শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

তীব্র গরমে গ্রামে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ২১ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশজুড়ে বইছে তীব্র তাপদাহ। ঘোষণা করা হয়েছে হিট অ্যালার্ট। তাপমাত্রা কোথাও কোথাও ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান চলতি সপ্তাহের জন্য বন্ধ। প্রচণ্ড গরমে ঘরে-বাইরে অতিষ্ঠ মানুষ। একদিকে তীব্র গরম, অন্যদিকে ঈদের পর সব শিল্প-কারখানায় উৎপাদন শুরু হওয়ায় বেড়েছে বিদ্যুতের চাহিদা। সে তুলনায় বিদ্যুৎ উৎপাদন বাড়েনি। ফলে গরমের সঙ্গে লোডশেডিং ভোগান্তি বাড়িয়েছে আরও। রাজধানী ঢাকাসহ শহরাঞ্চলে লোডশেডিং অতটা না হলেও গ্রামাঞ্চলে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। রংপুর, দিনাজপুর, সাভার, নোয়াখালী, সিলেট, চুয়াডাঙ্গা ও গাইবান্ধা অঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে।


রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ করা ডিপিডিসি ও ডেসকো জানিয়েছে, তাদের এলাকায় কোনো লোডশেডিং নেই। চাহিদানুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য বিদ্যুৎ থাকছে না, সেটি রক্ষণাবেক্ষণের জন্য। তবে ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বীকার করেছেন, চাহিদানুয়ায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন তারা।


পিডিবি সূত্রে জানা গেছে, রাজধানীসহ সারা দেশে গরম থেকে রেহাই পেতে এসিসহ বিভিন্ন ধরনের ফ্যানের ব্যবহার বেড়েছে। এ ছাড়া ঈদের ছুটির পর সব শিল্প-কারখানায় উৎপাদন শুরু হওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। সারা দেশে চাহিদা ১৫ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। ৫০০ মেগাওয়াটের মতো লোডশেডিং করতে হচ্ছে। শনিবার দুপুর ১২টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার ৩৮০ মেগাওয়াট, উৎপাদিত হয়েছে ১৩ হাজার ৩২৫ মেগাওয়াট। লোডশেডিং করতে হয়েছে ৪৫৪ মেগাওয়াট। ইভিনিং পিক আওয়ারে আরও ১ থেকে দেড় হাজার মেগাওয়াট চাহিদা বাড়তে পারে।


শনিবারের বিদ্যুতের সম্ভাব্য চাহিদা ও উৎপাদনের তথ্যে বলা হয়েছে, সর্বোচ্চ চাহিদা হতে পারে ইভিনিং পিক আওয়ারে ১৫ হাজার ৫০০ মেগাওয়াট আর ডে পিক আওয়ারে হতে পারে ১৩ হাজার ৭০০ মেগাওয়াট। আর সর্বোচ্চ উৎপাদন হতে পারে ১৬ হাজার ২৪৬ মেগাওয়াট। যদিও এখন পর্যন্ত বাংলাদেশে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদিত হয়নি।


পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্যানুযায়ী, বিদ্যুৎ ঘাটতিতে গত বৃহস্পতিবার সারা দিনই লোডশেডিং করতে হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১টায় সর্বোচ্চ ৬৮৪ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে।


সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে সারা দেশে বিদ্যুতের ঘাটতি ১ থেকে ২ হাজার মেগাওয়াট। এ ছাড়া সিস্টেম লস তো আছেই। যা বলা হচ্ছে তার চেয়ে বিদ্যুতের ঘাটতি বেশি। চলতি সপ্তাহে বিদ্যুতের চাহিদা বাড়বে। ফলে রাজধানীতেও লোডশেডিং হানা দিতে পারে।


জানা গেছে, গত কয়েক দিন ধরে গ্রামাঞ্চলে ৮-১০ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। একবার গেলে টানা দুই ঘণ্টা বিদ্যুৎ আসে না। তীব্র গরমের মধ্যে বারবার বিদ্যুৎ বিভ্রাটে জনগণ বিরক্ত। বিদ্যুৎ বিভ্রাটে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক সেচ কার্যক্রম ও শিল্পোৎপাদন।


ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ নোমান  জানান, তীব্র গরমে চাহিদা বেড়েছে। ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিং করতে হচ্ছে না। কারণ আমরা চাহিদানুযায়ী সরবরাহ পাচ্ছি। কোনো কোনো পকেটে কিছু সময়ের জন্য বিদ্যুৎ না থাকতে পারে, সেটি মেইনটেনন্সের জন্য।


ডেসকোর জনসংযোগ কর্মকর্তা মলয় বিকাশ দেবনাথ জানান, শনিবার বেলা ৩টায় ডেসকো এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল ১ হাজার ১৪০ মেগাওয়াট। পুরোটাই সরবরাহ করা হয়েছে, কোনো লোডশেডিং করতে হয়নি।


ঢাকার বাইরের বিতরণ কোম্পানিগুলো বলছে, এলাকাভেদে চাহিদার তুলনায় ২০-৫০ ভাগ বিদ্যুৎ কম মিলছে। ফলে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। সরবরাহ না বাড়লে সামনে লোডশেডিং আরও বাড়বে।


গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) সূত্র জানায়, তারা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে না। তাই বিতরণেও ঘাটতি দেখা দিয়েছে।


চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইফুদ্দিন তুহিন জানান, চট্টগ্রামে তীব্র গরমে বেড়েছে লোডশেডিং। পিডিবি বলছে, বিদ্যুৎ উৎপাদন আগের চেয়ে বেড়েছে। তাই চট্টগ্রামে লোডশেডিং নেই।


তবে গ্রাহকরা বলছেন, লোডশেডিংয়ের যন্ত্রণা কমেনি। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যেই থাকে। তীব্র তাপদাহের এ সময় লোডশেডিংয়ে দুর্ভোগ বেড়েছে।


নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ১২ নম্বর সড়কের বাসিন্দা মোহাম্মদ সাহেদুল আলম বলেন, আগে ২৪ ঘণ্টা বিদ্যুৎ আসা-যাওয়া করত। এখন লোডশেডিং কিছুটা কমেছে। তবে রাত ১২টার পরও বিদ্যুৎ আসা-যাওয়া কমেনি।


গাইবান্ধা প্রতিনিধি কায়সার রহমান রোমেল জানান, লোডশেডিংয়ে এখানকার গ্রামাঞ্চলে জনজীবন অতিষ্ঠ। দিনরাত মিলিয়ে ৭-৮ ঘণ্টা লোডশেডিংয়ের ধকল পোহাতে হচ্ছে গ্রাহকদের। লোডশেডিংয়ের জন্য সেচ কাজ ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের কারণে বিসিক শিল্পনগরীসহ গাইবান্ধার সাত উপজেলার ছোট-বড় কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।


রংপুর ব্যুরো প্রধান সাইফুল ইসলাম জানান, প্রতিদিন ৪-৫ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। রংপুরে চাহিদা ৯০০-৯৫০ মেগাওয়াট হলেও সরবরাহ করা হচ্ছে তার চেয়ে কম।


নোয়াখালী প্রতিনিধি মাওলা সুজন জানান, জেলায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটা অচল হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে কলকারখানার উৎপাদনে ধস নেমেছে। হাসপাতালে ভোগান্তিতে রয়েছে রোগীরা।


জেলা পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, নোয়াখালীতে চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাওয়ায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। নাম প্রকাশ না শর্তে পল্লী বিদ্যুতের একজন কর্মকর্তা বলেন, চাহিদার তুলনায় জেলাতে প্রায় ৪০ ভাগ বিদ্যুৎ কম পাচ্ছি।


সিলেটের নিজস্ব প্রতিবেদক দিপু সিদ্দিকী জানান, দিন-রাতে আট থেকে দশবার বিদ্যুৎহীন থাকতে হচ্ছে মহানগরবাসীকে। সিলেটে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ হওয়ায় ভয়াবহ লোডশেডিং হচ্ছে।


বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২-এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন  বলেন, আমাদের চাহিদার অর্ধেক বিদ্যুৎ দেওয়া হচ্ছে। তাই এই লোডশেডিং।


চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুন জানান, চুয়াডাঙ্গায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ চাহিদার তুলনায় কম সরবরাহ করায় গ্রামে লোডশেডিং হচ্ছে।


চুয়াডাঙ্গা পল্লী বিদ্যুতের এজিএম মো. আবু হাসান বলেন, পল্লী বিদ্যুতের আওতায় জেলায় প্রতিদিন বিদ্যুৎ প্রয়োজন ১১৫ মেগাওয়াট। কিন্তু চাহিদার চেয়ে বিদ্যুৎ পায় প্রতিদিন ৮০-৮৫ মেগাওয়াট। ঘাটতি থাকে প্রায় ৩৫ মেগাওয়াট। ফলে ২-৩ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয় প্রতিদিন।


গাজীপুর প্রতিনিধি মিল্টন খন্দকার জানান, গাজীপুরে গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিং। গাজীপুর পলী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম (টেকনিক্যাল) প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম  বলেন, বিদ্যুতের চাহিদা ৪৬২ মেগাওয়াট কিন্তু কিন্তু পাওয়া যাচ্ছে ৩৩০ মেগাওয়াট।


দিনাজপুরের নিজস্ব প্রতিবেদক আবদুর রাজ্জাক জানান, দিনাজপুর শহরে লোডশেডিং তেমনটা নেই, তবে গ্রামে অত্যধিক বেড়েছে। শনিবার বিকালে জেলার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বিভিন্ন উপজেলাগুলোতে লোডশেডিংয়ের তীব্রতা বাড়ছে বলে  জানালেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সাইফুল ইসলাম। তিনি জানান, আমার সমিতির আওতাধীন এলাকায় দৈনিক চাহিদা ১২৫ মেগাওয়াট। আমি পাচ্ছি ১০০ মেগাওয়াট।


আরও খবর




শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী