শিরোনাম
১৩ জন শিক্ষকের ১৪ জন শিক্ষার্থী পাস করেনি কেউ শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সার ডিলারকে অর্থদণ্ড সরকারী খাল দখলদারদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ২০২৬ সালেও এসএসসিতে সামসুল হক খান স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত। নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা শীঘ্রই সবুজে সাজছে নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মুরাদনগর তিতাস নদীতে ভ্রমণ পিপাসুদের ঢল পত্নীতলায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ও গ্রাহক সমাবেশ তিতাসে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬

চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত:মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ৩৫০ জন। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ২৭৫ জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে চাঁদপুরে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম কোনো মামলার চার্জশিট দাখিলের ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল আলম জানান, গত ১৪ জুন আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়। পরবর্তী সময়ে নির্ধারিত তারিখে আদালত চার্জশিট গ্রহণ করেন। বর্তমানে তিনি নোয়াখালী জেলায় বদলি হয়ে কর্মরত রয়েছেন।

তদন্ত কর্মকর্তা বলেন, মামলার এজাহারে ৩৫০ জনের নাম উল্লেখ করা হয়েছিল। এছাড়া অজ্ঞাতনামা আসামি ছিলেন আরও ২৫০ জন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে অনেকের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। আবার কয়েকজনের নাম এজাহারে একাধিকবার উল্লেখ করা হয়েছিল। তদন্তে যাচাই-বাছাই শেষে ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, তার ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ এবং চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

পুলিশ জানিয়েছে, মামলায় এজাহারভুক্ত আসামিদের নাম ও পরিচয় যাচাই এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই চার্জশিট প্রস্তুত করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের মাধ্যমে চলবে।

২০২৪ সালের ২৭ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন জেলার হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা মৃত আব্দুল জলিল পাটওয়ারীর ছেলে মোক্তার আহমেদ পাটওয়ারী।


আরও খবর




তাহিরপুরে ইয়াবার আস্তানায় র‍্যাবের হানা, ১১৫ পিস ইয়াবাসহ আটক ২

১৩ জন শিক্ষকের ১৪ জন শিক্ষার্থী পাস করেনি কেউ

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সার ডিলারকে অর্থদণ্ড

ফল প্রকাশের পর বিক্ষোভ, ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে ভাঙচুর

আত্রাইয়ের নিহত সেই ১১ মরদেহ পাবার অপেক্ষায় স্বজনরা

নওগাঁয় পূর্ব বিরোধে বসতবাড়িতে ভাঙচুর, সহস্রাধিক কলাগাছ কাটার অভিযোগ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের ৩ জনের মৃত্যু, পাশে প্রতিমন্ত্রী পুতুল

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ গাইবান্ধাবাসী

হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

সরকারী খাল দখলদারদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০২৬ সালেও এসএসসিতে সামসুল হক খান স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত।

নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা

শীঘ্রই সবুজে সাজছে নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগর তিতাস নদীতে ভ্রমণ পিপাসুদের ঢল

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়


এই সম্পর্কিত আরও খবর

নিকাহ রেজিস্ট্রারদের ৬ দফা দাবিতে মানববন্ধন, আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি

বেড়েছে লোডশেডিং, কাটেনি গ্যাসসংকট

বিদ্যুৎ-জ্বালানি ঘাটতি আছে, মানুষের কষ্ট কমানোর চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে, প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে বিনামূল্যে ইউনিফর্ম

১৬৬ কিমি মহাসড়কের বাঁকে ৭০ ‘মৃত্যুফাঁদ’

সপ্তাহে ১ দিন বিনামূল্যে জুলাই জাদুঘর দেখবে শিক্ষার্থীরা

বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ভিসা

‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের শিক্ষামন্ত্রী

পাম্পে কমেছে গাড়ির লাইন, কমেনি ভাড়া