শিরোনাম
ধুনটে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীর হামলা পোরশার নিতপুর সীমান্তে বিএসএফের পুশইন ঠেকালেন বিজিবি ও স্থানীয় জনতা নোয়াখালীতে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা শেরপুরে কিশোর গ্যাং এর নৃশংস হামলার ১০ দিন পর মারা গেলো পলিটেকনিক ছাত্র সায়িব জলসুখা বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার ছুড়িকাঘাতে যুবক নিহতের ঘটনায় প্রধান আসামি’কে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নাঙ্গলকোটে বড় ভাইয়ের ইন্তেকালের দুই ঘন্টা পর ছোট ভাই ও ইন্তেকাল করেন লালমোহনের মাদক কারবারি মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার
মঙ্গলবার ০৯ জুন ২০২৬
মঙ্গলবার ০৯ জুন ২০২৬

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৩ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৩ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

২০২৬ বিশ্বকাপের মঞ্চে রেকর্ড ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়ে নামছে ব্রাজিল। তবে এবার তাদের ঘিরে আগের মতো ‘সবচেয়ে বড় ফেবারিট’ তকমা নেই। অনেক বিশ্লেষক ও বেটিং প্রতিষ্ঠান স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ডকে এগিয়ে রাখছে। কিন্তু বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন না ব্রাজিল অধিনায়ক কাসেমিরো। বরং তার বিশ্বাস, ফেবারিটদের কাতারে না থাকাটা দলকে আরও সতর্ক, মনোযোগী ও ক্ষুধার্ত রাখবে। 


যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। সেই আসরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে ফিফার মিডিয়া চ্যানেলে কথা বলেন কাসেমিরো। তিনি জানান, ব্রাজিলকে হয়তো এবার প্রধান ফেবারিট বলা যাবে না, কিন্তু দলটি যথেষ্ট শক্তিশালী এবং প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। 



৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের মতে, ‘সআমরা বড় ফেভারিট নই। তবে আমরা ভালো অবস্থায় আছি; আমাদের দল শক্তিশালী, যেখানে অভিজ্ঞ এবং তরুণ প্রতিভার মিশ্রণ রয়েছে। হয়তো এবার আমরা এক ধাপ পিছিয়ে আছি, কিন্তু এটিই আমাদেরকে সতর্ক রাখবে এবং এটা সবসময়ই একটা ভালো ব্যাপার। আমরা ভালো অবস্থায় সেখানে যেতে চাই এবং একটি দুর্দান্ত বিশ্বকাপ খেলতে চাই।’


বিশ্বকাপের প্রস্তুতির পথ অবশ্য খুব একটা মসৃণ ছিল না ব্রাজিলের জন্য। গত এক বছরে দলটি কোচ পরিবর্তন, প্রশাসনিক রদবদল এবং নানা অস্থিরতার মধ্য দিয়ে গেছে। নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি, পাশাপাশি বদলেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের নেতৃত্বও। 


কাসেমিরো স্বীকার করেছেন, এসব পরিবর্তনের কারণে দলের প্রস্তুতিতে কিছুটা প্রভাব পড়েছে। তার ভাষায়, আনচেলত্তির অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে জাতীয় দলের সঙ্গে দীর্ঘ সময় কাজ করার সুযোগ তিনি পাননি। হিসাব অনুযায়ী, কার্যকর অনুশীলন ও ক্যাম্প মিলিয়ে কোচের অধীনে দল প্রায় ৪০ দিনের মতো সময় একসঙ্গে কাজ করেছে। 


তবু আশাবাদী ব্রাজিল অধিনায়ক। তার মতে, দলে মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব নেই। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের ভারসাম্যপূর্ণ সমন্বয় বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সাফল্যের অন্যতম চাবিকাঠি হতে পারে। 


২০২৬ বিশ্বকাপে ব্রাজিল খেলবে গ্রুপ ‘সি’-তে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ফেবারিটের তকমা থাকুক বা না থাকুক, বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দলটি উত্তর আমেরিকার মাটিতে ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়েই মাঠে নামবে।


আরও খবর




ধুনটে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীর হামলা

পোরশার নিতপুর সীমান্তে বিএসএফের পুশইন ঠেকালেন বিজিবি ও স্থানীয় জনতা

ভেড়ামারার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরের কাশিমপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ; থানায় অভিযোগ

চিরিরবন্দরে মাদক সেবনকালে ৭ যুবক আঁটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

নোয়াখালীতে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

শেরপুরে কিশোর গ্যাং এর নৃশংস হামলার ১০ দিন পর মারা গেলো পলিটেকনিক ছাত্র সায়িব

জলসুখা বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

সাদুল্লাপুরে সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়ের দীর্ঘ ছুটি নিয়ে বিতর্ক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ

চিরিরবন্দরে ডিজিটাল লটারিতে কৃষক নির্বাচন, সরাসরি ধান কিনবে সরকার

ছুড়িকাঘাতে যুবক নিহতের ঘটনায় প্রধান আসামি’কে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব

নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক

নাঙ্গলকোটে বড় ভাইয়ের ইন্তেকালের দুই ঘন্টা পর ছোট ভাই ও ইন্তেকাল করেন

লালমোহনের মাদক কারবারি মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই


এই সম্পর্কিত আরও খবর

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়

বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশ, জার্সির দাম বেড়ে দ্বিগুণ

হাকিমির চোট, দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা পিএসজির