শিরোনাম
মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

বাজার সয়লাব ভেজাল গুড়ে

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ছেলেমেয়েদের আবদার মেটাতে খেজুরের গুড় কিনতে আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারের মিঠাই গলিতে গিয়ে সিফাতুল্লাহর চোখে পড়ে দামের বিস্তর ফারাক। এক বিক্রেতা দুটি গুড় দেখান। একটি গুড়ের দাম কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা, আরেকটির দাম ৬০০ থেকে ৮০০ টাকা। সিফাতুল্লাহ দাম কমবেশির কারণ জানতে চান। বিক্রেতা হানিফ বলেন, খাঁটি গুড় কম দামে বিক্রি সম্ভব না। কেউ কেউ চিনি, রঙ ও অন্যান্য ক্ষতিকর উপাদান মিশিয়ে ভেজাল গুড় বানাচ্ছে।


গোপালদী বাজারে গুড় কিনতে আসা গৃহিণী রাবেয়া বেগম বলেন, আগে চোখ বন্ধ করে গুড় কিনতাম। এখন ভয় লাগে। রঙ বেশি চকচকে হলে সন্দেহ হয়, আবার কম দামের গুড় মানেই ভেজালÑ এমন ধারণাও তৈরি হয়েছে। 



বিশেষজ্ঞদের মতে, ভেজাল গুড়ে ব্যবহৃত কৃত্রিম রঙ ও রাসায়নিক নিয়মিত গ্রহণ করলে হজমজনিত সমস্যা, অ্যালার্জি এবং দীর্ঘমেয়াদে অন্যান্য জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।


রাজধানীর কারওয়ান বাজারে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া একটি গুড় ‘খেজুর গুড়’ বলে দাবি করেন বিক্রেতা। তবে গুড়টি হাতে নিয়ে ভাঙতেই গুঁড়ো হয়ে যায়, যা খাঁটি খেজুর গুড়ের বৈশিষ্ট্যের সঙ্গে মেলে না। রান্না করার পর এতে কোনো স্বাভাবিক খেজুরের ঘ্রাণ পাওয়া যায়নি; বরং পোড়া চিনির গন্ধ পাওয়া গেছে। গুড় কিনতে আসা গৃহিণী আফিয়া রহমান বলেন, দেখতে ভালো, দামও কমÑ তাই কিনেছিলাম। বাসায় এনে পায়েস রান্নার পর গন্ধে বুঝেছি এটা গুড় না, চিনি দিয়ে বানানো কিছু।


অনুসন্ধানে জানা গেছে, অনেক ক্ষেত্রে চিনি গলিয়েই গুড় তৈরি করা হয়। বড় হাঁড়ি বা ড্রামে চিনি ও পানি জ্বাল দিয়ে ঘন করা হয়, এরপর সেটিকে গুড়ের মতো আকার দেওয়া হয়। এতে খেজুরের কোনো রস না থাকলেও বাইরে থেকে দেখতে গুড়ের মতো হওয়ায় সাধারণ ভোক্তা সহজে বুঝতে পারেন না। গুড়ের রঙ ও আকর্ষণ বাড়াতে বিভিন্ন রাসায়নিক ও কৃত্রিম রঙ ব্যবহার করা হয়। পোড়া তেল, কেমিক্যাল রঙ বা কখনও কখনও ফিটকিরি, বেকিং সোডা ও হাইড্রোজ (সোডিয়াম হাইড্রোসালফাইট) ব্যবহার করে গুড়কে উজ্জ্বল বা হালকা রঙের করা হয়। এসব উপাদানে গুড়কে চকচকে দেখালেও এর স্বাভাবিক রসালো ভাব নষ্ট হয়ে যায় এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। 


গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে সাত হাজার কেজির বেশি ভেজাল গুড় জব্দ করা হয়েছে এবং জরিমানা আদায় হয়েছে অন্তত ১১ লাখ টাকা।


চলতি মাসে ঢাকার ধামরাইয়ে ভেজাল গুড় উৎপাদনকারী একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা করে র‍্যাব। র‍্যাব জানায়, কারখানায় চিনি, চিটাগুড়, হাজার পাওয়ারের রঙ ও বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে ভেজাল গুড় উৎপাদন করে আসছিল। পরে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়।


খাদ্য নিরাপত্তা আইন-২০১৩ অনুযায়ী ভেজাল বা ক্ষতিকর খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাত করা নিষিদ্ধ। এ আইনে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ দশ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।


ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা এমন কর্মকাণ্ড সারা বাংলাদেশেই করে যাচ্ছেন। তাদের ধরতে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করছি। 


কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, শীতকালে গুড়ের চাহিদা বাড়লেই একশ্রেণির ব্যবসায়ী মৌসুমি লাভের আশায় গুড়ের বাজারে ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে ভেজাল গুড় উৎপাদন ও বিক্রি বাড়িয়ে দেয়। বাজার তদারকিতে শৈথিল্যে ও সংশ্লিষ্ট সংস্থার নজরদারির অভাবে ভেজালকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক বলেন বিশুদ্ধ খেজুরের গুড় শরীরের ক্যালসিয়াম ও আয়রন ঘাটতি পূরণে সহায়তা করে। তবে একশ্রেণির অসাধু ব্যবসায়ী গুড়ে ময়দা, বালু ও মাটি মিশিয়ে ওজন বাড়ায়, কাপড়ের রঙ মিশিয়ে আকর্ষণীয় করে তোলে। ভেজাল গুড় পাকস্থলী নষ্টসহ নানা রোগের কারণ হতে পারে।




কিছু সহজ লক্ষণ ও ঘরোয়া পরীক্ষার মাধ্যমে খাঁটি ও ভেজাল গুড় আলাদা করা সম্ভব। খাঁটি খেজুর গুড়ের রঙ সাধারণত গাঢ় বাদামি বা কালচে লাল হয়। এটি স্বাভাবিকভাবে খুব বেশি চকচকে নয়। যদি গুড়ের রঙ অতিরিক্ত হলুদ, উজ্জ্বল বা অস্বাভাবিকভাবে ঝকঝকে হয়, তাহলে ধরে নিতে হবে এতে রাসায়নিক বা কৃত্রিম রঙ ব্যবহার করা হয়েছে। আসল খেজুর পাটালি হাত দিয়ে চাপ দিলে নরম অনুভূত হয় এবং ভেতর থেকে হালকা রস বের হয়। পাটালির ওপরের অংশ কিছুটা শক্ত হলেও ভেতরের অংশ সবসময় রসালো থাকে। ভেজাল পাটালি সাধারণত খুব শক্ত, শুকনো ও অতিরিক্ত চকচকে হয়। খাঁটি গুড়ের স্বাদ মিষ্টির সঙ্গে হালকা ঝাঁজ বা তিতকুটে ভাব থাকে, ভেজাল গুড়ে শুধু চিনির মিষ্টি পাওয়া যায়, কোনো ঝাঁজ থাকে না। এক গ্লাস পানিতে গুড় দিলে খাঁটি গুড় ধীরে গলে পানি হালকা লালচে বা বাদামি রঙ ধারণ করে। ভেজাল গুড়ে পানি দুধের মতো সাদা হয়ে যায় বা সাদা স্তর ভাসে।



আরও খবর




মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ হত‌্যা মামলার আসামী রাজন গ্রেপ্তার

রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা

বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ হত‌্যা মামলার আসামী রাজন গ্রেপ্তার

বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার