শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

ডাক দিয়াছেন দয়াল আমারে গানের কপিরাইট প্রসঙ্গে ৯ প্রতিষ্ঠানকে আইনি নোটিশ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৪ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৪ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আলোকিত সকাল প্রতিবেদক

শনিবার (২৩ নভেম্বর ২০২৪ইং) সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এ্যাসোসিয়েশন (ক্র্যাব) এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজনেস এ্যাডভোকেসি এর স্বত্বাধিকারী ও উপদেষ্টা, মোঃ রিয়াজ সিকদার। লিখিত বক্তব্য পাঠ করেন, বিজনেস এ্যাডভোকেসি আইনসেবা প্রতিষ্ঠানের কর্নধার সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিন আহমেদ।


তিনি বলেন, এই গানের মূল গীতিকার ও সুরকার মরহুম সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজী বলে রেজিঃ প্রদান করেছে বাংলাদেশ কপিরাইট অফিস। একই সঙ্গে মরহুম সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজীর উত্তরাধিকারের পক্ষে গানটির কপিরাইট সনদও ইস্যু করা রয়েছে। মরহুম  সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজীকে 'ডাক দিয়াছে দয়াল আমারে' গানটির গীতিকার, সুরকার দাবি করে তার উত্তরাধিকার (মেয়ে) সৈয়দা গুলরুখ মহল সিরাজী কপিরাইট রেজিস্ট্রেশনের জন্য আবেদন দাখিল করেন। এই দাবির পক্ষে তিনি বাংলা ও ১৩৫৪ সাল ( ইংরেজি) প্রকাশিত একটি গ্রন্থ "ঝড়ের বাঁশি", যেখানে এই গানটি 'ডাক দিয়াছে দয়াল ওপারে' নামে অন্তর্ভুক্ত রয়েছে এবং গানটি মাজারে পরিবেশনের একটি ভিডিও ফুটেজ দাখিল করেন।


অন্যদিকে 'প্রাণ সজনী' চলচ্চিত্রে প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোনের কণ্ঠে কথা ও সুর অনেকটাই বিকৃত করে পরিবেশিত হয় গানটি। সে সময় গানটির সুরকার আলম খান এবং এই গানের গীতিকার হিসেবে মনিরুজ্জামান মনিরের নাম লেখা হয়। এমন প্রেক্ষাপটে গানটির প্রকৃত গীতিকার সম্পর্কে মতামত চেয়ে মনিরুজ্জামান মনিরের কাছে চিঠি দেওয়া হয়। চিঠির জবাবে তিনি জানান- 'ডাক দিয়াছেন দয়াল আমারে' গানটির গীতিকার হিসেবে তিনি দাবি করেন না।


উল্লিখিত তথ্যপ্রমাণ ও বক্তব্য বিশ্লেষণ করে এটা প্রমাণ হয় যে, গানটির গীতিকার, সুরকার মরহুম সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজী। সুরের কোন রেকরডেট ভারশান না থাকায় সুরকার এর সার্টিফিকেট ইস্যু করা হয়নি কিন্তু আলম খান কোন ভাবেই এই গানের সুরকার থাকবেন না এই কথা তাকে জানিয়ে দেওয়া হয়।


এ ছাড়া গানটি 'প্রাণ সজনী' চলচ্চিত্রে গীতিকার সুরকার এর অনুমতি ব্যতীত ব্যবহার হয়েছে বলেও মন্তব্য করেছে কপিরাইট অফিস, যা কপিরাইট আইন অনুযায়ী বৈধ নয়। তাই প্রযোজক কর্তৃক অনুমতি নিয়ে বা ক্রয় করে এই গান অন্যত্র বিক্রি বা রিমেক করার কোনো অধিকার নেই। এমন ক্ষেত্রে গানটি বিক্রি বা রিমেক করতে গীতিকার ও সুরকার এর অবর্তমানে তার উত্তরাধিকারের অনুমতি প্রয়োজন হবে বলে ২০২১ সালেই জানিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। তারা চাইলে এই ভুল ভারশান এর এই গান সকল প্লাটফর্ম থেকে বিলুপ্ত ঘোষনাও করতে পারে।


ওই সময় বাংলাদেশ কপিরাইট অফিসের তৎকালীন রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী গণমাধ্যমকে বলেছিলেন, এই গানটি এখন থেকে ক্রয় বা রিমেক করতে গেলে প্রকৃত গীতিকার, সুরকার এর অবর্তমানে তার উত্তরাধিকারের অনুমতি প্রযোজন হবে। এ ছাড়া 'প্রাণ সজনী' চলচ্চিত্রের প্রযোজকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, তা নির্ভর করবে গীতিকার, সুরকারএর উত্তরাধিকারের সিদ্ধান্তের ওপর।


তবে অনুমতি ছাড়াই গানটি বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগে গতকাল রবিবার (১৭ নভেম্বর) মুঠোফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেলসহ প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ, অনুপম ও গান বাংলাসহ মোট ৯ প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 'ডাক দিয়াছেন দয়াল আমারে' গানটির গীতিকার সুরকার মরহুম সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজীর উত্তরসূরি মঞ্জুর - ই - আশেক, যিনি সঙ্গীত পরিচালক/ শিল্পী আশেক মানজু্র হিসেবে পরিচিত তার পক্ষে আইনি নোটিশটি পাঠিয়েছেন "বিজনেস এ্যাডভোকেসি" আইনসেবা প্রতিষ্ঠানের অন্যতম কর্নধার সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিন আহমেদ। গতকাল ডাকযোগে প্রতিষ্ঠানালোতে আইনি নোটিশ পাঠানো হযেছে।


নোটিশে উল্লেখ করা হয়েছে, 'ডাক দিয়াছে দয়াল ওপারে' ১৯৬৫ সালে প্রকাশিত হয়। গানটি বাংলাদেশে নিবন্ধিত হয়েছে রেজিস্ট্রেশন নম্বর সিআরএম ২২৫১৯। আমার ক্লায়েন্ট এই গানটির আইনি অধিকার ধারণ করেন। কিন্তু অনুমতি ছাড়াই গানটি রিংটোন, ওয়েলকাম টিউন হিসেবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। কিন্তু মুঠোফোন ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেননি। এটি একটি স্পষ্ট কপিরাইট আইন ২০০০ লঙ্ঘন করে। এ জন্য কপিরাইটযুক্ত সামগ্রীর অননুমোদিত ব্যবহার উপযুক্ত লাইসেন্স ছাড়াই মুনাফা বাংলাদেশের আইনে একটি দেওয়ানি অন্যায় এবং ফৌজদারি অপরাধ।


সেখানে আরও বলা হয়েছে, আমার ক্লায়েন্ট আপনাকে অবহিত করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে যে, যদি না অননুমোদিত ব্যবহার করা হয় তা যেন অবিলম্বে বন্ধ করা হয় এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। একই সঙ্গে গ্রামীণফোনকে দশ কোটি এবং অন্যান্য মুঠোফোন কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহের কাছে পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। নোটিশটি পাওয়ার পর ১৫ দিনের মধ্যে বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি না করলে আইনি পথে হাঁটবেন বলে জানিয়েছেন মোঃ রিয়াজ সিকদার বিজনেস এডভোকেসি এর স্বত্বাধিকারী ও উপদেষ্টা।


এ সম্পর্কে আইনজীবী রাজিন আহমেদ আরও বলেন, 'ডাক দিয়াছেন দয়াল আমারে জনপ্রিয় এই গানটির প্রকৃত নাম 'ডাক দিয়াছে দয়াল ওপারে' এবং এর মূল গীতিকার, সুরকার মরহুম সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজীকে শুধু তার সৃষ্টিকর্ম থেকে বাদই দেওয়া হয়নি বরং তার সব প্রাপ্ত রাইটস থেকেও বঞ্চিত করা হয়েছে। এবং কপিরাইট অফিস থেকে ২০২১ সালে প্রেম রিলিজ এর পরেও কোম্পানি গুলো গীতিকার সুরকার এর নাম টিও পরিবর্তন না করে এই রায় কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এক প্রকার অসাধু উপায়ে এই গানটির জনপ্রিয়তা নিয়েও ব্যবসা করা হয়েছে যা সম্পূর্ণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক কপিরাইট আইনের ন্যক্কারজনক ঘটনা। এই গানটির সত্যিকারের যে গীতিকার, সুরকার ও আইনিহকদার তাদের সঠিক ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ এবং সঠিক গীতিকার ও সুরকারকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যেই আইনি নোটিশ প্রদান করা হয়েছে।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ