শিরোনাম
লালমোহনে যুবলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যাবসায়ীর উপর হামলা ! দুই লাখ টাকা চাঁদা দাবী এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার ধুনটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা জরিমানা সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা অষ্টগ্রামে বজ্রপাত থেকে সুরক্ষায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল নোয়াখালীতে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ আওয়ামী লীগ ‘শালীন রাজনৈতিক দল নয়,বরং সন্ত্রাসী দল - ফজলুল হক মিলন
সোমবার ২৩ নভেম্বর ২০২৬
সোমবার ২৩ নভেম্বর ২০২৬

লালমোহনে যুবলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যাবসায়ীর উপর হামলা ! দুই লাখ টাকা চাঁদা দাবী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৩ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৩ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জেলা প্রতিনিধি (ভোলা): 

ভোলার লালমোহনে যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল বেপারীর নেতৃত্বে দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মারধর ও জখম করেছেন বাবা ও ছেলেদেরকে। গুরুতর জখম হয়ে লালমোহন হাসপাতালে ভর্তি হয়েছেন ছেলে নুরনবী (৩৫)। 

ঘটনার সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া বাজারের স্কুল রোডে রাস্তার পাশে জেলা পরিষদের জায়গায় ডিসিআর কেটে দোকান ঘর তৈরী করে দীর্ঘ প্রায় ৪০ বছর পর্যন্ত ভোগ দখল করে আসছেন মো. আলমগীর মুন্সি (৬০)। স্থানীয়রা তাকে ঘড়ির মিকার হিসেবে চিনেন। 

ঘড়ির মেকার আলমগীর মুন্সি জানান, আমি জেলা পরিষদ থেকে বরাদ্ধ নিয়ে এই যায়গায় দোকানঘর তৈরী করে দীর্ঘ প্রায় ৪০ বছর পর্যন্ত ঘড়ি মেরামতের কাজ করে আসছি। আমার দোকান ঘরটি পুরাতন হওয়ার কারণে ঘরটি হেলে পড়ে। এজন্য রবিবার (২২ নভেম্বর) সকালে দোকান ঘরটি মেরামতের কাজ শুরু করি। বেলা ১২ টার দিকে ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন পূর্ব শাখার যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল বেপারীর নেতৃত্বে, নুরনবী বেপারী, মনির বেপারী, গনি বেপারী,আবদুল্লাহ ও সুরেশ চন্দ্র রবিদাস একত্র হয়ে আমাকে দোকনের কাজ বন্ধ করতে বলে। আমি কাজ কেন বন্ধ করবো এই কথা বলতে তারা বলে এখানে দোকানে কাজ করতে হলে আমাদেরকে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে। আমি তখন তাদেরকে বলি আওয়ামীলীগের সময় আমার প্রতি আপনারা অনেক অত্যাচার করেছেন, বাড়ির গাছ কেটে নিয়েছেন, পুকুরের মাছ ধরে নিয়ে গেছেন। এখন বিএনপির সময় চাঁদা চাচ্ছেন। এই কথা বলার পর তারা সকলে মিলে আমাকে মারধর শুরু করে। আমার চিৎকার শুনে আমার ছেলে নুরনবী এবং মনির আসলে তারেকেও মারধর করে। এক পর্যায়ে আমার ছেলে নুরনবীকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দিতে গেলে সে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার বাম হাতে কোপ লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। আমাদের চিৎকারে বাজারের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। যাওয়ার আগে তারা আমার কাছে থাকা ৪০ হাজার টাকা এবং আমাদের দুইটি স্মার্ট ফোন নিয়ে যায়। এসসয় তারা বলতে বলতে যায় চাঁদা না দিলে মেরে ফেলবে বলে হুমকি দেয়। 

আলমগীর মুন্সি আরো জানান, আমরা মার খেয়ে উপজেলা বিএনপির সভাপতির বাসায় গেলে তিনি আমাদের অবস্থা দেখে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় যাওয়ার জন্য বলেন। আমরা হাসপাতালে যাওয়ার পথে থানায় ওসির সাথে গিয়ে ঘটনার কথা জানালে তিনি আমাদেরকে বলেন আগে আপনারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এরপর থানায় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমরা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার পর নুরনবীর অবস্থা খারাপ দেখে তাকে সাথে সাথে ভর্তি করায় এবং আমি ও মনির প্রাথমিক চিকিৎসা নিয়ে বিএনপির সেক্রেটারি বাবুল পাঞ্চায়েতকে ঘটনার বিবরণ বলি। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বস্ত করেছেন। 

এর আগে আওয়ামীলীগের সময় আমাকে শাকিল বেপারী আওয়ামীলীগে যোগ না দেয়ার কারণে বেদমভাবে পিটিয়ে আমার বাম পা ও মাঝা ভেঙে দেয়। আমার পা ও মাঝায় এখনো লোহার রড লাগানো রয়েছে। এছাড়া তারা তখন আমার বাড়ি থেকে প্রায়  একলাখ টাকার গাছ কেটে নিয়ে যায় এবং দুইবার পুকুরের মাছ ধরে নিয়ে যায় যার বাজার মূল্য দেড় লাখ টাকা হবে। আমি এইসকল ঘটনার উপযুক্ত বিচার চাই। ছেলে সুস্থ হলে আমি আইনের আশ্রয় নিব। 

ঘটনার ব্যাপারে শাকিল বেপারীরকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ঘরটি নিয়ে ঝামেলা অনেক দিন থেকে চলে আসছে। মুল ঝামেলা সুরেশ চন্দ্রের সাথে। তবে আজকে তার সাথে আমাদের কথার কাটাকাটি হয়। তার ছেলের হাত কাটার বিষয়টি আমাদের বোধগম্য নয়। চাঁদা সংক্রান্ত ও অন্যান্য অভিযোগগুলো সত্য নয়। 

এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম বলেন, ঘটনাটি শুনেছি তবে এখনো এ ব্যাপারে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




লালমোহনে যুবলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যাবসায়ীর উপর হামলা ! দুই লাখ টাকা চাঁদা দাবী

সবজি চাষে সম্ভাবনা, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ

এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

ধুনটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা জরিমানা

সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ

লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পুকুরে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, এলাকায় চাঞ্চল্য

অপরাধ দমনে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

"মান্দায় ১০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

সুন্দরবনের দুবলায় আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান।

অষ্টগ্রামে বজ্রপাত থেকে সুরক্ষায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন

অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা


এই সম্পর্কিত আরও খবর

সবজি চাষে সম্ভাবনা, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ

এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

ধুনটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা জরিমানা

সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ

লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পুকুরে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, এলাকায় চাঞ্চল্য

অপরাধ দমনে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

"মান্দায় ১০ পিস ইয়াবাসহ এক যুবক আটক