শিরোনাম
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

এসির দোকানে ছুটছে মানুষ, কেউ কিনছেন, কেউ ঘুরছেন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

তাপপ্রবাহে পুড়ছে পুরো দেশ। অত্যধিক গরম আর রোদের তাপে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। অবস্থা এমন যে, ঘরের মধ্যে কিংবা ছায়াযুক্ত স্থানেও মিলছে না স্বস্তি। বৈদ্যুতিক পাখার নিচ থেকে এক মুহূর্তের জন্য সরলেও শরীরে ঘাম তৈরি হচ্ছে। গ্রামাঞ্চলে সবুজের সমাহারে প্রাকৃতিক বাতাসে কিছুটা স্বস্তি মিললেও ভিন্ন অবস্থা রাজধানীবাসীর।



সবজায়গায় অত্যধিক তাপমাত্রার কারণে সৃষ্ট গরম এবং পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় চরম অস্বস্তিকর পরিস্থিতিতে সময় পার করতে হচ্ছে রাজধানীবাসীকে। আবার বৈদ্যুতিক পাখার বাতাসেও মিলছে না শান্তি। এমন অবস্থায় স্বস্তির জন্য শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি) কেনার ধুম পড়েছে। এবছরের গরমে পুরো রাজধানীজুড়েই এসির বাজার চাঙ্গা। প্রতিদিনই বিভিন্ন কোম্পানির শোরুম, প্রদর্শনী কেন্দ্র এবং মার্কেটের বড়-ছোট দোকানে এসি কেনার জন্য ভিড় করছেন মানুষ।


তারা বলছেন, একসময় এসি বিলাসী পণ্য হিসেবে গণ্য করা হলেও এবারের গরমে এই ধারনা কর্পুরের মতো উবে গেছে। গরম আবহাওয়ায় বৈদ্যুতিক পাখার বাতাসও গরম লাগে। তাই বাধ্য হয়েই এসি কেনার চিন্তা করতে হচ্ছে। আবার যারা বহুতল ভবনের উপরের তলায় থাকেন কিংবা যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা পড়েছেন আরো বেশি বিপাকে। প্রচণ্ড গরম এবং অত্যধিক তাপমাত্রায় স্বস্তির জন্য বাধ্য হয়েই এসি কিনছেন। অনেককেই দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে কোন ব্র্যান্ডের এসি কিনলে ভালো হবে সে বিষয়ে জানতে চাইছেন।


বিক্রেতারাও বলছেন, প্রতিবছর গরম এলে এমনিতেই এসির বিক্রি বাড়ে। তবে এবছর অত্যধিক গরম পড়ার কারণে গত কয়েকদিন ধরে এসির বিক্রি তুলনামূলকভাবে অন্য যেকোনো সময় এবং যেকোনো বছরের চেয়ে অনেক বেশি বেড়েছে। আর নতুন কেনা এসব এসি অধিকাংশই ঢাকার বিভিন্ন বাসা-বাড়িতে লাগানো হচ্ছে।


আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেশব্যাপী হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এ সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।


বুধবার (২৪ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুর জেলায় ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকা, টাঙ্গাইল জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ও ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আবার ভ্যাপসা গরমের কারণে অস্বস্তির পরিমাণও ছিল বেশি। তাই সাধ্যের মধ্যে এসি কিনতে ক্রেতারা ভিড় করছেন ইলেকট্রনিকস পণ্য বিক্রি ও প্রদর্শনী কেন্দ্র এবং দোকানগুলোতে।



দেশের বাজারে অনেক ধরনের ব্র্যান্ড এবং নন-ব্র্যান্ডের এসি পাওয়া যায়। এরমধ্যে গ্রি, এ্যাসকোয়ার, জেনারেল, সিঙ্গার বাংলাদেশ, ট্রান্সকম, মিডিয়া, শার্প, ভিশন, সিঙ্গার, স্যামসাং, এলজি, হিটাচি, মিনিস্টার এবং ওয়ালটন এসি উল্লেখযোগ্য।


বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট ঘুরে দেখা যায় এখানকার প্রতিটি দোকানেই ক্রেতাদের ভিড়। এর অধিকাংশই একেবারেই নতুন ক্রেতা। আর ক্রেতা টানতে বিশেষ ডিসকাউন্ট, স্ক্যাচ কার্ড অফার এবং ইন্সটলেশন ফ্রি করে দিয়েছেন অধিকাংশ ব্যবসায়ী।


বিক্রেতারা জানান, এখানে ইনভার্টার ও নন-ইনভার্টার এসি আছে। তবে এরমধ্যে ইনভার্টার এসির চাহিদা বেশি। কারণ ইনভার্টার এসিতে বিদ্যুৎ খরচ কম হয়।


গ্রির একটি একটনের নন-ইনভার্টার এসির দাম ৬৬ হাজার ৯৯০ টাকা, ইনভার্টার এসি ৬৯ হাজার ৯৯০ টাকা, এলজির দেড় টন বিক্রি হচ্ছে ১ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা, ২ টনের এসি ১ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা, হায়ারের দেড় টনের এসি ৭৩ হাজার ৪৯০ টাকা এবং এক টনের এসি ৫৫ হাজার ৯৯০ টাকায় বিক্রি হচ্ছে।


মার্কেটের বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের হাউজ অব বাটারফ্লাইয়ের বিক্রয়কর্মী আরিফুল ইসলাম বলেন, গরম আসার পর থেকে ক্রেতার সংখ্যা বেড়েছে। আমাদের এখানে গ্রাহকরা বেশি দামের এবং মধ্যম দামের এসি কিনতে পারবেন। গড়ে প্রতিদিন ৮-১০টি এসি বিক্রি হচ্ছে। এরমধ্যে আবার দেড় টনের এসির চাহিদা বেশি। আমাদের বেশকিছু ক্যাশব্যাক অফার এবং ফ্রি ইন্সটলেশন সার্ভিসও কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে।


অপরদিকে ক্রেতারাও বলছেন, বর্তমান পরিস্থিতিতে কক্ষ তাপমাত্রাও অস্বাভাবিক মনে হচ্ছে। তাই অন্যান্য খরচ সংকুচিত করে তাই এসি কেনার দিকেই গুরুত্ব দিচ্ছেন।


রাজধানীর উত্তরা থেকে এসি কিনতে আসা জাহাঙ্গির আলম নামের এক ক্রেতা বলেন, দশতলা ভবনের আটতলায় আমার বাসা। প্রচণ্ড গরমে খুবই অস্বস্তির মধ্যে রয়েছি। বড়রা গরম সহ্য করতে পারলেও ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকে নিয়ে খুব কষ্ট হচ্ছে, সেজন্য বাধ্য হয়ে কিন্তু এসেছি। এখনো কেনা হয়নি তবে ঘুরে ফিরে দেখছি। আমার দেড় টনের একটি এসি কেনার ইচ্ছা রয়েছে।


রবিউল ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, গরমের কারণে বৈদ্যুতিক পাখায় কাজ হচ্ছে না। বাচ্চারা অসহ্য হয়ে গেছে। বেশ কয়েকবার অসুস্থও হয়ে গেছে। সেজন্য এসি কিনতে এসেছি। আমার রুমের আয়তন অনুযায়ী দেড় টনের এসিই প্রয়োজন। বেশ কয়েকটি শোরুম ঘুরে দেখেছি। দাম খুবই সিমিলার। এখন কিনে বাসায় নিয়ে যাব।


আরও খবর




শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে