শিরোনাম
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

গজারিয়ায় জোরপূর্বক জায়গা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৩ মে ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৩ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


শাকিল প্রধানঃ -


মুন্সীগঞ্জের গজারিয়ায় নতুন বসুরচর এলাকায় জোরপূর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মুখোমুখি অবস্থানে উভয় পক্ষ। পুলিশ বলছি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


খবর নিয়ে জানা যায়, গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর জাজিরা মৌজায় আরএস ৩৫৭নং দাগে ও ২৭নং খতিয়ানে রেকর্ডিও মালিকদের কাছ থেকে ১৩শতাংশ সম্পত্তি ক্রয় সূত্রে মলিক হন জমু মিয়া ও মামুন নামে দুইজন। তবে সম্প্রতি গুয়াগাছিয়ায় ইউনিয়নের বসুরচর গ্রামের ফয়সাল তুষার নামে একজন সেনা কর্মকর্তা বাউশিয়া ইউনিয়নের চর জাজিরা মৌজার প্রায় ২০ফুট ভেতরে ঢুকে দেয়াল নির্মাণ করছেন বলে স্থানীয়রা জানায়।


সরেজমিনে শুক্রবার (০২ মে) নতুন বসুরচর গ্রামে গিয়ে দেখা যায় কয়েকজন শ্রমিক দেয়াল নির্মাণের জন্য কলাম ঢালাইয়ের কাজ করছে। পাশে দাড়িয়ে স্থানীয় কয়েকজন তাদের বাধা দিচ্ছেন।কাজের তদারকির দায়িত্বে থাকা জামাল হোসেন নামে একজন জানান, 'এটি সেনাবাহিনীর লেফট্যানেন্ট কর্নেল ফয়সাল তুষার সাহেবদের জায়গা। আমরা নিয়ম মেনেই এখানে কাজ করছি'।


বিষয়টি সম্পর্কে স্থানীয় বাসিন্দা মুহাম্মদ দুল্লাল বলেন,'এখানে আমার জায়গাও রয়েছে। এটি দুটি ইউনিয়নের দুটি মৌজার সংযোগস্থল। সীমানা সংক্রান্ত বিষয়ে জটিলতা থাকায় সরকার থেকে সার্ভেয়ার এসে বেশ কয়েকবার জমি মেপে সীমানা নির্ধারণ করে দিয়ে গেছে। আজকে যেখানে কাজ হচ্ছে সেখান থেকে তাদের জমি প্রায় ২০ ফুট পিছনে। আমরা তাদেরকে কাজ সাময়িকভাবে বন্ধ রাখার জন্য অনুরোধ করলেও তারা আমাদের কথা শুনছেন না'।


বিষয়টি সম্পর্কে জমু মিয়া বলেন,'জমির পরিমাণ এবং মালিকানা নিয়ে কোন সমস্যা নেই। আমরা বৈধ মালিকদের কাছ থেকে ক্রয় সূত্রে জমির মালিক হয়েছি। তবে আরএস নকশায় কিছুটা সমস্যা রয়েছে।বিষয়টির সমাধান চেয়ে আমরা দেওয়ানী আদালতে মামলা করেছি। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। লেফট্যানেন্ট কর্নেল ফয়সাল সাহেব বর্তমানে যেখানে দেয়াল নির্মাণের কাজ করছে বাস্তবে তার জমি এখান থেকে ২০ ফুটের মত পেছনে'।


বিষয়টি সম্পর্কে অপর পক্ষের লেফট্যানেন্ট কর্নেল ফয়সাল তুষার বলেন, ' আমরা আরএস নকশা অনুযায়ী জমি পরিমাপ করে তারপর কাজ করছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, অন্যের জমি আমি কেন দখল করতে যাব? সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে যেটা উভয় পক্ষ বসে সমাধান করবো'।


বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ' এরকম একটি খবর আমিও পেয়েছি। শান্তি শৃঙ্খলা রক্ষায় আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে'।


আরও খবর




মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২