শিরোনাম
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে? টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় মাদকবিরোধী অভিযান আরও বেগবান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এক অভিযানে গাঁজা ও নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ সাতজনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ডিএনসি, বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাসওয়ার তানজামুল হল।

গ্রেফতারকৃতরা হলেন,বেলাল হোসেন (৪০), কান্টু (৩৫),  রাজু আহম্মেদ (২৩), আব্দুর সবুর (২৩), সাকিব (১৯) ও রুবায়েত হাসান (২৬),তানজিদ সরকার (২৮)।

অভিযানকালে মোট ১১০ গ্রাম গাঁজা ও ৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় বিচারিক কার্যক্রম শেষে অপরাধের মাত্রা বিবেচনায় ৩ জনকে ৩ দিনের, ২ জনকে ৫ দিনের এবং ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ টাকা করে মোট ৩৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাসওয়ার তানজামুল হল বলেন,“সরকারের মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়মিতভাবে গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ডিএনসি বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান বলেন,“মাদক নির্মূলে ডিএনসি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কারও প্রভাব, পরিচয় বা চাপ কোনোভাবেই বিবেচনায় নেওয়া হবে না। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন,“জনগণের সহযোগিতা পেলে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। সন্দেহজনক তথ্য পেলে ডিএনসিকে জানাতে অনুরোধ করছি।”

ডিএনসি জানায়, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য—এই প্রত্যয় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরও খবর

কারিগরি শিক্ষার্থীদের নিয়ে ফুলবাড়ীয়ায় ক্যারিয়ার বিষয়ক আয়োজন

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত পা ভেঙে কা'টা হলো পায়ের রগ

লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

তিন সন্তান নিয়ে অসহায় নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’ উপহার পেলেন ছাগল ও খাদ্য সামগ্রী

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

সাপ নিয়ে আতঙ্ক নয়, সচেতনতায় স্নেক রেসকিউ টিম

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

এই সম্পর্কিত আরও খবর