শিরোনাম
সেনবাগে নতুন গ্যাস কূপের খনন শুরু,মিলতে পারে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পত্নীতলায় এমপি আন্না মিনজের মতবিনিময় শেরপুরে পারিবারিক কলহে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু গংগাচড়ার বড়বিল ইউনিয়নে কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী,দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চন্দনাইশ ধোপাছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ও ত্রাণ বিতরণ ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী শুধু বিমান টিকিট নয়, আনুষাঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে গ্যাস সংকটে নাকাল জনজীবন
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

গংগাচড়ার বড়বিল ইউনিয়নে কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী,দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


গঙ্গাচড়া প্রতিনিধি :

রংপুরের গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শালমারা কবরস্থান থেকে মকসুদুলের বাড়ি পর্যন্ত এবং মকসুদুলের বাড়ি থেকে তেলি পাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মাজেদ এর বাড়ি থেকে পাকা মসজিদ পর্যন্ত দুই কিলোমিটার( প্রায়) কাঁচা রাস্তার বেহাল দশা।


দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে, অনেক জায়গা কাদায় পরিণত হয়। ফলে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার প্রায় ১৫শ মানুষ।


স্থানীয় বাসিন্দা মুকুল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। রাস্তার বিভিন্ন স্থানে তৈরি হওয়া বড় বড় গর্তে পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা—তা বোঝার উপায় থাকে না। ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হই।চার দিন আগে আমার বাসায় আসা মেহমান ভ্যান সহ পুলের কাছে জে গর্ত আছে সেখানে পড়ে গেছে।


আরিফ মিয়া বলেন , এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কৃষিপণ্য বাজারজাত করতে এবং নিত্যপ্রয়োজনীয় কাজে ইউনিয়ন ও উপজেলা সদরে যেতে এই রাস্তার ওপরই নির্ভর করতে হয় তাদের। কিন্তু রাস্তার এমন বেহাল অবস্থার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।


অএ এলাকার বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে তিনি ঠিকমতো চলাচল করতে পারেন না। রাস্তা ভেঙে বড় বড় গর্তে পরিণত হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি এলাকায় কারও বিয়ের অনুষ্ঠান হলে বরযাত্রীদের গাড়িও অনেক সময় রাস্তা দিয়ে আসতে পারে না। তাই দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তিনি।


ভ্যানচালক বাবলু মিয়া বলেন, সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলো পানিতে তলিয়ে যায়। তখন ভ্যান নিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। কয়েক দিন আগে ভ্যান নিয়ে যাওয়ার সময় গর্তে পড়ে তিনি আহত হয়েছেন বলেও জানান। দ্রুত রাস্তা সংস্কারের দাবি তার।


স্থানীয় বাসিন্দা জলিল মিয়া বলেন, তার মেয়েসহ এলাকার অনেক শিক্ষার্থী এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করে। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের চলাচলে চরম সমস্যা হচ্ছে। একজন অভিভাবক হিসেবে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তিনি।


ভ্যানচালক সুরুজ মিঞা বলেন, রাস্তার খারাপ অবস্থার কারণে তিনি রাতে ভ্যান বাড়িতে নিতে পারেন না। বাধ্য হয়ে অনেক সময় মানুষের বাড়িতে ভ্যান রেখে আসতে হয় এবং সকালে গিয়ে সেটি নিয়ে বের হতে হয়। প্রায় চার বছর ধরে রাস্তাটির সংস্কার হয়নি বলেও দাবি করেন তিনি। সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান তিনি।


স্থানীয় দোকানদার কাদের বলেন, রাস্তার করুণ অবস্থার কারণে মানুষ তার দোকানে আসতে চায় না। এলাকায় কেউ অসুস্থ হলে তাকে কোলে করে নিয়ে যেতে হয়। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, এই রাস্তা দিয়ে ঠিকমতো ভ্যানও চলাচল করতে পারে না। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান তিনি।


জুয়েল মিয়া বলেন, বর্ষার সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অসুস্থ রোগী, বয়স্ক মানুষ ও গর্ভবতী নারীরা। জরুরি প্রয়োজনে কোনো রোগীকে হাসপাতালে নিতে হলেও ভাঙাচোরা ও গর্তে ভরা রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। ফলে অনেক সময় রোগীকে কোলে করে বা অন্যভাবে রাস্তার ভালো অংশ পর্যন্ত নিয়ে যেতে হয়।


লিখন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তাটি দ্রুত সংস্কার করা হলে প্রায় ১৫শ’ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।


এ বিষয়ে জনপ্রতিনিধি শাহীনুর রহমান শাহিন বলেন, এবারের অতিবৃষ্টিতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। রাস্তাটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি দ্রুত অবগত করব।


এলাকাবাসীর প্রশ্ন—আর কতদিন এভাবে ভোগান্তি পোহাতে হবে? কবে সংস্কার হবে রাস্তাটি? জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তাদের প্রত্যাশা, দ্রুত রাস্তাটি সংস্কার করে প্রায় ১৫শ’ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আরও খবর




ডুয়েটের নবনিযুক্ত প্রো-ভিসির সঙ্গে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা)-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা

তারাগঞ্জে" জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬" পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর পরিদর্শন: দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রশাসনের

সেনবাগে নতুন গ্যাস কূপের খনন শুরু,মিলতে পারে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

পত্নীতলায় এমপি আন্না মিনজের মতবিনিময়

শেরপুরে পারিবারিক কলহে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু

গংগাচড়ার বড়বিল ইউনিয়নে কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী,দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চন্দনাইশ ধোপাছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ও ত্রাণ বিতরণ

ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান

শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইনমন্ত্রী

শুধু বিমান টিকিট নয়, আনুষাঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে

গ্যাস সংকটে নাকাল জনজীবন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি


এই সম্পর্কিত আরও খবর

ডুয়েটের নবনিযুক্ত প্রো-ভিসির সঙ্গে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা)-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা

তারাগঞ্জে" জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬" পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লালপুরে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর পরিদর্শন: দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রশাসনের

সেনবাগে নতুন গ্যাস কূপের খনন শুরু,মিলতে পারে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

পত্নীতলায় এমপি আন্না মিনজের মতবিনিময়

শেরপুরে পারিবারিক কলহে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু

পত্নীতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চন্দনাইশ ধোপাছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ও ত্রাণ বিতরণ