
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় সম্মানিত গ্রাহকবৃন্দকে অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসি ২৪৯ তম ধুনট উপশাখার শুভ উদ্বোধন করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় ধুনট বাজারের মমতাজ প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ফিতা কেটে পূবালী ব্যাংক ধুনট উপশাখার শুভ উদ্বোধন করেন।
শেরপুর শাখার ব্যবস্থাপক আবু সাঈদ এর সভাপতিত্বে এবং বগুড়া, ইসলামী ব্যাংকিং উইন্ডো সিনিয়র অফিসার শামসুল আবেদিন রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া,অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মো:রকিবুল্লাহ।
বিশিষ্ট ব্যবসায়ীগণ এবং সাংবাদিক ও পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।





























