শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

আশঙ্কাজনক হারে বাড়ছে সিজার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

স্বাভাবিক সন্তান প্রসব করা একজন নারীর অধিকার। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্নচিত্র দেখা যায়। স্বাভাবিক সন্তান প্রসব দেওয়ার বিপরীতে আশঙ্কাজনক হারে বাড়ছে সি-সেকশন নামে পরিচিত সিজারের (অস্ত্রোপচার) মাধ্যমে সন্তান জন্মদান। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব, স্বাভাবিক প্রসবের (ডেলিভারী) আলাদা রুম ও সরঞ্জামাদির ঘাটতিসহ বেসরকারি হাসপাতালগুলোর বেশি মুনাফার লোভ অন্যতম কারণ বলে মনে করছেন বিশেজ্ঞরা। তারা বলছেন, সন্তান প্রসবে সিজারের হার এভাবে বাড়লে দীর্ঘমেয়াদে বড় হুমকির মুখে পড়বে মা ও শিশু স্বাস্থ্য।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত সি-সেকশন বা সিজারে সন্তান প্রসব গ্রহণযোগ্য। কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপের তথ্য বলছে, ২০২২ সালে সিটি করপোরেশন এলাকায় প্রতি ৫টির মধ্যে ৩টি শিশুর জন্ম (৫৮.২১%) হয়েছে সিজারে। এ ক্ষেত্রে গ্রামাঞ্চলেও এ হার কম নয়।


এ ছাড়া উচ্চশিক্ষিত ও উচ্চবিত্তদের মধ্যে সিজারে সন্তান প্রসব করার প্রবণতা বেশি।


জরিপে উঠে এসেছে, খুলনা বিভাগ সিজারে সন্তান প্রসব করার হার সবচেয়ে বেশি। আর সবচেয়ে বেশি স্বাভাবিক ডেলিভারি হয় সিলেট বিভাগে। বেসরকারি প্রতিষ্ঠানে ৮৪ দশমিক ৮৬ শতাংশই সিজারে প্রসব হয়।


স্বাভাবিক জন্ম হলো সবচেয়ে আদর্শ এবং সবচেয়ে বেশি উপযোগী জন্ম পদ্ধতি। যখন স্বাভাবিক প্রসব সম্ভব হয় না অথবা প্রসূতি বা নবজাতকের স্বাস্থ্য বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, কেবল তখনই সি-সেকশন পদ্ধতির সুপারিশ করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে- বেশির ভাগ প্রসব সম্পন্ন হচ্ছে এই পদ্ধতি ব্যবহার করে। প্রসূতিদের অভিযোগ, চিকিৎসকরা স্বাভাবিকের বদলে সিজারকে প্রাধান্য দেন।


স্বাভাবিকভাবে সন্তান প্রসব করতে চেয়েছিলেন ঢাকার মাতুয়াইল এলাকার প্রসূতি মা নূপুর আক্তার। তিনি বলেন, যে চিকিৎসকের পরামর্শ নিয়েছি, তারা সিজারের জন্য বলেছে। শেষ পর্যন্ত অনেক আগভাগেই সিজারের মাধ্যমে সন্তান জন্ম দিতে হয়েছে। এর ফলে আমার ও বাচ্চার নিয়মিত নানা ধরনের স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগতে হচ্ছে।


সম্প্রতি প্রকাশিত বিবিএস পরিচালিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিক্্স-২০২২’ প্রতিবেদনে বলা হয়েছে- ২০২২ সালে সি-সেকশনের মাধ্যমে প্রতি পাঁচটির মধ্যে দুটির বেশি (৪১.৩৭%) জন্ম হয়েছে। পল্লী এলাকার তুলনায় সিটি করপোরেশন এলাকায় সি-সেকশনের প্রবণতা উদ্বেগজনক পরিস্থিতি হিসেবে পরিলক্ষিত হয়েছে। সিটি করপোরেশন এলাকায় প্রতি পাঁচটির মধ্যে তিনটি জন্ম (৫৮.২১%) হয়েছে সি-সেকশনের মাধ্যমে। যেখানে পৌরসভা ও অন্যান্য শহরাঞ্চলে এ হার ৫১ শতাংশ এবং সর্বনিম্ন হার পল্লী এলাকায় (৩৮.৪৬%)।


প্রতিবেদনে বলা হয়েছে, প্রসূতির শিক্ষাগত যোগ্যতা ও সি-সেকশন করার মধ্যে নেতিবাচক সম্পর্ক লক্ষ করা গেছে। কেননা উচ্চ শিক্ষাগত যোগ্যতাধারী প্রসূতিদের সি-সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা তুলনামূলক বেশি। সম্পদের কুইন্টাইল হিসাবের সঙ্গে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের ক্ষেত্র একই ধরনের।


আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের অধ্যাপক ডা. আনজুমান আরা রিতা  বলেন, সিজারের মাধ্যমে সন্তান প্রসব করলে প্রসূতি মা ও সন্তানের ক্ষতি হয়। প্রতিটি রোগীকে আমরা স্বাভাবিক প্রসবের সুবিধা বুঝিয়ে বলি। সিজারে বড় ধরনের যে জটিলতা স্বাভাবিক প্রসবের মাধ্যমে সে জটিলতা এড়ানো সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রে রোগী ও চিকিৎসকের ধৈর্যের অভাবে তারা সিজার করে।


এই চিকিৎসক আরও বলেন, অনেক ক্ষেত্রে হাসপাতালগুলোতে স্বাভাবিক প্রসবদানের রুম ও সরঞ্জামাদি থাকে না। এ ছাড়া স্বাভাবিক সন্তান প্রসবদানে প্রশিক্ষণের অভাব রয়েছে। স্বাভাবিক প্রসব নারীর অধিকার। এ জন্য পরিবার ও চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক