শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

ডামুড্যায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় সাংবাদিক সহ আহত ৩ থানায় মামলা।

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মোহাম্মদ নান্নু মৃধা, (শরীয়তপুর)প্রতিনিধি//শরীয়তপুরের ডামুড্যায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই সাংবাদিক সহ তিন জন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এঘটনায় বাদী হয়ে আহত সাংবাদিক সোহেল রানা ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ডামুড্যা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত বুধবার ডামুড্যা পৌরসভার দক্ষিণ ডামুড্যা এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন- স্থানীয় সাপ্তাহিক বার্তা বাজার পত্রিকার প্রধান সম্পাদক সোহেল রানা (৩৬), আলোর জগৎ পত্রিকার জেলা প্রতিনিধি মাহাবুব তালুকদার (৩৫) ও পলাশ ( ৪০),।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডামুড্যা পৌরসভার দক্ষিণ ডামুড্যা গ্রামের সিরাজ বেপারী ও একই গ্রামের নাছির লাহরীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত বুধবার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে নাছির লাহরী সাংবাদিক সোহেল রানার মাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ জমি নিয়ে করা মামলা উঠিয়ে নিতে হুমকি প্রদান করে। বিষয়টি তার মা ওই সাংবাদিককে জানালে তিনি পেশাগত কাজ শেষ করে বাসায় ফেরার পথে টিএনটি এলাকায় পৌছালে দক্ষিণ ডামুড্যা গ্রামের আলী বক্স মাদবরের ছেলে সিদ্দিক মাদবর (৫৫), জাকির মাদবর(২৫), নুর বক্স লাহরীর ছেলে নাছির লাহরী(৩৬), নেছার লাহরী(৩৫), ইয়ামিন লাহরীসহ (২৭) অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তি সাংবাদিকের মোটরসাইকেলটি গতিরোধ করে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে এসময় তার সাথে থাকা সহকর্মী সাংবাদিক মাহবুব তালুকদার ভিডিও ধারণ করতে গেলে তাকেও মারধর করে অভিযুক্ত সন্ত্রাসীরা। ঘটনার খবর পেয়ে সোহেল রানার বোন জামাই পলাশ তাদের উদ্ধার করতে আসলে তাকেও মারধর করে তারা। এরপর ওই সাংবাদিকের মোটরসাইকেল ভাংচুরসহ তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই সাংবাদিকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।এ ঘটনায় নিন্দা জানিয়ে ডামুড্যা উপজেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত কেউ আমাদের কণ্ঠরোধ করতে পারবে না। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করা দরকার। না হলে এই ধরনের হামলার ঘটনা প্রতিনিয়ত ঘটবে।হামলায় আহত সাংবাদিক সোহেল রানা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে সিদ্দিক মাদবর সন্ত্রাসী বাহিনী এনে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। সিদ্দিক মাদবর,জাকির মাদবর, নাছির লাহরী,নেছার লাহরী, ইয়ামিন লাহরী সহ অজ্ঞাত আরও ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে লাটি-সোটা ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আমি ন্যায় বিচার আশা করছি।আহত আরেক সাংবাদিক মাহবুব তালুকদার কালবেলাকে বলেন, আমি এবং সাংবাদিক সোহেল রানা একসাথে তাদের বাড়ীর দিকে যাচ্ছিলাম। এসময় ডামুড্যা টি.এন.টি এলাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের মোটরসাইকেল গতিরোধ করে হামলা চালানো হয়। সোহেল রানা, তার বোন জামাই পলাশ ও আমাকে তারা পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত সিদ্দিক মাদবরের বাড়ীতে গিয়ে কাউকে পাওয়া যায় নি। তাকে মোবাইল ফোনে ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।এ ব্যাপারে ডামুড্যা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক কালবেলাকে বলেন, সাংবাদিকদের মারধরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আরও খবর




কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত