কেউ না কেউ তখন ডিউটিতে অবশ্যই থাকে। আবার বিশ্রাম শেষে রাস্তায় নেমে আসি। এভাবে রোদের মধ্যে ডিউটি চলছে আমাদের।


বাংলামোটর মোড়ে কথা হয় রমনা ট্র্যাফিক বিভাগের সার্জেন্ট মো. মাসুদ রানার সঙ্গে। তিনি বলেন, আমরা রোদ-বৃষ্টিতে সব সময় ডিউটি করেই থাকি। এখন রোদের সময়টাতে কষ্টটা একটু বেড়েছে। তবে আমাদের ডিউটি অবহেলা করার সুযোগ নেই।


একই সঙ্গে সড়কে ডিউটিতে ছিলেন কনস্টেবল মনিরুজ্জামান মনির। তিনিবলেন, যখন রাস্তায় গাড়ির চাপ কম থাকে তখন ছায়ায় বসে বিশ্রাম করি। ঊর্ধ্বতন স্যাররা আমাদেরকে স্যালাইন ও গ্লুকোজ দিয়েছেন। আমরা ডিউটিকালীন এগুলো পান করে থাকি। রোদে দাঁড়িয়ে ডিউটি করতে গেলে ঘামে গায়ের পোশাক ভিজে যায়। খারাপ লাগে। কিন্তু তারপরও আমরা দায়িত্বটা পালন করে থাকি। কারণ এটাই আমার কর্তব্য।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সাকিব হোসাইন বলেন, আমাদের যে সব সদস্য মাঠপর্যায়ে কাজ করেন, তারা অনেক কষ্টের মধ্য দিয়ে কাজ করছেন। বাইরে প্রচণ্ড রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা আসলেই কঠিন। তাদের জন্য আইজিপি স্যার, কমিশনার স্যার এবং ডিসি স্যার নিয়মিত স্যালাইন এবং গ্লুকোজ দিচ্ছেন। ছাতা দিয়েছেন।


তিনি বলেন, আমাদের মধ্যে যে কনস্টেবল সদস্য বয়স্ক এবং অসুস্থ রয়েছেন তাদেরকে একটু ফ্লেক্সিবল জায়গায় ডিউটির ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে, আপনারা ডিউটিতে থাকাকালে ৩০ মিনিট পরপর একটু বসে বিশ্রাম করে আবার ডিউটি করবেন। এভাবে অল্টারনেটিভ করে কনস্টেবলরা মাঠপর্যায়ে ডিউটি করছেন। আমাদের সার্জেন্টরাও ডিউটি করছেন। সকাল সাড়ে ৬টা থেকে আড়াইটা পর্যন্ত আমাদের যে ডিউটি থাকে, এই সময় পর্যন্ত প্রচণ্ড হিট থাকে। এর মধ্যে যদি সবাই একসঙ্গে ডিউটিতে দাঁড়ায় তাহলে বেশিক্ষণ ডিউটি করতে পারবে না। এজন্য বিশ্রাম নিয়ে নিয়ে ডিউটি করতে বলা হয়েছে।


রোদে যদি কেউ অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে ডিএমপির এই সহকারী পুলিশ কমিশনার বলেন, আমাদের পুলিশ হাসপাতাল রয়েছে। এছাড়া বিভিন্ন জোনের আশপাশে যেসব হাসপাতাল রয়েছে সেখানে দ্রুত তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যদিও আমাদের এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা প্ল্যান করেই রেখেছি, যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে যেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। এছাড়া আমাদের হেল্প লাইন রয়েছে, নিজস্ব অ্যাম্বুলেন্স ব্যবস্থাও রয়েছে।



রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার ও রাঙামাটি জেলাসহ ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।


সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিবিরাজ করতে পারে।


আরও খবর




পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী