শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচন ঘিরে বডি ক্যামেরা সংকট; দায়িত্বে থেকেও বন্ধ অনেকের ক্যামেরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৪ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৪ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

৪২ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনতে সরকার অনুমোদন দিলেও কয়েক দফায় কমেছে বরাদ্দ। অবশেষে সিদ্ধান্ত হয় নির্বাচনে ২৫ হাজার বডি ক্যামেরা ব্যবহার করবে পুলিশ। এর মধ্যে ১৫ হাজার ক্যামেরা অনলাইনে সরাসরি নজরদারি করা যাবে, বাকিগুলো অফলাইন। এদিকে পরীক্ষামূলক ব্যবহার শুরু হলেও দায়িত্বরত অবস্থায় ক্যামেরা বন্ধ রাখছেন অনেকেই।


প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে অপরাধ দমনের কৌশল। মাঠ পর্যায়ে কর্মযজ্ঞের নিখুঁত তথ্য যাচাইয়ে আধুনিক সংস্করণ অনলাইন বডি ওন ক্যামেরা। এতে সংশ্লিষ্ট থানা বা কেন্দ্র থেকেই সরাসরি পর্যবেক্ষণ করা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বা অপরাধীর অবস্থান। এ প্রযুক্তি পুলিশ সদস্যের স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি অপরাধ দমনের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও নিরাপত্তার হাতিয়ার।


জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি, কেন্দ্র দখল কিংবা সহিংসতা রোধে ভূমিকা রাখবে এ অত্যাধুনিক যন্ত্র। নির্বাচনের দিন ২৫ হাজার পুলিশ সদস্যের কাছে এ ক্যামেরা থাকবে। যদিও সারা দেশে ভোট কেন্দ্র ৪২ হাজার ৭০০। অর্থাৎ প্রায় অর্ধেক কেন্দ্রেই থাকছে না একটিও বডি ক্যামেরা। তাই ডিজিটাল নিরাপত্তা ও নজরদারির আওতায় আসছে না বেশিরভাগ ভোট কেন্দ্র।


সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গত বছরের আগস্টে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সেপ্টেম্বরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে ইউএনডিপির মাধ্যমে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন দেয়ার কথা জানান অর্থ উপদেষ্টা। তবে হঠাৎ আটকে যায় বরাদ্দ। ১৮ নভেম্বরে ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, পুলিশের চাহিদার আলোকে ঝুঁকিপূর্ণ আসনেই কেবল বডি ক্যামেরা দেয়া হবে। পরে প্রায় ২০ হাজার নতুন ক্যামেরা কেনে সরকার। আগের ৫ হাজারসহ মোট ২৫ হাজার ক্যামেরার মধ্যে অনলাইন ১৫ হাজার, বাকিগুলো অফলাইন।


আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী সারা দেশে ২৫ হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র। এর মধ্যে ঢাকা মহানগরে ২ হাজার ১০০ কেন্দ্র। যার ১ হাজার ৮০০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা থাকবে। এছাড়া জেলাভিত্তিক গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর ও শরিয়তপুরের সবচেয়ে বেশি বডি ক্যামেরা ব্যবহার হবে। সবচেয়ে কম ক্যামেরা থাকবে ঝালকাঠি জেলায়।



ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, ‘যেখানে যেমন লজিস্টিকস ব্যবহার করা প্রয়োজন বা সমীচীন মনে করবো, জনগণের বৃহত্তর স্বার্থে নিরাপত্তার স্বার্থে আমরা সেখানে তাই ব্যবহার করবো।’


নাগরিক কোয়ালিশনের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, ‘গত বেশ কয়েক মাস দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে একধরনের সমন্বয়হীনতার। অনেক কিছু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছি না যে যেগুলো হওয়া উচিত ছিলো একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, সহিংসমুক্ত নির্বাচনের জন্য, সে বিষয়ে আমরা নাগরিকরা দিন দিন আরও বেশি সন্দিহান হয়ে যাচ্ছি।’


রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী বলেন, ‘বাংলাদেশে আমি মনে করি সিংহভাগ আসনই ঝুঁকিপূর্ণ। আলামতগুলো খুব একটা সুবিধাজনক নয় বলে আমার ধারণা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন যদি করতে চায় তাহলে এমন ব্যবহার করতে হবে, মানুষ আস্থা যেন রাখতে পারে নির্বাচন কমিশনের ওপর।’


তবে বাকি সাধারণ কেন্দ্রগুলোতেও ঝুঁকির আশঙ্কা আছে বলে মনে করেন বিশ্লেষকরা। সবগুলো কেন্দ্রকে নজরদারির আওতায় আনার তাগিদ তাদের।


এরইমধ্যে প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা উন্নয়নে বডি ক্যামেরা প্রশিক্ষণ নিয়েছেন পুলিশ সদস্যরা। দেড় সপ্তাহ ধরে পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। তবে দায়িত্বরত অবস্থায় থাকলেও ক্যামেরা বন্ধ রাখছেন অনেকে। পাশাপাশি নেটওয়ার্ক জটিলতা এবং দীর্ঘসময় ব্যাটারি সক্ষমতা নিয়ে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে।


পুলিশ সদস্যদের একজন বলেন, ‘অনলাইন ক্যামেরার মাধ্যমে ইনস্ট্যান্ট আমার কন্ট্রোল; নির্বাচন কমিশন, পুলিশ হেড কোয়াটার তারা সরাসরি তদারকি করতে পারবে।’


কন্ট্রোল রুমে থাকে এমন একজন বলেন, ‘অনলাইন প্রযুক্তি হওয়ার কারণে অনেকসময় ভিডিও ঝাপসা আসে। ব্যাটারি ব্যাকআপের জন্য দুটি ব্যাটারি রাখা হচ্ছে।’


২০১৫ সাল থেকে ট্রাফিক পুলিশের মাধ্যমে বডি ক্যামেরার ব্যবহার শুরু হয়। তবে অভিযোগ ওঠে, অসৎ উদ্দেশ্যে অনেকে নিদিষ্ট কিছু সময় বডি ক্যামেরা বন্ধ রাখেন। তাই জনগণের আমানত, ভোটের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের সততা ও দক্ষতার পরিচয় দেয়ার আহ্বান সর্বস্তরের মানুষের। 


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক