
বিশেষ প্রতিনিধি -:বোয়ালখালীতে রুমা আক্তার সীমা (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১১টায় দিকে বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের শরীফপাড়ার আলী চান তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত সীমা শরীফপাড়ার প্রবাসী জানে আলমের স্ত্রী। তাদের সংসারে ৭ বছর বয়সী ১ ছেলে ও ২ বছর বয়সী ১ মেয়ে রয়েছে। নিহতের ভাই সাকিব জানান, তাঁর বোনের স্বামী প্রবাসে রয়েছেন। শ্বশুরের আগের স্ত্রী মারা যাওয়ায় দ্বিতীয় বিবাহ করেছেন। দুইজনে মিলে সীমাকে মানসিকভাবে নির্যাতন করে আসছিলো।বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।




























