
মোঃ শাকিল প্রধান ঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় এক যুবক মুসল্লী কে কুপিয়ে আহত করার খবর পাওয়া গেছে।
আহত ঐ যুবকের নাম মো:ফয়সাল(২৩),সে উপজেলার বালুয়াকান্দী গ্রামের(শান্তি নগর) এলাকার শাহজাহান এর ছেলে।
শুক্রবার(২৫ এপ্রিল)বেলা ২ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের শান্তি নগর জামে মসজিদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে,এই ঘটনায় শাকিল নামে আরেক যুবকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে এখন পর্যন্ত গজারিয়া থানায় কোন পক্ষেরই অভিযোগ দেওয়ার কোন খবর পাওয়া যায়নি।




































