শিরোনাম
আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, মামলা তুলে নিতে চাপ,দাফনেও বাধা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-স্টাফের অনুপস্থিতি,ওষুধ ও পানির সংকটে রোগীরা ধুনট প্রয়াত সাংবাদিক এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত দক্ষিণ আইচায় আটক সার ও ডিজেল টেন্ডারে বিক্রি চন্দনাইশ হাশিমপুর ও সাতবাড়িয়ায় ল্যাট্রিন নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ লালমেহানে যৌতুকের কারণে স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ আজিয়ারায় ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলার শুভাগমন উপলক্ষে ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শনিবার ১৪ নভেম্বর ২০২৬
শনিবার ১৪ নভেম্বর ২০২৬

বোদার সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ২৪ বোতল মদ উদ্ধার

প্রকাশিত:শনিবার ১৪ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৪ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



আব্দুল্লাহ্ আল মামুন, বোদা(পঞ্চগড়) প্রতিনিধি


পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় উপজেলার শ্যামেরডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।


শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় শনিবার সকালে বোদা উপজেলার শ্যামেরডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে সরদারপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অংশ নেয়। হাবিলদার মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ৭৭৫/১২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামেরডাঙ্গা এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।


সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে বাহিনীটি।


নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।


তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তুলতে বিজিবির এমন তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি ও অভিযান আরও জোরদার রাখার প্রত্যয় জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।




আরও খবর




বোদার সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ২৪ বোতল মদ উদ্ধার

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

গাজীপুরে একদিনে ১২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

বক্সিং রিংয়ে নেমেই প্রথম রাউন্ডে নকআউট জয়, মেহেরপুরের হোসাইন কবিরের

খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, মামলা তুলে নিতে চাপ,দাফনেও বাধা

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-স্টাফের অনুপস্থিতি,ওষুধ ও পানির সংকটে রোগীরা

জেদ্দায় বাংলাদেশ সৌদ উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক

ধুনট প্রয়াত সাংবাদিক এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক আল আ‌মি‌নের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়া ও হত্যার হুমকি

নন-পলাতক আ.লীগের সভাপতি দাবি করা সেই আইনজীবী আটক

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে মারধর করে আহত করার অভিযোগ

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

দক্ষিণ আইচায় আটক সার ও ডিজেল টেন্ডারে বিক্রি

চন্দনাইশ হাশিমপুর ও সাতবাড়িয়ায় ল্যাট্রিন নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ

শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

গাজীপুরে একদিনে ১২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

বক্সিং রিংয়ে নেমেই প্রথম রাউন্ডে নকআউট জয়, মেহেরপুরের হোসাইন কবিরের

খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, মামলা তুলে নিতে চাপ,দাফনেও বাধা

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-স্টাফের অনুপস্থিতি,ওষুধ ও পানির সংকটে রোগীরা

জেদ্দায় বাংলাদেশ সৌদ উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক

ধুনট প্রয়াত সাংবাদিক এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক আল আ‌মি‌নের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়া ও হত্যার হুমকি

নন-পলাতক আ.লীগের সভাপতি দাবি করা সেই আইনজীবী আটক

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে মারধর করে আহত করার অভিযোগ