শিরোনাম
ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই - এমপি নুরুল ইসলাম নয়ন সৌদির সাথে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
শুক্রবার ২৯ মে ২০২৬
শুক্রবার ২৯ মে ২০২৬

আগামী দিনে তরুণরাই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে, উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশিত:শুক্রবার ২৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২৮ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আগামী দিনে তরুণরাই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে ......উপদেষ্টা আসিফ মাহমুদ সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ‘সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদক আমাদের এখানে একটি বড় সমস্যা। আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই। তাহলে অবশ্যই যে তরুণ প্রজন্ম সামনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে, ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে। আগামী দিনে তরুণরাই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। তাই সেই তরুণ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে উঠতে হবে। তবে তরুণ প্রজন্ম সুন্দর ভাবে বেড়ে ওঠার পথে সবচাইতে বড় বাধা হচ্ছে মাদক। তাই মুরাদনগরে মাদক ব্যবসা এবং মাদক চোরা চালান বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে। যুব সমাজের যে শক্তি সেই শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে। যুবসমাজের জন্য খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যুব সমাজ খেলাধুলা, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনে অংশ নেয়ার পাশাপাশি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে এটাই আমার প্রত্যাশা। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এ কথা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আরো বলেন, একটি দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইয়ের পর। হাজার হাজার মানুষের জীবন এবং অঙ্গ হানির মধ্য দিয়ে, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের মানুষ এই ক্রান্তি কালে ভরসা করে আস্তা রেখে সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। সেই গুরু দায়িত্ব আমরা পালন করছি। বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার ফলে সারাদেশের যে সকল জায়গা উন্নয়ন বঞ্চিত ছিল। সেই অঞ্চলগুলোতে আমরা বিশেষভাবে কাজ করার লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছি। তার অংশ হিসেবেই মুরাদনগরের অনেকগুলো প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং সেগুলোকে অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রাশেদুল ইসলাম মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান, মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উবায়দুল ছিদ্দিকী প্রমুখ। এর আগে বেলা ৫টার দিকে মুরাদনগর উপজেলার মেটংঘর-গাজীপুর সড়ক উন্নয়ন ও সংচাইল আরএইচডি-দিঘীরপাড় আরএইচডি ভায়া বাংগরা জিসি সড়কের রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে রাত ৯টায় মুরাদনগর উপজেলার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইছালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট অন্তর্ভুক্তিকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর, নিজ উপজেলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এটি দ্বিতীয় সফর।


আরও খবর




শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন

কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই - এমপি নুরুল ইসলাম নয়ন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬