শিরোনাম
নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

ট্রাফিক আইন ভাঙলে ডিমেরিট, ১২ পয়েন্টে বাতিল ড্রাইভিং লাইসেন্স

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১১ মে ২০২৬ | হালনাগাদ:সোমবার ১১ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর সড়কে ট্রাফিক আইন ভঙ্গ করলে চালকদের এখন ড্রাইভিং লাইসেন্স খোয়ানোর ঝুঁকি তৈরি হয়েছে। চালকরা আইন ভঙ্গ করলেই স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে ডিমেরিট পয়েন্ট, মোট ১২ পয়েন্টে বাতিল হবে লাইসেন্স। এছাড়াও মোট ১৩ ধরনের অপরাধে পয়েন্ট কাটা গিয়ে শূন্য হলেই লাইসেন্স বাতিল হবে। তবে আপাতত চার চাকার যানবাহনের চালকদের বিরুদ্ধে এই ব্যবস্থা প্রয়োগ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


গাড়িচালক রাস্তায় চলার সময় কোনো নিয়মের ব্যত্যয় ঘটালে ট্রাফিক পুলিশ এতদিন মামলা দিতো গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে। আর মামলা বা জরিমানার মাসুল গুনতেন গাড়ির মালিকরা। তবে নতুন ব্যবস্থায় এবার শুধু মামলা বা জরিমানায় নয়, কাটা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট।


রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখন আরও কড়া নজরদারি ট্রাফিক পুলিশের। আইন ভাঙলেই হচ্ছে মামলা, সঙ্গে যোগ হয়েছে অটো মামলা। নতুন ব্যবস্থায় এসব অপরাধের হিসাব যুক্ত হবে চালকের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও। নির্দিষ্ট অপরাধে কাটা যাবে পয়েন্ট। কারও পূর্ণ ১২ পয়েন্ট কাটা গেলে স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হবে লাইসেন্স।



এদিকে ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, গত দুই মাসে হাজারেরও বেশি চালক পয়েন্ট হারিয়েছেন। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, শুধু মানুষকে জরিমানার আওতায় আনা বা পয়েন্ট কাটা তাদের উদ্দেশ্য নয়, বরং মূল লক্ষ্য জনগণকে সচেতন করা। তিনি আরও বলেন, নতুন করে এই ব্যবস্থা চালু হওয়ায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।


তবে পয়েন্ট হারানোর পর আপিলের সুযোগ রয়েছে। পরবর্তী ছয় মাসে কোনো অনিয়ম না করলে দুই পয়েন্ট পুনরায় যুক্ত হবে। বাস্তবতা হচ্ছে, এখনও অনেক চালকই ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা সম্পর্কে জানেন না।


একজন চালক বলেন, নিয়ম চালু হয়েছে, কিন্তু তিনি এখনও বিষয়টি জানেন না। আরেকজন চালকের ভাষ্য, সড়কের নিয়ম-কানুন ঠিকভাবে মেনে চললে মামলা বা পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে না।


অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, সড়ককে লেনভিত্তিক করতে হবে এবং চালকদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে।


তিনি আরও বলেন, দেশের অধিকাংশ চালক অপেশাদারি পরিবেশে গড়ে উঠেছে, তাই তাদের যথাযথ প্রশিক্ষণ ও সচেতনতা জরুরি।


আরও খবর




কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা