
তপন চক্রবর্তী, বিশেষ প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ জন।
সোমবার (৫ অক্টোবর) বিকালে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়া পাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতরা সবাই চকরিয়া খুটাখালির এলাকার বাসিন্দা হলেও তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায় নি।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানাযায়, বিকালের দিকে আলীকদম হয়ে একটি পর্যটকের দল তিন্দু যাওয়ার পথে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়া পাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুই পর্যটন নিহত হন এবং অপর পাঁচ জন আহত হন।
পরে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বাংলাদেশ বর্ডার গার্ডের বলিপাড়া বিজিবি অধিনায়ক লে.কর্ণেল ইয়াসির আরাফাত বলেন, "তিন্দু সড়কের নোহা গাড়ি উল্টে দুই পর্যটক নিহত হয়েছে। আরোও তিন পর্যটক আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে"।





























