
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী পৌরসভার পশ্চিম হাছনদন্ডী গ্রামের বিশিষ্ট সমাজসেবক লেখক ও গবেষক চন্দনাইশ ক্লাব ১৯৮৪ এর প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান উপদেষ্টা, পীরে ত্বরিকত হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী মা মোছাম্মৎ মোহছেনা খাতুন ১৮ জুন সকাল ৮ টা ৩০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে, তাঁহার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী, ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। একই দিন ১৮ জুন (বৃহস্পতিবার) বাদে আছর হাছদন্ডী মোহাম্মদীয়া মতিয়র রহমান সিনিয়র মাদ্রাসার মাঠে, মরহুমার নামাজে জানাজা শেষে তাহাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার ইন্তেকালে চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমনসহ সকল সদস্য বৃন্দ শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




























