শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

বশেমুরকৃবি'তে মৃত্তিকা বিজ্ঞান গবেষণা মাঠে কৃষি আবহাওয়া স্টেশন স্থাপন

প্রকাশিত:বুধবার ০৬ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৬ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গাজীপুর জেলা প্রতিনিধিঃ পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি মোকাবেলা করে কৃষিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের গবেষণা মাঠে অত্যাধুনিক কৃষি আবহাওয়া স্টেশন স্থাপন করা হয়েছে। অত্র বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং আইওটিক্সল্যাব (IoTixLab) এর অর্থায়নে মঙ্গলবার (৫ নভেম্বর) এ স্টেশন স্থাপনের শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি'র উপাচার্য প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক,ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, আইওটিক্সল্যাব, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক নাহিদ হাসান। আবহাওয়া পর্যবেক্ষণে এ উন্নত প্রযুক্তির স্টেশনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এ স্টেশন স্থাপনের মাধ্যমে কৃষিতে একযুগান্তকারী অধ্যায় রচিত হলো। জলবায়ু পরিবর্তনের সাথে আবহাওয়া কী হারে পরিবর্তিত হবে তা স্বয়ংক্রিয়ভাবে এ প্রযুক্তির মাধ্যমেতৎক্ষণাৎ জানা যাবে যার উপর ভিত্তি করে দ্রুত ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। প্রযুক্তিনির্ভর বিশ্বে অন্যান্য ক্ষেত্রের মতো কৃষির সমৃদ্ধি আনয়নে প্রযুক্তির শতভাগ ব্যবহার নিশ্চিত করে বশেমুরকৃবি'র গবেষণা খাতকে উত্তরোত্তর এগিয়ে নেয়া ও কৃষক পর্যায়ে পৌঁছানোর দৃঢ়তাও ব্যক্ত করেন এডি সায়েন্টিফিক ইনডেক্সের গবেষণায় স্থান পাওয়া এ গবেষক ও বিজ্ঞানী। অন্যদিকে বশেমুরকৃবি'র প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আইওটিক্সল্যাব এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ প্রযুক্তির মাধ্যমে মাটির প্যারামিটার, মাটির পুষ্টি উপাদান ও সয়েল ময়েশ্চার সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ডেটা সার্ভারে সংরক্ষিত থাকবে যা মৃত্তিকা, ফসল ও পরিবেশ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ প্রযুক্তির বড় সুবিধা হলো সংগৃহিত তথ্যের ভিত্তিতে সার দেয়ার পরিমাণ নির্ণয় বলেও তিনি জানান।আবহাওয়ার ধরণ, মাটির অবস্থা ও শস্য উৎপাদনকে প্রভাবিত করতে এ রিয়েল টাইম ডেটা ও পিএইচ নিরীক্ষণকারী প্রযুক্তি তাপমাত্রা,আর্দ্রতা, বাতাসের গতি, সূর্য বিকিরণের যাবতীয় তথ্য প্রদানের মাধ্যমে কৃষিতে অভাবনীয় সাফল্য আসবে বলে উপস্থিত গবেষকগণ মনে করেন।উল্লেখ্য, মৃত্তিকা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ উদ্বোধন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ড. মোঃ দীন ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন একই বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ, এমএস পিইচডি'র শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ ।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ