শিরোনাম
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

আবহাওয়া অনুকূলে থাকায় লালমোহনে ভুট্টার বাম্পার ফলন! কৃষকের মুখে হাসি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা) :

ভোলার লালমোহন উপজেলায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। এখন বিস্তীর্ণ মাঠে দৃষ্টি পড়লেই মনে হচ্ছে এ যেন ভুট্টার সাম্রাজ্য। জমিতে ফলন ভালো দেখে হাসি ফুটেছে কৃষকদের মুখেও। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় 

এবং গত বছরের তুলনায় এবার এই উপজেলায় বেড়েছে ভুট্টার আবাদ। প্রতি বছর ভুট্টা চাষে ঝুঁকছেন নতুন নতুন চাষিরা। ভুট্টা চাষে খরচ কম, অথচ ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষে আগ্রহ বেশি দেখা দিয়েছে। বর্তমানে জমি থেকে ভুট্টা সংগ্রহের জন্য প্রহর গুণছেন এই উপজেলার চাষিরা।

লালমোহন উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি বছর এই উপজেলায় ৭০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। গত বছর যার পরিমাণ ছিল সাড়ে পাঁচশত হেক্টরের মতো। উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের চাষিরা এ বছর সবচেয়ে বেশি ভুট্টার আবাদ করেছেন। চাষিদের আবাদকৃত জমিতে কহিনূর, হাইব্রিড ডন-১১১, লাকি-৭, হাইব্রিড উত্তরণসহ আরও কয়েকটি উন্নত জাতের ভুট্টা রয়েছে। বীজ রোপণের ১৪৫ দিনের মধ্যে চাষিরা তাদের জমি থেকে ভুট্টার ফলন সংগ্রহ করতে পারেন। আগামী ২০ থেকে ২৫ দিনের ভেতর লালমোহন উপজেলার চাষিরা তাদের ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহ শেষ করবেন। প্রতি মণ ভুট্টা বাজারে পাইকারি ৯০০ থেকে ১১০০ টাকায় বিক্রি করতে পারবেন চাষিরা।

উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝগ্রাম এলাকার চাষি মো. কামাল হোসেন বলেন, এ বছর ৩৩ শতাংশ জমিতে কৃষি অফিসের প্রর্দশনীর আওতায় ভুট্টা চাষ করেছি। এ জন্য কৃষি অফিস থেকে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে। বর্তমানে জমিতে আশানুরূপ ফলন রয়েছে। আগামী ২০ দিনের মধ্যেই জমি থেকে ভুট্টা সংগ্রহ করতে পারবো। এই ভুট্টা চাষে এবার প্রায় ১৫ হাজার টাকার মতো ব্যয় হয়েছে। আশা করছি ফলন সংগ্রহ শেষে অন্তত ৩৫ হাজার টাকার ভুট্টা বিক্রি করতে পারবো।

একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার ভুট্টা চাষি মো. মনজু জানান, বিগত বেশ কয়েক বছর ধরেই আমি ভুট্টা চাষ করছি। এ বছর ৩০০ শতাংশ জমিতে ভুট্টার আবাদ করেছি। পানির জন্য কিছুটা ব্যাঘ পেতে হলেও বর্তমানে ক্ষেতে ভালো ফলন রয়েছে। এখন পর্যন্ত আবহাওয়াও ঠিক রয়েছে। আগামী এক মাসের মধ্যে সব জমির ভুট্টা সংগ্রহ করতে পারবো। এই ভুট্টা চাষে এবার জমি লিজ, বীজ-সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাবৎ প্রায় ১ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। তবে আশা করছি জমির সব ফলন সংগ্রহ শেষে অন্তত আড়াই লাখ টাকার ভুট্টা বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ।

এ বিষয়ে লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন বলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে ভুট্টা চাষিদের বিনামূল্যে সার ও বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ দেওয়া হয়েছে। আবহাওয়া কৃষকদের অনুকূলে থাকায় এবার এই উপজেলার চাষিরা ভুট্টার ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের কর্মকর্তারাও মাঠ পর্যায়ে গিয়ে নিয়মিত এসব ভুট্টা চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। তাই আশা করছি এ বছর ভুট্টা চাষিরা ফলন সংগ্রহ করে আশানুরূপ লাভবান হবেন।


আরও খবর




মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২