শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

উৎসবমুখর পরিবেশে রাজশাহী প্রেসক্লাবের মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০১ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:রবিবার ০১ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ভ্রাতৃত্ব, স্মৃতিচারণ ও প্রাণবন্ত আড্ডায় উৎসবমুখর পরিবেশে রাজশাহী প্রেসক্লাব-এর উদ্যোগে বার্ষিক মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সকল উপজেলা ও মহানগরের সাংবাদিকরা অংশ নেন। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে সহকর্মীদের সরব উপস্থিতিতে মিলনমেলাটি পরিণত হয় এক আনন্দঘন সাংবাদিক মিলনোৎসবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান। তিনি বলেন, সাংবাদিক সমাজ রাষ্ট্র ও সমাজের আয়না হিসেবে কাজ করে। দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরার ক্ষেত্রে ঐক্যবদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন মিলনমেলা সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে।

মিলনমেলার শুরুতেই গভীর শ্রদ্ধা ও আবেগের মধ্য দিয়ে রাজশাহী প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বক্তারা তাঁদের অবদান স্মরণ করে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে গড়ে ওঠা তাঁদের কর্মজীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান। তিনি বলেন, ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত রাজশাহী প্রেসক্লাব বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রেসক্লাব হিসেবে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ঐক্য ও সহমর্মিতার এই আয়োজন সাংবাদিকদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী এডিটর ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ-এর সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ-এর সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী-এর সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য আহাম্মেদ শোফি, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি সর্দার শরিফুল ইসলাম, রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান, সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু।

বক্তারা বলেন, এমন মিলনমেলা পেশাগত ব্যস্ততা ও চাপের বাইরে সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বাড়ায়, অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাকে আরও বেগবান করে। দিনব্যাপী আয়োজনজুড়ে সাংস্কৃতিক আড্ডা, হাসি-আনন্দ ও পারিবারিক পরিবেশ মিলনমেলাটিকে করে তোলে স্মরণীয়।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে কবিরাজের প্রতারণার সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক নিগৃহীত, থানায় অভিযোগ

হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন

ল’ রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক মুন্না

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার নতুন কমিটি : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক

নানা আয়োজনে আজকালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজশাহী প্রেসক্লাব থেকে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের অব্যাহতি

প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল রাজশাহী

প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাল রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত