শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

তরুণ ভোটাররাই হতে পারে নির্বাচনের ‘গেম চেঞ্জার’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৩ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৩ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তরুণ ভোটাররা। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত এই প্রজন্মের প্রথম ভোট কোন প্রতীকে যাবে, তা অনেকটাই নির্ভর করবে ছাত্রসংগঠনগুলোর মাঠপর্যায়ের সক্রিয়তা, রাজনৈতিক কৌশল এবং তরুণদের কাছে পৌঁছানো বার্তার বিশ্বাসযোগ্যতার ওপর।


যে প্রজন্মের হাত ধরে ৫ আগস্ট ফ্যাসিবাদের জগদ্দল পাথরচাপা থেকে মুক্তির স্বাদ পেয়েছে একটি জাতি, একটি মানচিত্র বা লাল-সবুজের পতাকা—দীর্ঘ দেড় দশক ভোটাধিকার থেকে বঞ্চিত সেই প্রজন্ম এবার মুখিয়ে আছে নিজের প্রথম ভোট দিতে।


কোন জরিপে কে এগিয়ে, কোন আসনে প্রার্থী কত, গণভোটে ‘হ্যাঁ’ নাকি ‘না’—এমন প্রশ্নেই উল্টে যাচ্ছে বইয়ের পাতা, উত্তেজনার ধোঁয়া উড়ে চায়ের কাপে।


জাতীয় নির্বাচনে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটারের সংখ্যা সাড়ে পাঁচ কোটির বেশি। যার বড় একটি অংশ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ বিশাল ভোটব্যাংক কার বাক্সে যাবে—তা অনেকটাই নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠনগুলো মাঠে কতটা সক্রিয় ও কৌশলী ভূমিকা রাখতে পারে তার ওপর।


এরমধ্যে ৩০০ আসনেই ধানের শীষের প্রচারণায় কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল । তরুণদের প্রথম ভোট ধানের শীষে আনতে বিএনপির ইশতেহারকে সামনে রেখে মাঠে নামছে সংগঠনটি। ছাত্রদলের সাধারণ সম্পাদক জানান, বিএনপিকে বিজয়ী করতে সর্বশক্তি দিয়ে কাজ করবে তারা।


ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ‘তরুণদের জন্য বিএনপির ইশতেহারে কী থাকবে, দেশ গড়ার পরিকল্পনাতে কী থাকছে, সে বিষয়গুলো তরুণদের কাছে বার্তা পৌঁছে দেবো।’


অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলকে বিজয়ী করতে মাঠে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির । ইনসাফ প্রতিষ্ঠার বার্তা নিয়ে তরুণদের সমর্থন আদায়ে নিয়মিত ক্যাম্পেইন চালিয়ে যাবে সংগঠনটি। তবে ভোটের দিন গণনা শেষে তবেই নেতাকর্মীরা কেন্দ্র ছাড়বেন বলে জানান শিবির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।


তিনি বলেন, ‘আমাদের এখন রেসপনসিবিলিটি হচ্ছে এই অনেস্ট মানুষগুলোকে জাতীয় নির্বাচনে জয়যুক্ত করে সংসদের নিয়ে যাওয়া। ভোট দিয়ে চলে আসবে না, বরং ভোটকেন্দ্রে অবস্থান নেবে। একেবারে ভোট গণনা করে এরপর তারা ঘরে ফিরবে।’


এছাড়া নিজ নিজ রাজনৈতিক দলের পক্ষে মাঠে সক্রিয় থাকার কথা জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্যান্য ছাত্রসংগঠনও।


জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, ‘আমরা ১০ দলীয় জোটের পক্ষে কাজ করছি, আমাদের সমন্বয় কমিটির মাধ্যমে। দবে আমাদের এ নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা থাকবে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য।’



ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, ‘আমরা আমাদের আরও স্ট্রং টিমের মাধ্যমে এবং জরিপের মধ্য দিয়ে আমরা ছাত্রদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, ইনশা আল্লাহ।’


আর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সমর্থন দিচ্ছে নয় দলীয় বাম জোট—গণতান্ত্রিক যুক্তফ্রন্টকে। তবে জুলাই সনদে জনআকাঙ্খার যথাযথ প্রতিফলন না থাকার অভিযোগ তুলে সংগঠনটি মনে করে, গণভোটের পক্ষে অবস্থান নেয়া তাদের জন্য উপযুক্ত নয়।


বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, ‘জনগণের লড়াইয়ে সঙ্গে, জনগণের মুক্তির আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সেই জুলাই গণভোটের পক্ষে থাকা আসলে আমরা যথোপযুক্ত মনে করছি না। কিন্তু আমরা এখনো কোনো ধরনের সিদ্ধান্ত নেইনি , আমরা হ্যাঁ বা না ভোটের পক্ষে থাকবো কি না। ’


সব মিলিয়ে সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে তরুণ ভোটাররাই এখন সবচেয়ে বড় নির্ণায়ক শক্তি। শেষ পর্যন্ত যারাই তরুণদের মন জিততে পারবে তাদের দিকেই ভারী হবে জয়ের পাল্লা। 


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া

চাঁদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, পা হারানোর শঙ্কা

জুলাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ দেখিয়েছে: আখতার হোসেন

পরাজিত শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে বললেন রিজভী

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার